31/05/2026
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) আয়োজিত এ পুনর্মিলনীতে বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে স্মৃতিময় মুহূর্তগুলোকে নতুন করে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ হোস্টেলের সর্বপ্রবীণ অ্যালামনাই, ১৯৬৫ ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
#কুমিল্লা