06/08/2026
এক অসহায় মায়ের আর্তনাদে বুকটা কেঁপে উঠছে, সবাই একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন 🙏
পবিত্র কোরআন এ আল্লাহ বলেন,- যে ব্যাক্তি একটি জীবন বাঁচালো, সে যেনো সমগ্র জাতি কে বাঁচালো,,,!!!
দয়া করে একজন মায়ের আকুতি এড়িয়ে যাবেন না 🙏
সবাই যখন নিজের সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে, তখন আমি শুধু আমার সন্তানের আগামীকালটা আল্লাহর কাছে চাই।
আমার ছোট্ট সাইফের জীবনটা শুরু থেকেই হাসপাতাল, অপারেশন, ওষুধ আর পরীক্ষার মধ্যেই আটকে আছে। ওর শৈশবের স্মৃতিতে খেলনা কম, হাসপাতাল থাকা বেশি।
"হে আল্লাহ, আমার সন্তানের কষ্ট যদি নেওয়ার মতো হতো, তাহলে সবটুকু কষ্ট আমার শরীরে দিয়ে দিতেন। শুধু আমার সাইফটাকে সুস্থ করে দিতেন।"
ও যখন জ্বরে কাঁপে, খেতে চায় না—তখন মনে হয় আমার বুকটাই যেন ভেঙে যাচ্ছে।
মানুষের জীবনে সবচেয়ে বড় অসহায়ত্ব তখনই নেমে আসে, যখন নিজের সন্তানের কষ্ট চোখের সামনে দেখতে হয়, অথচ সেই কষ্ট নিজের বুকে নেওয়ারও কোনো উপায় থাকে না।
প্রতিদিন আমার বুকের ভেতর একটাই যুদ্ধ চলে—একদিকে সন্তানের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে তাকে বাঁচিয়ে রাখার নিরন্তর চেষ্টা। তবুও আমি ভেঙে পড়িনি। কারণ আমি শুধু একজন মা নই, আমি আমার সাইফের শেষ আশ্রয়, শেষ ভরসা।
আজ আমি আপনাদের কাছে শুধু একটি অনুরোধ নিয়ে এসেছি।যদি সামর্থ্য থাকে, আমার সাইফের চিকিৎসার জন্য সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত এই লেখাটি একবার শেয়ার করবেন। কে জানে, আপনার একটি শেয়ারই হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে, যিনি আমার সন্তানের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়াবেন।
#সাইফের_বর্তমান_অবস্থা
সাইফের অনেক ঠান্ডা জ্বর । কিছু খেতে চায় না।এখনো অন্ডকোষে পানি হাইড্রোসিল ভালো হয়নি নি।আর অন্যদিকে দ্বিতীয় সার্জারি মার্শাল ক্লোজ রয়ে গেছে।
📅 ১৭ ফেব্রুয়ারি ২০২৬—সেদিন আমি একজন মা হিসেবে নিজের শরীর থেকে ৩০% লিভার দান করে আমার ছেলেকে নতুন জীবন দেওয়ার চেষ্টআলহামদুলিল্লাহ,আল্লাহর অশেষ রহমতে সেই অপারেশন সফল হয়েছিল।
কিন্তু সেই যুদ্ধই ছিল না শেষ যুদ্ধ…
প্রথম লিভার প্রতিস্থাপন অপারেশনে প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয় ।।চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সাইফের এখন জরুরি ভিত্তিতে "মার্শাল ক্লোজ" অপারেশন করতে হবে।
💰 এই অপারেশনের জন্য আমাদের প্রয়োজন ১০ লক্ষ টাকা।আমি আমার সন্তানের বেঁচে থাকার স্বপ্নটুকু বিক্রি করতে চাই না।
আজ আমি একজন অসহায় মা হয়ে আপনাদের কাছে হাত বাড়িয়েছি। আপনার সামান্য সহযোগিতাও আমার সন্তানের জীবনের জন্য বিশাল আশীর্বাদ হতে পারে।
🤲 আল্লাহ আপনাদের প্রতিটি দান, প্রতিটি দোয়া এবং প্রতিটি মানবিকতার প্রতিদান দুনিয়া ও আখিরাতে উত্তমভাবে দান করুন। আমীন।
#সাইফকে_সহযোগিতা_পাঠান