20/06/2026
সব দোষ শিক্ষকের! কারণ শিক্ষকরা অসহায়!
শিক্ষক : পিন্টু, বাড়ির কাজ করো নাই কেন?
পিন্টু : গতকাল স্কুলে আসি নাই!
শিক্ষক : কেন আসোনি?
পিন্টু : এক জায়গায় গিয়েছিলাম।
শিক্ষক : গত রাতে কয়টা পর্যন্ত পড়েছো?
পিন্টু : পড়িনি, এক জায়গায় বড়ো ভাইয়ের সাথে গিয়েছিলাম।
শিক্ষক : এখন যে লেসনটা বুঝিয়েছি, তা পারবে?
পিন্টু : না স্যার।
শিক্ষক : কেন বুঝোনি?
পিন্টু : ভুলে গেছি।
শিক্ষক : আবার বুঝিয়ে দিলে পারবে?
পিন্টু : বলতে পারছি না। তুমি তো একদিন স্কুলে এলে তিনদিন আসো না। কারণ কী?
শিক্ষক : তোমার বাবাকে আসতে বলেছিলাম। তুমি কি বলো নি?
পিন্টু : বলেছি, বাবা বলেছে সময় নাই। সময় পাইলে আসবে।
শিক্ষক : তোমার মাকে আসতে বলবে।
পিন্টু : মা অসুস্থ, আসতে পারবে না।
টেস্ট পরীক্ষার পরে..
পিন্টুর বাবা : ছেলেটার ফরম ফিলাপ করতে এসেছি।
শিক্ষক : আপনার ছেলে তো ৬ বিষয়ে ফেল।
জনৈক ব্যক্তি : সমস্যা নাই। ফরম ফিলাপ করে দেন। পরীক্ষা দিতে পারলেই চলে।
শিক্ষক : আপনি কে?
ব্যক্তি : আমি পিন্টুর মামা, ওনি পিন্টুর চাচা, ওনি আমাদের এলাকার...
সবাই একসাথে : ফরম ফিলাপ করে দেন।
ফরম ফিলাপের পরে..
শিক্ষক : পিন্টু যে কখনো স্কুলে কোচিংয়ে আসে না। তোমরা কেউ তার ব্যাপারে কিছু জানো?
ছাত্র : স্যার, ওকে দেখি দিনে ঘুরাঘুরি করে। রাতে খেলে....
শিক্ষক : (ফোন করে) পিন্টুর বাবা বলছেন?
পিন্টুর বাবা : কে কইতাছেন?
শিক্ষক : আমি পিন্টুরর শিক্ষক। সে স্কুলে আসে না কেন?
পিন্টুর বাবা : আমি জানি না তো। আচ্ছা, আপনেরে জানামু।
শিক্ষক : (পিন্টুর বাড়িতে রাতে হোম ভিজিটে) পিন্টু কোথায়? সে পড়ার টেবিলে নাই কেন?
পিন্টুর মা : সে আমার কথা হোনে না। কই যেন যায় রাত ১১ টার পরে আসে। তার বাবার কথাও হোনে না।
পরীক্ষার রেজাল্টের পর....
প্রশি : আপনার বিষয়ে এতো ফেল কেন?
শিক্ষক : আমি তো চেষ্টা করেছি স্যার।
প্রশি : এটা আপনার ব্যর্থতা।
কমিটি : যে শিক্ষকের বিষয়ে ফেল তার বেতন বন্ধ করে দেন।
এলাকা : স্যার, কয়জন পরীক্ষা দিয়ে কয়জন পাশ করেছে? আমাদের স্কুলের মান সম্মান শেষ করলেন।
(অসমাপ্ত)
কাল্পণিক