05/07/2026
:138
From: ক্লাসমেট
To: ALby Ahmmed Tanvir
প্রিয়...! 🥹🕊️
স্কুলের সেই বেঞ্চটা হয়তো আজও আগের মতোই আছে।
জানালা দিয়ে পড়া রোদের আলোও নিশ্চয়ই একই রকম।
শুধু বদলে গেছে একটা জায়গা—
আজ আর তুমি বসো না আমার পাশের বেঞ্চে।
তুমি ছিলে আমার স্কুলজীবনের সবচেয়ে সুন্দর,
তবুও সবচেয়ে না-বলা গল্প।
টিফিনের ভিড়ে অজান্তেই তোমাকেই খুঁজতাম।
পিটি-র লাইনে দাঁড়িয়ে একবার চোখে চোখ পড়বে—এই আশায় থাকতাম।
তোমাকে দেখলেই মনে হতো, দিনটা যেন একটু বেশি সুন্দর হয়ে গেল।
অনেকবার বলতে চেয়েছি,
"তোমাকে আমার ভালো লাগে..."
কিন্তু সাহসটা আর হয়ে ওঠেনি।
আজ স্কুলজীবন শুধু স্মৃতি।
তবুও কিছু অনুভূতি সময়ের সাথে হারিয়ে যায় না।
তাই আজ এতদিন পর বলছি—
সবচেয়ে সুন্দর জিনিসগুলো হয়তো সবসময় একটু দূরেই থাকে...
যেমন আকাশ, চাঁদ,
আর... তুমি। ❤️🩹🦋
ইতি,
তোমার এক নীরব ক্লাসমেট। 🫠💗