01/08/2026
হার্ট অ্যাটাক হঠাৎ আসে, কিন্তু এর ঝুঁকি তৈরি হয় অনেক আগে থেকেই।
নিজের হার্টের যত্ন নিন।
আপনার জীবন শুধু আপনার নয়, আপনার পরিবারেরও। শেয়ার করুন, প্রিয় মানুষেরা হোক সচেতন। 💕
একদিনে ৩৩ বিসিএসের দুই কর্মকর্তার হার্ট অ্যাটাকে মৃত্যু…
খবরগুলো পড়ি, কিছুক্ষণ খারাপ লাগে, তারপর আবার আগের জীবন।
কিন্তু একবার নিজের কথা ভাবুন তো…
আপনি কি সেই মানুষ নন, যে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন?
সময়মতো খাবার হয় না।
ঘুমানোর সময় নেই।
কাজের চাপ, মানসিক চাপ সবকিছু নিয়েই ছুটে চলছেন।
আমরা অনেক সময় ভাবি, “আমার বয়স তো কম, আমার আবার হার্টের সমস্যা হবে কেন?”
কিন্তু বাস্তবতা হলো, হার্ট অ্যাটাক এখন আর শুধু বৃদ্ধদের রোগ নয়।
তরুণ বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে।
এবং যারা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করেন, সেই চিকিৎসকরাও এর বাইরে নন।
হার্ট অ্যাটাক একদিনে হয় না।
এর পেছনে বছরের পর বছর ধরে তৈরি হয় ঝুঁকি।
ধমনির ভেতরে ধীরে ধীরে জমতে থাকে কোলেস্টেরল ও চর্বি। একসময় সেই জায়গায় রক্ত জমাট বেঁধে হৃদপিণ্ডে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে।
ঝুঁকি বাড়ে যেসব কারনে :-
১/ ধূমপান
২/উচ্চ রক্তচাপ
৩/ ডায়াবেটিস
৪/বেশি কোলেস্টেরল
৫/অতিরিক্ত ওজন
৬/নিয়মিত ব্যায়াম না করা
৭/অনিয়মিত খাবার
৮/কম ঘুম
৯/দীর্ঘদিনের মানসিক চাপ
অনেকেই হার্টের লক্ষণ বুঝতে পারেন না।
সতর্ক হোন যদি থাকে
১/ বুকের মাঝখানে চাপ বা ভারী ব্যথা
২/ ব্যথা বাম হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে যাওয়া
৩/ হঠাৎ শ্বাসকষ্ট
৪/ অতিরিক্ত ঘাম
৫/ বমি বমি ভাব
৬/ অস্বাভাবিক দুর্বলতা
একটা কথা মনে রাখবেন
আপনার অফিস, ব্যবসা, দায়িত্ব, ক্যারিয়ার সব গুরুত্বপূর্ণ।
কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার জীবন।
আপনি অসুস্থ আপনার পরিবারও ভেঙে পড়ে।
তাই আজ থেকেই ছোট ছোট কিছু পরিবর্তন করুন
১/ ধূমপান থাকলে ছেড়ে দিন
২/ প্রতিদিন একটু হাঁটুন
৩/ নিয়মিত ঘুমানোর চেষ্টা করুন
৪/ খাবারে নিয়ন্ত্রণ আনুন
৫/ বছরে অন্তত একবার নিজের রক্তচাপ, সুগার, কোলেস্টেরল পরীক্ষা করুন
আমরা অন্যের জন্য অনেক সময় বের করি, কিন্তু নিজের জন্য সময় বের করি না।
মনে রাখবেন, হার্ট অ্যাটাক হঠাৎ আসে, কিন্তু এর ঝুঁকি তৈরি হয় অনেক আগে থেকেই।
নিজের হার্টের যত্ন নিন।
আপনার জীবন শুধু আপনার নয়, আপনার পরিবারেরও। শেয়ার করুন, প্রিয় মানুষেরা হোক সচেতন
Dr-Abdur Rahman