Muslim Bongo Foundation

  • Home
  • Muslim Bongo Foundation

Muslim Bongo Foundation সময় হয়েছে ইতিহাসের দেয়া দায়িত্ব
কাঁধে তুলে নেয়ার! ✊

যদি আমরা না হই, তাহলে কারা❓
যদি এখন না হয়, তাহলে কখন❓

02/10/2026

ছোট্ট হালিমার জন্য দুআ চাই...

চলমান চিকিৎসায় কিছুটা ভালো থাকার পর আমাদের যশোরের শিশু হালিমা আবারও বেশ অসুস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত শ্বাসকষ্ট আর খিচুনি নিয়ে সে এখন যশোর আদ-দীন শিশু হাসপাতালে ভর্তি আছে।

এত ছোট একটা শিশুর শরীরে এত কষ্ট দেখে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ—সবাই দুআ করবেন, আল্লাহ যেন দ্রুত হালিমাকে আমাদের মাঝে সুস্থ-সবল করে ফিরিয়ে আনেন।

(পুনশ্চ: আলহামদুলিল্লাহ, বর্তমানে চিকিৎসার কিছুটা ফান্ডের ব্যবস্থা আছে, নতুন কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই। লাগলে জানাবো ইনশাআল্লাহ। এখন শুধু আপনাদের আন্তরিক দুআ দরকার।)

#সহানুভূতির_হাত
#দুআর_আবেদন
#শিশু_হালিমার_চিকিৎসা
#মুসলিম_বঙ্গ_ফাউন্ডেশন
#যশোর

৫১ তম পাঠচক্র সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।আমরা স্বল্প হলেও ক্ষ্যান্ত নই। আমরা নয়তো কারা, এখন নয়তো কখন? #সাপ্তাহিক_পাঠচক্...
02/10/2026

৫১ তম পাঠচক্র সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।
আমরা স্বল্প হলেও ক্ষ্যান্ত নই। আমরা নয়তো কারা, এখন নয়তো কখন?

#সাপ্তাহিক_পাঠচক্র #মুসলিমবঙ্গ #যশোর াদিস #সামাজিকশক্তি_অর্জন

গুরুত্বপূর্ণ মজলিস চলছে, সকলেই শরীক হই।
02/10/2026

গুরুত্বপূর্ণ মজলিস চলছে, সকলেই শরীক হই।

Blood Donation No - 43Arafat Hossain  (O-)as if he hand saved mankindআপনিও হতে পারেন আমাদের সঙ্গী!আমাদের মুসলিম বঙ্গ ফাউ...
30/09/2026

Blood Donation No - 43

Arafat Hossain (O-)

as if he hand saved mankind

আপনিও হতে পারেন আমাদের সঙ্গী!

আমাদের মুসলিম বঙ্গ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন প্রজেক্ট চালমান, যার মাধ্যমে ইনশাআল্লাহ অসহায় ও জরুরি রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যশোরের ভাইয়েরা এই মহৎ উদ্যোগে আপনি অংশ নিতে পারেন।

অংশগ্রহণ করতে নিচের ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/2M1bdmDbEMwiUeuAA

আসুন, এক অপরকে রক্ত দিয়ে জীবন বাঁচাই। জাযাকুমুল্লাহু খাইরান।



#মুসলিমবঙ্গ

বিশেষ বিজ্ঞপ্তি: শিশু হালিমার চিকিৎসা ফান্ড সংগ্রহ স্থগিতকরণ সংক্রান্ত আপডেট!​আলহামদুলিল্লাহ! ​আমাদের যশোরের ছোট্ট শিশু ...
29/09/2026

বিশেষ বিজ্ঞপ্তি: শিশু হালিমার চিকিৎসা ফান্ড সংগ্রহ স্থগিতকরণ সংক্রান্ত আপডেট!

​আলহামদুলিল্লাহ! ​আমাদের যশোরের ছোট্ট শিশু হালিমার চিকিৎসার সহায়তার জন্য আমরা যে আবেদন পোস্টটি করেছিলাম, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা এবং দুআয় তা সফল হয়েছে।

​আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সহযোগিতায় যে পরিমাণ অনুদান সংগৃহীত হয়েছে, তা দিয়ে ইনশাআল্লাহ আগামী কিছুদিন হালিমার চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হবে।

​ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত ব্যবস্থাপনার স্বার্থে এখন থেকে নতুন করে আর কোনো অর্থ পাঠানোর প্রয়োজন নেই।

​যাঁরা অর্থ দিয়ে, পোস্ট শেয়ার করে কিংবা দুআ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা Muslim Bongo Foundation টিম আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খইরান। মহান আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন এবং উত্তমে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

​সবাই শিশু হালিমাকে আপনাদের দুআতে মনে রাখবেন, আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমীন।

"যশোর মেডিকেল কলেজে" ডাক্তারদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, ডা. শামসুল আরেফীন শক্তি হাফি.
29/09/2026

"যশোর মেডিকেল কলেজে" ডাক্তারদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, ডা. শামসুল আরেফীন শক্তি হাফি.

