I s l a M

I s l a M Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I s l a M, Video Creator, Maulvi Bazar.

আসসালামু আলাইকুম।
এই পেইজটি ইসলামী দাওয়াতের কাজের জন্য ব্যবহৃত।। দ্বীনের স্বার্থে পেইজটিকে সকলের সহযোগিতা ও ভালোবাসায় শামিল রাখবেন।❣️🤲

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ
‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সূরা: আল ইমরান, আয়াত: ১৮৫)

10/04/2026

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ.

উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলক্বিহি, ওয়া রিদ্বা নাফসিহি, ওয়াযি নাতা আ'রশিহি, ওয়া মিদাদা কালিমা তিহি।’

অর্থ : আমি আল্লাহতায়ালার পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টি সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালামের কালির পরিমাণ।

07/04/2026

অভিযোগ নয়, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ! 🌸💕

02/04/2026

জুম্মা মোবারক 🌸❤️

30/03/2026

একদিন বেলা শেষে!
সব ধোকা।


29/03/2026

এখনো সে মুমিন, যদি এইটুকু অনুশোচনা থাকে অন্তরে।🌸💕

#ইসলামিক

27/03/2026

মিথ্যা বলার স্বভাব মানুষের চেহারাকে কুৎসিত বানিয়ে দেয়।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : আ'লামুল মুওক্বিঈন, ১/১১৪]

সীরাহ

"শুক্রবারের বিশেষ ৪টি আমল"• সূরা আল-কাহাফ পাঠ করা• অধিক পরিমাণে দরুদ পড়া• বেশি বেশি ইস্তেগফার করা• আসর ও মাগরিবের মধ্যব...
27/03/2026

"শুক্রবারের বিশেষ ৪টি আমল"
• সূরা আল-কাহাফ পাঠ করা
• অধিক পরিমাণে দরুদ পড়া
• বেশি বেশি ইস্তেগফার করা
• আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা।

[দারেমী, হা/৩৪০৭, সূনান আবু দাউদ ১০৪৭,১০৪৮]

27/03/2026

হৃদয় শান্ত করা তিলাওয়াত💕🌸

#মাশাল্লাহ #ইসলামিক #তিলাওয়াত

26/03/2026

প্রকৃত সুখ রয়েছে আল্লাহর সিজদায়।💕🌸

#ইসলামিক

28/11/2025

ইসলামের দৃষ্টিতে নারীদের শাড়ী পরার বিধান
ইসলাম নারী-পুরুষ কারো জন্য নির্দিষ্ট কোন পোশাক পরিধানকে বাধ্যতা মূলক করে নি। বরং প্রত্যেক জাতি তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী পোশাক পরিধান করবে। তবে পোশাকের মৌলিক কিছু শর্ত বেধে দেয়া হয়েছে। সেগুলো ঠিক রাখা আবশ্যক। যেমন, তা যেন সর্বাঙ্গ ঢাকে, প্রশস্ত হয়, পাতলা-ফিনফিনে না হয়, শরীরে যে অঙ্গগুলো ঢাকা আবশ্যক সেগুলো যেন প্রকাশিত না হয়, বিপরীত লিঙ্গ ও কাফেরদের ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় ইত্যাদি।

শাড়ী মূলত ভারতবর্ষের নারীদের একটি সাধারণ পোশাক। কাল পরম্পরায় মুসলিম ও অমুসলিম নির্বিশেষে নারীরা এটি পরিধান করে আসছে। সুতরাং এটি উপরোক্ত শর্তাবলী ঠিক রেখে মুসলিম নারীর উক্ত শাড়ী পরিধান করতে কোন বাধা নেই ইনশাআল্লাহ।

মহিলারা তাদের স্বামীর সামনে শাড়ী পরিধান করতে পারে। অনুরূপভাবে শালীনতা বজায় রেখে মাহরাম পুরুষ এবং নারী অঙ্গনেও পরিধান করতে পারে।

• তবে যেহেতু শাড়ী সাধারণত প্রচুর কালার ফুল, ফ্যাশেনেবল ও বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের হয়ে থাকে সেহেতু এটি পরে বাইরে পর পুরুষের সামনে চলাফেরা করা ঠিক নয়। কারণ নারীদেরকে নন মাহরাম পুরুষদের সামনে তাদের সৌন্দর্য (শারীর, পোশাক, অলঙ্কার ইত্যাদি) প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলে:

“তারা (নারীরা) যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে।” (স্বামী এবং উক্ত আয়াতে উল্লেখিত মাহরাম পুরুষগণ ছাড়া অন্যদের সামনে ) [সূরা নূর ৩১]

• সুতরাং কালার ফুল শাড়ী পরে বাইরে যেতে চাইলে তার উপরে বোরকা পরিধান করা আবশ্যক যেন শাড়ীর সৌন্দর্য পরপুরুষেরে সামনে প্রকাশিত না হয়।

দুর্ভাগ্য হলেও সত্য যে, আমাদের সমাজে অনেক মুসলিম নারী পাতলা ফিনফিনে শাড়ী পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করে এবং বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হয়। অনেকে নাভি, পেট, পীঠ ইত্যাদি শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত রাখে! ইসলামের দৃষ্টিতে এভাবে চলাফেরা করা শুধু হারাম নয় বরং অশালীনতা বহির্ভূত, গর্হিত ও নিন্দনীয় কাজ। এটি সমাজে অশ্লীলতা প্রসার ও ফিতনা ছড়ায়।

সুতরাং প্রত্যেক স্বামী এবং অভিভাবকের জন্য তাদের স্ত্রী ও কন্যাদেরকে পূর্ণ পর্দা রক্ষা করে চলাফেরা করার নির্দেশ দেয়া এবং তাদেরকে পর্দা হীনতার ব্যাপারে নিষেধ করা ফরয। অন্যথায় বেপর্দা হিসেবে চলাফেরার কারণে উক্ত নারী যেমন জাহান্নামের ইন্ধন হবে তেমনি তার স্বামী বা অভিভাবকও আল্লাহর নিকট দাইউস হিসেবে পরিগণিত হবে। আর হাদিসে বর্ণিত হয়েছে, “দাইউস জান্নাতে প্রবেশ করবে না।”

আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমীন।
والله أعلم بالصواب

~ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি

28/11/2025

✨ দরূদ শরীফ—রুহের প্রশান্তি, জীবনের বরকত

আজ বৃহস্পতিবার…
রাসূল ﷺ–এর ওপর দরূদ পাঠ করার বরকতময় দিন।
যে হৃদয় দরূদে ভিজে যায়, আল্লাহ তার রিজিক সহজ করে দেন, চিন্তা দূর করে দেন, আর তার জীবনে নাজাতের দরজা খুলে দেন।

🤍 একবার দরূদ পাঠে
দশটি রহমত নাজিল হয়,
দশটি গুনাহ মাফ হয়,
দশটি মর্যাদা বাড়ে।

আসুন আজকের এই পবিত্র দিনে সবাই মিলেই বলি—
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم
(আল্লাহুম্মা সাল্লি ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ… )

Address

Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when I s l a M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category