13/05/2026
লো লায়িং প্লাসেন্টা ছিল । ডাক্তার যখন বললেন, “নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করা যাবে না, সিজার করাতেই হবে”— তখন খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল, কোনো লেবার পেইন না, পানি ভাঙা না… কোনো কষ্ট ছাড়াই হেঁটে হেঁটে অপারেশন থিয়েটারে গিয়ে মা হয়ে যাবো। মাতৃত্বের কষ্ট বুঝি আর দেখা হবে না আমার। 🥲
কিন্তু মা হওয়ার কষ্ট যে শুধু প্রসব বেদনায় সীমাবদ্ধ না, সেটা বুঝেছিলাম অপারেশনের পর।
এনেস্থেসিয়ার প্রভাব কেটে যাওয়ার পর যখন নিজেকে নিজে দাঁড় করাতে বলা হলো, মনে হয়েছিল শরীরটা যেন ভেঙে যাচ্ছে। পোস্ট অপারেটিভ রুম থেকে ধীরে ধীরে হেঁটে কেবিনে যেতে হয়েছিল।
ক্যানোলা করা হাতে প্রতিদিন অ্যান্টিবায়োটিক পুশ করার জ্বালা, পেটের কাটার ব্যথা, শুয়ে থেকে উঠে বসতে না পারা— সবকিছু মিলিয়ে দিনগুলো খুব কঠিন ছিল।
সেলাই কাটার পরও ব্যথা কমেনি পুরোপুরি। শোয়া থেকে উঠতে গেলে দম বন্ধ হয়ে আসত। নিজের বাচ্চাটাকে পর্যন্ত ঠিকমতো কোলে নিতে পারতাম না। তখন ছোট খালা বলেছিলেন, “কান্না করছিলি না, কষ্ট ছাড়া মা হয়ে যাবি বলে?”
পাশ থেকে আন্টি হেসে বলেছিলেন—
“মা তুমি যেভাবেই হও না কেন, কষ্ট সব পথেই আছে। নরমাল হোক কিংবা সিজার… মা হতে হলে কষ্ট করতেই হয়।” 💔
এখন বুঝি, কথাটা কতটা সত্যি।
মাতৃত্ব আসলে সুন্দর, আবার ভয়ংকরও।
কারণ এই পথটা কষ্টে ভরা, তবুও যখন তুলোর মতো নরম একটা ছোট্ট জীবন দুই হাতে এসে ধরা দেয়, তখন মনে হয়— এই সব ব্যথা, সব যন্ত্রণা সার্থক। ❣️
সত্যিই…
মা হওয়া পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সুন্দর অনুভূতি। 🌸