The Mind Over Creation

  • Home
  • The Mind Over Creation

The Mind Over Creation Ingenious Chakma!

 #কিছু অজানা তথ্য রাজবন বিহারে অষ্টধাতু সংমিশ্রণে নির্মিত সাক্ষ্যমনি বুদ্ধের মূর্তি🙏( ১০ মন ১০ কেজি)সকলেই সাধুবাদ প্রদান...
15/04/2026

#কিছু অজানা তথ্য
রাজবন বিহারে অষ্টধাতু সংমিশ্রণে নির্মিত সাক্ষ্যমনি বুদ্ধের মূর্তি🙏
( ১০ মন ১০ কেজি)
সকলেই সাধুবাদ প্রদান করুন 🙏
#রাজবনবিহার #বুদ্ধমূর্তি

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৯)🙏কারো সাথে অন্যায় করবে না; ক্ষতি করবে না; শত্রুভাব...
14/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৯)🙏

কারো সাথে অন্যায় করবে না; ক্ষতি করবে না; শত্রুভাব পোষণ করবে না; হিংসা করবে না; এটাই হচ্ছে উত্তম ধর্ম। উত্তম ধর্ম পালন করলে নিশ্চয়ই নির্বাণের রাস্তা পরিষ্কার করতে পারবে।🌿🍀
#বনভন্তে

পূজ্য বনভন্তের নিজ হাতে লেখা গানটি 🙏জয় জয় বুদ্ধ পতাকা, অহিংসা বিজয় নিশান গাওরে সকলে ঐক্য বিতানে অহিংসা মিলন গান।🌿 #বন...
14/04/2026

পূজ্য বনভন্তের নিজ হাতে লেখা গানটি 🙏

জয় জয় বুদ্ধ পতাকা, অহিংসা বিজয় নিশান গাওরে সকলে ঐক্য বিতানে অহিংসা মিলন গান।🌿
#বনভন্তে

মিয়ানমারের মহামুনি বুদ্ধ 🙏বাগান রাজ্যে (মিয়ানমার) এ মূর্তিটি বুদ্ধ নিজে জীবন্যাস করেছেন।সাধু সাধু সাধু 🌿 #মায়ানমার বু...
13/04/2026

মিয়ানমারের মহামুনি বুদ্ধ 🙏

বাগান রাজ্যে (মিয়ানমার) এ মূর্তিটি বুদ্ধ নিজে জীবন্যাস করেছেন।
সাধু সাধু সাধু 🌿
#মায়ানমার বুদ্ধ মূর্তি

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৮)🙏বিপদে পড়লে বনভন্তেকে ডাক। বিপদ থেকে উদ্ধার হলে ভু...
12/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৮)🙏

বিপদে পড়লে বনভন্তেকে ডাক। বিপদ থেকে উদ্ধার হলে ভুলে যাও। বিপদে পড়লে বনবিহারে আস; বিপদ কেটে গেলে সব ভুলে যাও। আমি বলি-তোমাদেরকে বুঝাতে পারবো কি? আবার এমন অনেক প্রব্রজ্জিত ভিক্ষু আছে যাদের লাভ- সৎকার কমে গেলে বনভন্তেকে লোক সমক্ষে নিন্দা করতে শুরু করে। ইচ্ছে করলে বনভন্তে এসব মিথ্যা ভিক্ষুদেরকে জেল- এ প্রেরণ করতে পারেন। সরকারের বড় বড় কর্মকর্তারা এখানে এসে বলে এ রাজবন বিহারেই একমাত্র বুদ্ধ ধর্ম আছে। অন্য কোথাও নেই। আপনি বলেন কোন ভিক্ষু আপনাকে কি বলে? ওদের বিচার ছাড়া জেল হবে। আমি চুপ থাকি। কয়েকটা করে ভিক্ষু এরা যদি সবাই জেল-এ যায় তাহলে তো আর কেউ থাকবে না। দক্ষ, পন্ডিত, প্রজ্ঞাবান, শীলবান শীষ্য বিশ হাজার হলে তখন এসব মিথ্যা ভিক্ষু কাউকে রাখবো না। তখন ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। এখনকার ভিক্ষুদের দিয়ে ধর্মের উন্নতি হবে না। তোমরা সবাই মনে প্রাণে ধর্মাচরণ কর। শীলবান ভিক্ষুকে চারি প্রত্যয় প্রদানের মাধ্যমে সেবা কর। সুখ পাবে।🌿🍀
#বনভান্তে

