21/08/2026
এটা নিয়েও কথা হচ্ছে, হাস্যরস হচ্ছে। কিন্তু এটা মিনিংফুল একটা কাজ (লিংক কমেন্টে), তবে ঘাপলা আছে যেটা পরে বলছি।
ব্যাপারটা আসলে কীঃ
👉 এটা হচ্ছে FESS (Flywheel Energy Storage System) নামক একটি প্রযুক্তি। ভারী ফ্লাইহুইল কে চার্জ করে (ঘুরিয়ে) রেখে ইলেকট্রিকাল ফিকোয়েন্সির ফ্লাকচুয়েশনকে দ্রুত (কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে) স্টেবল করে আনার প্রযুক্তি। এটার বাস্তব প্রয়োগ আছে বিভিন্ন ক্ষেত্রে - জাস্ট কিছু niche এপ্লিকেশন। কিছু কিছু উন্নত দেশে কমার্শিয়াল এপ্লিকেশন এর উদ্দেশ্যে কিছু পাইলট (ছোটো আকারের) প্রকল্প চালু আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পর্যায়ে। কিন্তু গ্রিড এর সাথে লার্জ স্কেল এপ্লিকেশনের জন্য স্বীকৃত না, প্রস্তুতও না।
👉 ফ্লাইহুইল (ভারী ঘুর্ণায়মান চাকা) এর ব্যবহার ব্যবিলনীয় যুগেরও আগের। প্রাচীন মেসোপটেমিয়া থেকে আজ পর্যন্ত এটা ব্যবহৃত হচ্ছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সাথে সম্পর্কিত গবেষণাটি একেবারের সাম্প্রতিক (মাত্র কয়েক দশকের পুরনো)। উন্নত দেশের টাকা আছে, বছরের পর বছর একটা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে টাকা নষ্ট করলেও অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এধরণের গবেষণা চালিয়ে যাওয়া হবে কি না সেটাই ভাবতে হবে।
ঘাপলাটা যেখানেঃ
👉 সাংবাদিক সাহেব বাড়িয়ে বলেছেন। সাংবাদিক হয় এই সুনির্দিষ্ট বিষয়ে মুরুক্ষ, অথবা জাস্ট ভিউ পাওয়ার জন্য এমনটা লিখেছে।
ইঞ্জিনিয়ার যখন বলেছে সেখানে দ্রুত অনেকগুলো টেকনিকাল কথা বলেছেন যেটা সাধারণ খায় না, সাধারণ মানুষের আগ্রহের বিষয় না। সাংবাদিক যা লিখেছেন এমন কিছু যা পাঠকরা খায়।
👉 খুবই কম খরচে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে - সাংবাদিক বলেছে না কি ইঞ্জিনিয়ার বলেছে শিওর না আমি। এখানে ঘাপলা থাকতে পারে। বিদ্যুৎ উৎপাদনের খরচ কম দাবি করলে সেক্ষেত্রে কীভাবে খরচের হিসেবটা করেছে সেটা খোলাসা করতে হবে।