MDS News

MDS News MDS News হল সবচেয়ে জনপ্রিয় বাংলা ডিজিটাল মিডিয়া যা নিরপেক্ষ ও ব্যাপক সংবাদ প্রদান করে।

19/03/2026

#আন্তর্জাতিকনিউজ ゚viralシ

14/03/2026

#আন্তর্জাতিকনিউজ #ইরান ゚viralシ

ইরান যু*দ্ধে জয়ের জন্য মহাযজ্ঞে ট্রাম্প
06/03/2026

ইরান যু*দ্ধে জয়ের জন্য মহাযজ্ঞে ট্রাম্প

হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ এলে জ্বালিয়ে দেওয়া হবে
03/03/2026

হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ এলে জ্বালিয়ে দেওয়া হবে

28/02/2026

মাহফিলের অতিথি করা নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব, কর্মী নিহত

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে হ*ত্যা করা হয় তাকে।

নিহত এরশাদ আলী ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। এছাড়া তিনি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী।

স্থানীয় সূত্রে জানান, জুম্মার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে আলোচনায় বসেন এলাকাবাসী। আলোচনা চলাকালীন মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলীসহ অপর পক্ষ বর্তমান সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা পণ্ড হয়ে যায়।

নিহত এরশাদ আলীর পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবিহর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথ রোধ করেন। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এরশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় মামলা হবে।

সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি পেতে রাজিদুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হ...
27/02/2026

সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি পেতে রাজি

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।

সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, “দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয়

তিনি আরও বলেন, “সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত।”

অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনি রোজা রাখেন— প্রধানমন্ত্রীকে প্রশ্ন শিশুদেরআজ শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপ...
27/02/2026

আপনি রোজা রাখেন— প্রধানমন্ত্রীকে প্রশ্ন শিশুদের

আজ শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ তখন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরে বলেন, ‘আমি তো রোজা রাখি।’

এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে অনেক আনন্দ বোধ করে।

পচা ভাত খেয়েই সেহরি-ইফতার, তিন সন্তান নিয়ে দিশেহারা বিধবা আয়েশাপ্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামী আমির হোসেন লেদুকে হারা...
27/02/2026

পচা ভাত খেয়েই সেহরি-ইফতার, তিন সন্তান নিয়ে দিশেহারা বিধবা আয়েশা

প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামী আমির হোসেন লেদুকে হারান আয়েশা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম দুর্দশায় পড়ে যায় তার পরিবার। বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়ে তিন সন্তান—মো. সজিব, মো. সৌরভ ও মো. সবুজ। এরপর থেকেই সন্তানদের নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন পার করছেন আয়েশা বেগম।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায় এই হৃদয়বিদারক দৃশ্য। অভাব-অনটনের কারণে কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো পচা ভাত খেয়েই সাহরি ও ইফতার করতে হচ্ছে আয়েশা বেগম ও তার সন্তানদের।

নামাজ শেষে পচা পান্তাভাত খেতে বসেন আয়েশা বেগম। অন্যদিকে বিদ্যুৎবিহীন ঘরে কুপি জ্বালিয়ে ছোট্ট চকিতে নীরবে বসে থাকে তার তিন সন্তান। অনিশ্চিত ভবিষ্যৎ আর দারিদ্র্যের কঠিন বাস্তবতা তাদের জীবনকে করে তুলেছে অসহায়।

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতরে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিক...
26/02/2026

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতরে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। মন্ত্রী সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন আখতার হোসেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়েই শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি।

আখতার হোসেন আরও জানান, এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন

26/02/2026

আ.লীগ নেতাদের জামিন নিয়ে সাদিক কায়েমের প্রতিক্রিয়া|

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এ গণশত্রুরা বের হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।’

সতর্ক করে তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ্য করছি। যারা আজ এ ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন- এ আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।

ডাকসু ভিপি আরও বলেন, ‘অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পুরোনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর।’

সাদিক কায়েম বলেন, যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

09/02/2026

ঢাকা ১৪ আসনে নারীদের চমক

08/02/2026

জামায়াতের পক্ষে নারীদের গণজোয়ার #নির্বাচন

Address

Ulipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MDS News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share