TA News24

TA News24 TA NEWS24 We always try to bring you the truth.

সড়ক দু*র্ঘ*ট*না। দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে ভবাইনগর আল-বারাকা মডেল স্কুল,দিনাজপুর এর পাশে সাইকেলে থাকা এক ব্যক্তি ট্রাক...
21/04/2026

সড়ক দু*র্ঘ*ট*না।
দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে ভবাইনগর আল-বারাকা মডেল স্কুল,দিনাজপুর এর পাশে সাইকেলে থাকা এক ব্যক্তি ট্রাকের সাথে এ*ক্সি*ডে*ন্টে নি*হ*ত হয়। ছেলেটি সম্ভাব্য ঠিকানা ফুলতলা বাজার।

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পাড়ি দিচ্ছেন সাকিব: যমুনা নদী পার হবেন সাঁতরে...........দিনাজপুরের তরুণ অ্যাথলেট ও কৃতি সন্তান ম...
09/04/2026

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে পাড়ি দিচ্ছেন সাকিব: যমুনা নদী পার হবেন সাঁতরে...........
দিনাজপুরের তরুণ অ্যাথলেট ও কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন সাকিব গড়ে তুলছেন এক অবিশ্বাস্য সাফল্যের অনন্য নজির। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার এক দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।
গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার জিরো পয়েন্ট থেকে সাকিবের এই দৌড় শুরু হয়। বিরতিহীন এই যাত্রার সমাপ্তি ঘটবে সম্ভবত আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে দিনাজপুরের জিরো পয়েন্টে। এই যাত্রাপথের সবচেয়ে রোমাঞ্চকর অংশটি ঘটতে যাচ্ছে ৪ এপ্রিল। যমুনা সেতু পার হওয়ার ক্ষেত্রে তিনি সড়কের পরিবর্তে বেছে নিয়েছেন নদীপথ। তিনি ৪ এপ্রিল সকাল ৮ টায় সাঁতার কেটে যমুনা নদী পাড়ি দেবেন, যমুনাপার হতে প্রায় ৩ ঘন্টা সময় লাগতে পারে এবং এরপর পুনরায় দৌড় শুরু করবেন।

সাকিবের এই বিশাল এবং চ্যালেঞ্জিং যাত্রার সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে দিনাজপুরের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান 'পাটোয়ারী বিজনেস হাউস'। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী (মোহন) সাকিবের এই যাত্রার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন।
তরুণদের এই অদম্য স্পৃহা সম্পর্কে সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, "সাকিব দিনাজপুরের গর্ব। ইতিপূর্বে সে টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতার কেটেছে, পদ্মা ও যমুনাসহ বিভিন্ন বড় নদী পাড়ি দিয়েছে। এমনকি সাইকেলে করে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণের রেকর্ডও তার আছে। সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণদের পাশে দাঁড়ালে তাদের মনোবল বৃদ্ধি পায়। দেশের বিত্তবান ও সমাজসেবীদের উচিত এসব প্রতিভাকে উৎসাহিত করা।"
সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সাফল্যের এই চূড়ায় পৌঁছাতে সাকিবের অদম্য ইচ্ছা এবং পাটোয়ারী বিজনেস হাউসের এই সমর্থন দিনাজপুরের ক্রীড়া ও এডভেঞ্চার প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

#টিএনিউজ২৪

জান্নাতুস সফা শাহিনুর এসেট প্রজেক্টের দুর্নীতির দায়ে পুলিশের হাতে আটক .......................................মহিলা ও শি...
05/04/2026

জান্নাতুস সফা শাহিনুর এসেট প্রজেক্টের দুর্নীতির দায়ে পুলিশের হাতে আটক .......................................
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ অ্যাসেট প্রজেক্ট এর আওতায় বিভিন্ন দুর্নীতি দায়ে, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর-কে ৫ এপ্রিল ২০২৬ রোববার ঢাকা আগারগাঁও থেকে পুলিশ আটক করেছে।
#টিএনিউজ২৪

দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ রক্ষা করার লক্ষ্যে শনিবার  দিনাজপুর রেল স্টেশন বাহাদুর বাজার শহরের বিভিন্ন জায়গায় ল...
04/04/2026

দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ রক্ষা করার লক্ষ্যে শনিবার দিনাজপুর রেল স্টেশন বাহাদুর বাজার শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন দিনাজপুর বাসী

লিফলেট বিতরণ শেষে তিনারা বলেন দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ আর তার কাটার বেড়া দিতে দিবো না এবং দিতে দেওয়া হবে না
তিনারা আরো বলেন এই মাঠ সর্বদাই দিনাজপুরবাসির ছিল,থাকবে দিনাজপুরবাসির। এবং একসঙ্গে স্লোগান দেন
আসুন আমরা সবাই এক সাথে বলি বড়মাঠ বাঁচাও দিনাজপুরের ঐতিহ্য রক্ষা করো। জনগণের মাঠ জনগণের কাছেই ফিরিয়ে দাও।

#টিএনিউজ #টিএনিউজ২৪

31/03/2026

এই তারিখ টার ই অপেক্ষা করছিল তেলের পাম্প গুলো .....
31/03/2026

এই তারিখ টার ই অপেক্ষা করছিল তেলের পাম্প গুলো .....

27/03/2026
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজনে দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত বিভিন্ন অ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজনে দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের স্থিরচিত্র।

21/03/2026

দিনাজপুর গড়ে শহিদ বড় ময়দান থেকে সরাসরি

ইন্না-লিল্লাহ 😢  সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার ওরপরই চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ভয়াবহ ভাবে লাইনচ্যুত হয়েছে! ২ টি কোচ ব...
18/03/2026

ইন্না-লিল্লাহ 😢 সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার ওরপরই চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ভয়াবহ ভাবে লাইনচ্যুত হয়েছে! ২ টি কোচ বাদে সবগুলো কোচই মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে!

ছাঁদ ভর্তি যাত্রী ছিল, অনেকেই আহত হয়েছে! রেললাইনের স্লিপারের অবস্থা শেষ, গুড়োগুড়ো হয়ে গেছে, রংপুর, লালমনি,বুড়িমারী এক্সপ্রেস বাদে উত্তরবঙ্গের সব ট্রেনই মহা বিলম্ব হবে।

সাবধানে ভ্রমণ করুন।

Address


Telephone

+8801785331099

Website

Alerts

Be the first to know and let us send you an email when TA News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TA News24:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Columbus.