Amrin maryam

Amrin maryam ��Assalamu Alaikum, welcome to our page.

If you like our post,, our video, please follow us an..!!�সফলতার পিছনে কারো
সাহায্যের দরকার নেই।�
আল্লাহর রহমতই যথেষ্ট।!�
আলহামদুলিল্লাহ..!!�

02/01/2026

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন।)

হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা'আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে 'আমানত' অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

28/12/2025

যদি তোমার নফস তোমাকে গুনাহ করতে বলে,

তুমি যখন কঠিন মুসিবতে পড় তখন ধৈর্য দারন কর!!!
যদি তোমার নফস তোমাকে গুনাহ করতে বলে,
তাহলে তার সঙ্গে কোমলভাবে কথা বলো।বলো: "এটা কি ভালো, নাকি সেই চিরস্থায়ী জান্নাত, যা মুত্তাকীদের জন্য প্রতিশ্রুত?

হে আল্লাহ! আমাদের কাছে আপনার অবাধ্যতাকে ঘৃণিত করে দিন।আর আপনার আনুগত্যকে আমাদের কাছে প্রিয় করে দিন।

20/12/2025

"মহান আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, বিপ্লবী ওসমান হাদীকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন।"

08/12/2025

যে ব্যক্তি অন্যদেরকে নিয়ে হাসি-তামাশা করে সে তাদের চাইতেও খারাপ। মানুষকে নিয়ে হাসি-তামাশা কেবল সে অন্তরেই আনন্দ যোগায় যে অন্তর খারাপ চরিত্রে ভরপুর।

06/12/2025

__❝ রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা না জেনে কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না ....
কেননা এটা সব থেকে বড় গুনাহ.!!✿♡࿐
__সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.!!✿♡

05/12/2025

ইউসুফ (আঃ) জানতেন না-দরজাগুলো খুলে যাবে, তবুও তিনি দৌঁড়েছিলেন পাপ থেকে বাঁচার জন্য।মূসা (আঃ জানতেন না- সাগর "চিরে পথ তৈরি হবে, তবুও তিনি এগিয়ে গিয়েছিলেন আল্লাহর ভরসায়।তারা জানতেন না কীভাবে আল্লাহ বাঁচাবেন, কিন্ত নিশ্চিত জানতেন-আল্লাহ অবশ্যই বাঁচাবেনযে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। - [সূরা আত-তালাক, আয়াত ৩]

লেখা: সংগৃহীত

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amrin maryam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share