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৭)🙏কাকে দান দিলে মহাফল হয়? যার লোভ,হিংসা, অজ্ঞান নেই...
11/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৭)🙏

কাকে দান দিলে মহাফল হয়? যার লোভ,হিংসা, অজ্ঞান নেই তাকে দান দিলে মহাফল হয়। কারণ, লোভই দুঃখের মূল; হিংসাই দুঃখের মূল এবং অজ্ঞানই দুঃখের মূল। দুঃখ শোকে আচ্ছন্ন ব্যক্তি আরেক জনকে সুখ এনে দিতে পারে না।🌿🍀
#বনভান্তে

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৬)🙏পন্ডিত কাকে বলে? যিনি সহনশীল, সর্বজীবে দয়ালু, কুশ...
10/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৬)🙏

পন্ডিত কাকে বলে? যিনি সহনশীল, সর্বজীবে দয়ালু, কুশল কার্যে নির্ভীক, ক্ষমাপরায়ণ, মৈত্রী পরায়ণ আর নিজেকে সর্বদা অক্ষুন্ন রাখতে পারেন তাকেই পন্ডিত বলে।🌿🍀
#বনভান্তে

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৫)🙏উত্তম ভাবে চল। কারো সাথে অন্যায় করবে না। কাউকেও ক...
10/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৫)🙏

উত্তম ভাবে চল। কারো সাথে অন্যায় করবে না। কাউকেও ক্ষতি করবে না। পরস্পরের প্রতি শত্রুভাব পোষণ করবে না। কোন জীবকে হিংসা করবে না। এটাই হচ্ছে মূল বৌদ্ধধর্ম।🌿🍀
#বনভান্তে

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৪)🙏নির্বাণ লাভ করা অতি কঠিন ব্যাপার। কিন্তু দুর্লভ নয...
09/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৪)🙏

নির্বাণ লাভ করা অতি কঠিন ব্যাপার। কিন্তু দুর্লভ নয়। নির্বাণ লাভ করতে পারলে সত্ত্বগনের সুখ- দুঃখ ,হীন- উত্তম ,স্বর্গ -নরক, দেবলোক-ব্রহ্মলোক এমনকি পুরো একত্রিশ লোকভূমি সম্বন্ধে অবগত হওয়া যায়। ভগবান বুদ্ধ নির্বাণ গমনের রাস্তা আর্যঅস্থাঙ্গিক মার্গ আবিষ্কার করেছেন। আর্য অস্থাঙ্গিকমার্গ অনুসরণ করলে নির্বাণ লাভ করা যায়। নির্বাণ লাভ করতে হলে শীলে প্রতিষ্ঠিত হয়ে পঞ্চকামগুণ অতিক্রম করে প্রজ্ঞারূপ অস্ত্র দ্বারা সপ্ত অনুশয় বা ক্লেশ শত্রুকে পরাজয় করে সর্ব দুঃখ হতে মুক্ত হওয়া যায়।🌿🍀

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৩)🙏তোমরা আর ঘুমিয়ে থেকো না। চারিদিকে আগুন জ্বলছে। আম...
08/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩৩)🙏

তোমরা আর ঘুমিয়ে থেকো না। চারিদিকে আগুন জ্বলছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতি সত্ত্বর জাগ্রত হও। প্রমত্ততায় দিনাতিপাত কর না। সে আগুন কি জান? জন্ম ,জ্বরা,ব্যাধি, মরণ নামক আগুন। প্রাণ বাঁচানোর একটি মাত্র উপায় ;সেটি হল- আট মার্গ বিশিষ্ট একমাত্র রাস্তা( আর্য অস্থাঙ্গিক মার্গ)।আর বনভন্তে সর্বদা জাগরিত ব্যক্তি।উঠ,জাগ,উদ্যম কর। 🌿🍀
#বনভন্তে

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩২)সুচিন্তায় মানুষ উর্ধ্বলোকে যায়। সুচিন্তা করতে পার...
07/04/2026

শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের অমৃতময় উপদেশ বাণী-(৩২)

সুচিন্তায় মানুষ উর্ধ্বলোকে যায়। সুচিন্তা করতে পারলে চিত্তে অনাবিল সুখ -শান্তি নিয়ে জীবন অতিবাহিত করতে পারবে। কুচিন্তায় মানুষ অধঃলোকে যায়। চিত্তে সব সময় দুঃখ ও অশান্তি বিরাজ করে।
#বনভান্তে

Address


Telephone

+8801647141452

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mind Over Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mind Over Creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share