25/05/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে —
প্রাণের রাণীশংকৈল বৈশাখী মেলা শেষ হওয়ার পর টানা বৃষ্টিপাত ও দর্শনার্থীদের চলাচলের কারণে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠের কিছু অংশে সাময়িকভাবে কাদামাটি, আবর্জনা ও উঁচু-নিচু অবস্থার সৃষ্টি হয়েছে।
যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, তাই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ। খুব শীঘ্রই মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ। 🌺
মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমালোচনা ও মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকলের মতামতকে সম্মান করি, তবে প্রকৃত পরিস্থিতি না জেনে বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও সচেতনতায় আমাদের এই আয়োজন ভবিষ্যতেও আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। ❤️
— রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