TKGRD NUWS

TKGRD NUWS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TKGRD NUWS, TV Channel, .

24/03/2026

ঠাকুরগাঁও রোড বাঁধন কখন ফিলিং স্টেশন এর তেল নেওয়ার জন্য সারারাত ধরে মোটরসাইকেল আরোহীদের অপেক্ষা

18/03/2026

কবে হবে সৌদিতে ঈদ? যা জানা গেল

বালিয়াডাঙ্গী  কঞ্চিরহাট চা বাগানের দখল নিয়ে উভয় পক্ষে লাঠিসোটা নিয়ে মারামারি প্রস্তুতি
18/03/2026

বালিয়াডাঙ্গী কঞ্চিরহাট চা বাগানের দখল নিয়ে উভয় পক্ষে লাঠিসোটা নিয়ে মারামারি প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদে নিষিদ্ধ ছাত্রলীগের কেক কাটা, ৪ কর্মী গ্রেপ্তার
18/03/2026

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদে নিষিদ্ধ ছাত্রলীগের কেক কাটা, ৪ কর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় হিমু (২৯) নামে গৃহবধূর আত্মহত্যা করেছে মারা গেছে
15/03/2026

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় হিমু (২৯) নামে গৃহবধূর আত্মহত্যা করেছে মারা গেছে

11/03/2026

ঠাকুরগাঁওয়ের মির্জা পাম্পে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন।
-news #ঠাকুরগাঁও #তেল

10/03/2026

পর্যায়ক্রমে ঠাকুরগাঁওসহ সারাদেশে ফ্যামিলি কার্ড সবাই পাবে বলে জানান এলজিআরিড মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর..............

দূর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই//ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নকে দৃঢ় করবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম মোঃ হাবিব ...
10/03/2026

দূর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই//
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নকে দৃঢ় করবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম

মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অন্য কোন ইন্টারেস্ট নাই,আমরা ঢাকায় অভিজাত বাড়িও বানাবো না কানাডায়ও বাড়ি বানাবো না। আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করব। কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে তাদের ক্ষমা নেই। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফ্যামিলি কার্ড ও নারীর ক্ষমতায়ন বিষয়ে মির্জা আলমগীর বলেন, ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা আলমগীর বলেন,ইতোমধ্যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আসেন আমরা আর পিছন ফিরে না তাকাই । সামনের দিকে তাকিয়ে দেশকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ভালোভাবে কাজ করতে পারি, বাচ্চা গুলোকে লেখাপড়া করাতে পারি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, উন্নত স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে পারি, ঠিক এই কাজগুলো আমরা সবাই মিলে করি।

তিনি বলেন, আমাদের ক্ষমতায় আসার মাত্র ২২দিন , এরই মধ্যে ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। খাল খনন শুরু হয়েছে যেন খরা মৌসুমে সেচ সুবিধা পেতে পারে কৃষক। আজ আবার ফ্যামিলি কার্ড দেয়াও শুরু হলো। গত ১৫ বছরে অনেক উন্নয়ন কাজ থেকে দেশ বঞ্চিত হয়েছে। সেই ঘাটতি পূরণে সরকার দ্রুত কাজ শুরু করেছে। ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বিমানবন্দর পুনরায় চালু করা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং যোগাযোগ ও শিক্ষা খাতে উন্নয়নের জন্যও কাজ চলছে

এ সময় উদ্ধোধনের অংশ হিসেবে রহিমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কয়েকজন মহিলাদের মাঝে প্রতিকী ফ্যামিলি কার্ড হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকারের সারা দেশে শুরু করা এই পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৮৮ জন নারী এই সুবিধা পেতে যাচ্ছেন। একটি বিশেষ কমিটির তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক জরিপ চালানো হয়।
প্রাথমিক তালিকায় ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩৫ জন নারীর নাম আসে। আইডি কার্ডের জটিলতা কাটিয়ে ১ হাজার ১০ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়। মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় স্কোরের ভিত্তিতে ৫৮৮ জন যোগ্য নারীকে নির্বাচিত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রী এবং বিএনপি মহাসচীব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অন্য কোন ইন্টা...
10/03/2026

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অন্য কোন ইন্টারেস্ট নাই,আমরা ঢাকায় অভিজাত বাড়িও বানাবো না কানাডায়ও বাড়ি বানাবো না। আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করব। কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে তাদের ক্ষমা নেই। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন।

আগামীকাল ঠাকুরগাঁও জেলায় ৫৯০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী ম...
09/03/2026

আগামীকাল ঠাকুরগাঁও জেলায় ৫৯০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকার নির্ধারিত বিভিন্ন সহায়তা পাবেন।

Address


Telephone

+8801318930189

Website

Alerts

Be the first to know and let us send you an email when TKGRD NUWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TKGRD NUWS:

  • Want your business to be the top-listed Media Company?

Share