Dr. Firoz Mahmud

Dr. Firoz Mahmud ডাঃ ফিরোজ মাহমুদ
এমবিবিএস(শসোমেক,ঢাকা)
বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস পার্ট১(মেডিসিন)

22/04/2026
           #হাম
05/04/2026

#হাম

 #হাম                 হাম(Measles) রোগ হচ্ছে অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ। অনেকেরই ধারণা যে কেবল জ্...
17/03/2026

#হাম


হাম(Measles) রোগ হচ্ছে অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণ। অনেকেরই ধারণা যে কেবল জ্বর বা গায়ের র‍্যাশ হলে হাম(Measles) হয়, বাস্তবে হামের সংক্রমণ থেকে ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে।

কীভাবে ছড়ায়?
* হাঁচি,কাশি বা কথা বলার মাধ্যমে
* সংস্পর্শ
* ঘন বসতি পূর্ণ পরিবেশ (স্কুল)

হামের লক্ষণ কী?
* প্রচন্ড জ্বর
* তীব্র কাশি
* সর্দি বা নাক দিয়ে অনবরত পানি পড়া
* চোখ লাল হওয়া
* গলা ব্যথা বা মুখের ভেতর ফোলা অংশের মতো সাদা দাগ/ 'কপ্লিক স্পট' (Koplik spots) দেখা দেয়া।
* ৩-৪ দিন পর থেকে শরীরে র‍্যাশ বা লালচে দানা দেখা দেয়া যা মাথা বা মুখমন্ডল থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

হামের কী জটিলতা হতে পারে?
* নিউমোনিয়া
* ডায়রিয়া
* অন্ধত্ব
* এনসেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ)
* কানে সংক্রমণ

প্রতিরোধের উপায়:
* টিকা (Vaccine):
হাম প্রতিরোধে কার্যকরী উপায় হলো সঠিক সময়ে টিকা নেয়া। বাংলাদেশে টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস এবং ১৫ মাস বয়সে দুই ডোজ হাম-রুবেলা (MR) টিকা দেওয়া হয়।

* ভিটামিন-এ (Vitamin A Supplementation):
হাম আক্রান্ত শিশুদের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উচ্চমাত্রার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরি। এটি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সর্দি, জ্বর ও কাশির জন্য কিংবা হামের জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রামে রাখার পাশাপাশি প্রচুর পানি বা তরল খাবার/ ফলের রস ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

15/03/2026


Address

Thakurgaon

Opening Hours

Monday 15:00 - 19:00
Tuesday 15:00 - 19:00
Wednesday 15:00 - 19:00
Thursday 15:00 - 19:00
Friday 15:00 - 19:00
Saturday 15:00 - 19:00
Sunday 15:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Firoz Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share