ডাক্তার হিসেবে নবীজীর সীরাত থেকে আমাদের কী কী শিক্ষা নেওয়ার আছে? আজ...

৩৩ তম সাপ্তাহিক দারস। বিষয় : তাওহীদ ও ঈমান ভঙ্গের কারণ।আকিদাহ্ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আগামীকাল ২৯ সেপ্টেম্বর ২০২৬...
28/09/2026

৩৩ তম সাপ্তাহিক দারস।
বিষয় : তাওহীদ ও ঈমান ভঙ্গের কারণ।

আকিদাহ্ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হবে আগামীকাল ২৯ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী; মঙ্গলবার বাদ আছর। চলে আসুন প্রিয় ভাইয়েরা। এই দারস মিস করার নয়!

#মুসলিমবঙ্গ #সাপ্তাহিক_দারস #দারস #ইলম #যশোর

Blood Donation No - 42 আব্দুল্লাহ আল জুবরাজ (O-)as if he hand saved mankindআপনিও হতে পারেন আমাদের সঙ্গী!আমাদের মুসলিম বঙ...
27/09/2026

Blood Donation No - 42

আব্দুল্লাহ আল জুবরাজ (O-)

as if he hand saved mankind

আপনিও হতে পারেন আমাদের সঙ্গী!

আমাদের মুসলিম বঙ্গ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন প্রজেক্ট চালমান, যার মাধ্যমে ইনশাআল্লাহ অসহায় ও জরুরি রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যশোরের ভাইয়েরা এই মহৎ উদ্যোগে আপনি অংশ নিতে পারেন।

অংশগ্রহণ করতে নিচের ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/2M1bdmDbEMwiUeuAA

আসুন, এক অপরকে রক্ত দিয়ে জীবন বাঁচাই। জাযাকুমুল্লাহু খাইরান।



#মুসলিমবঙ্গ

আলহামদুলিল্লাহ—আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হালিমার চিকিৎসা চলছে। যারা ছোট্ট হালিমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ...
26/09/2026

আলহামদুলিল্লাহ—আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হালিমার চিকিৎসা চলছে। যারা ছোট্ট হালিমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তরের অন্তস্তল থেকে জাযাকুমুল্লাহু খাইরান। আপনাদের সহযোগিতা আমাদের জন্য শুধু অর্থের সাহায্য ছিল না—এটি ছিল একজন অসহায় বাবা-মায়ের জন্য কঠিন সময়ে আশার আলো।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় প্রায় ৩০,০০০ টাকা সংগ্রহ হয়েছিল। কিন্তু হালিমার চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন প্রয়োজনীয় খরচ মিলিয়ে ইতোমধ্যে ৩৫,০০০+ টাকা ব্যয় হয়ে গেছে।

দুঃখের বিষয়, হালিমার চিকিৎসা এখানেই শেষ নয়। এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করানো বাকি, আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ওষুধ চালিয়ে যেতে হবে।

একদিকে ছোট্ট হালিমা অসুস্থতার সঙ্গে লড়ছে, অন্যদিকে তার পরিবার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। তাই নিরুপায় হয়ে আমাদের আবারও আপনাদের কাছে সদাকার আবেদন নিয়ে আসতে হচ্ছে। আপনার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সহযোগিতা করুন।

আল্লাহ যেন আমাদের সামান্য সদকাকে হালিমার সুস্থতার উসিলা বানিয়ে দেন। হে আল্লাহ, ছোট্ট হালিমাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তার কষ্ট দূর করে দিন, তার চিকিৎসায় বরকত দিন এবং তাকে সুস্থ করে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিন। আমীন।

সাহায্য পাঠানোর মাধ্যম:

বিকাশ/নগদ/রকেট: 01881-606240

ব্যাংক একাউন্ট:
1891580078905
Md Shohanur Rahman
Faridpur, Sodor
Douch Bangla

ইসলামী ব্যাংক: 20501256700418001

পোস্টটি শেয়ার করে হালিমার জন্য সহযোগিতার পথটা একটু সহজ করে দিন।

আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। ❤️

ইসলামী বইমেলা সফর-২০২৬।
25/09/2026

ইসলামী বইমেলা সফর-২০২৬।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muslim Bongo Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share