Pnews24

Pnews24 সত্য ও সুন্দরের জন্য

পীরগঞ্জ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন। আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার পীরগঞ্জ সরকারি ...
26/03/2026

পীরগঞ্জ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন।
আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার পীরগঞ্জ সরকারি কলেজ প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা। এ সময় কলেজের বিএনসিসির চৌকস প্লাটুন স্বশস্ত্র সালাম প্রদর্শন করে। পতাকা উত্তোলন শেষে কলেজ শহীদ মিনার ও পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে শহীদদের সম্মানার্থে অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বেলা সাড়ে এগারোটায় কলেজ হলরুমে অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী সিরাজুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক রেজানুল্লাহ সরকার, উপাধ্যক্ষ প্রফেসর মো. একরামুল হক ও অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আরশাদুল বারী। বাদ যোহর পীরগঞ্জ সরকারি কলেজ জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 #পীরগঞ্জে_যথাযোগ্য_মর্যাদায়_মহান_শহীদ_দিবস_ও  #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_পালিতপীরগঞ্জ, ২১ ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও ...
21/02/2026

#পীরগঞ্জে_যথাযোগ্য_মর্যাদায়_মহান_শহীদ_দিবস_ও #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_পালিত

পীরগঞ্জ, ২১ ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি কলেজ প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলেজ প্রশাসন। এ সময় পীরগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার এবং পীরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা, উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

09/02/2026
 #অর্থনীতি_বিভাগের_শিক্ষা_সফর_২০২৬পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও স্থান: সোমপুর বিহার, বদলগাছি, নওগাঁতারিখ: ১৭ জ...
18/01/2026

#অর্থনীতি_বিভাগের_শিক্ষা_সফর_২০২৬
পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
স্থান: সোমপুর বিহার, বদলগাছি, নওগাঁ
তারিখ: ১৭ জানুয়ারি, ২০২৬

আগামী ১০ জানুয়ারি’২৬ তারিখ রোজ শনিবার সকাল ১০টায় পীরগঞ্জ সরকারি কলেজের “বার্ষিক ক্রীড়া এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্...
08/01/2026

আগামী ১০ জানুয়ারি’২৬ তারিখ রোজ শনিবার সকাল ১০টায় পীরগঞ্জ সরকারি কলেজের “বার্ষিক ক্রীড়া এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৬”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পীরগঞ্জ সরকারি কলেজে আগামী ১০ জানুয়ারি’২৬ রোজ শনিবার অনুষ্ঠিতব্য নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্ক...
05/01/2026

পীরগঞ্জ সরকারি কলেজে আগামী ১০ জানুয়ারি’২৬ রোজ শনিবার অনুষ্ঠিতব্য নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে চায় তাদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি:

পীরগঞ্জ সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া ও শিক্ষা-সাহিত্য-সংস...
05/01/2026

পীরগঞ্জ সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া ও শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি:

31/12/2025

সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৬ সালের ছুটির তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি:
30/12/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি:

30/12/2025

প্রিয় শিক্ষার্থী মাহি, রাসেল, রিমন, সাবির, বাপ্পি, অত্রি, ওমি, হাবিবা, রাকিব, সৌহার্দ্য, ইমরান, সিয়াম প্রমুখ-এর উদ্যোগে আজ পীরগঞ্জ সরকারি কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো Introductory Exam। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চ্যাম্পিয়ন হওয়া ১০ জন শিক্ষার্থীকে তারা ক্রেস্ট প্রদান করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
🎓 অধ্যক্ষ, পীরগঞ্জ সরকারি কলেজ
প্রফেসর মো. বদরুল হুদা ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান
প্রফেসর মো. একরামুল হক।
তাদের আন্তরিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ আরও দৃঢ় হবে বলে আমি আশাবাদী।
এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। 🌿

Address

Bangabandhu Road
Thakurgaon
5110

Telephone

01912796973

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pnews24:

Share