Kulaura Voice

  • Home
  • Kulaura Voice

Kulaura Voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kulaura Voice, News & Media Website, .

25/03/2026
24/01/2026

কুলাউড়াকে আমরা ইনসাফ ও উন্নয়নের জনপদে রূপান্তর করবো–মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত স...
23/01/2026

কুলাউড়াকে আমরা ইনসাফ ও উন্নয়নের জনপদে রূপান্তর করবো–

মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, "কুলাউড়ার মানুষ আজ পরিবর্তন চায়। শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক জনপদ গড়তে আমরা বদ্ধপরিকর। রবিরবাজারসহ পৃথিমপাশা ইউনিয়নের প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমাদের বিজয়ের পথকে প্রশস্ত করবে।"

আজ বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম এবং পল্টন থানা জামায়াতের আমীর শাহীন আহমেদ খান।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতো শিক্ষিত ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান, উপজেলা নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথসভা শেষে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী রবিরবাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন। সভাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

কুলাউড়ার ছাত্র জনতার উদ্যোগে আগামীকাল আয়োজিত হতে যাচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ। উক্ত কর্মসূ...
23/01/2026

কুলাউড়ার ছাত্র জনতার উদ্যোগে আগামীকাল আয়োজিত হতে যাচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ।
উক্ত কর্মসূচিতে সবাই আমন্ত্রিত।

হাকালুকি হাওরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে–বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-২ (কুলাউড়া)...
22/01/2026

হাকালুকি হাওরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে–

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, "হাকালুকি হাওর আমাদের সম্পদ। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই হাওরকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্রে রূপায়ন করা আমার অন্যতম অগ্রাধিকার। আমরা এমন এক কুলাউড়া গড়তে চাই যেখানে প্রকৃতি ও উন্নয়ন একসাথে চলবে।"

আজ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং সিলেট মহানগরী পেশাজীবী থানার সেক্রেটারী জহির উদ্দিন।

বক্তারা বলেন, কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতো একজন শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। হাকালুকি সংলগ্ন জনপদের মানুষের জীবনমান উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

উক্ত উঠান বৈঠকে উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী সাইফুল ইসলাম খান, প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাকালুকি হাওর পাড়ের মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনমৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংল...
22/01/2026

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনীস্থ কামাল প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মু. ফখরুল ইসলাম বলেন, "কুলাউড়ার মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনটি আমীরে জামায়াতকে উপহার হিসেবে প্রদান করবো, ইনশাআল্লাহ।"

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী আবেগপ্লুত কণ্ঠে বলেন, "আমি আপনাদের বাইরের কেউ নই, আপনাদেরই ঘরের সন্তান। আমি নিজেকে বড় কোনো নেতা মনে করি না, বরং আপনাদের মতোই একজন সাধারণ নির্বাচনী কর্মী, আপনাদের ভাই ও বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ইনসাফ কায়েম করা। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম ফয়সালা রেখেছেন।"

উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, নজরুল ইসলাম সুয়েব এবং উপজেলা নায়েবে আমীর মো. জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি জহির উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. ফরিদ উদ্দিনসহ উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং নির্বাচনী লড়াইয়ে বিজয়ের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কার্যালয়টি উদ্বোধনের পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

28/12/2025

রাত 9:30 মিনিট।
📍শহীদ ওসমান হাদি চত্বর শাহবাগ।

11/12/2025

ব্রেকিং-
২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে হবে জাতীয় সংসদ নির্বাচন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পরিবর্তন করা হয়েছে মোঃ ওমর ফারুককে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ ক...
02/12/2025

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পরিবর্তন করা হয়েছে মোঃ ওমর ফারুককে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মনিরুজ্জামান মোল্লা।

জানা গেছে, খুব শিগগিরই ওসি মনিরুজ্জামান মোল্লা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব হস্তান্তরের পর থানার সার্বিক আইনশৃঙ্খলা ও সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

বদলি হওয়া ওসি মোঃ ওমর ফারুক দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুলাউড়ার প্রাণ কেন্দ্র ডাক বাংলায় চলছে অনশন!! অ্যাড আবেদ রাজাকে মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ঘ...
27/11/2025

কুলাউড়ার প্রাণ কেন্দ্র ডাক বাংলায় চলছে অনশন!!
অ্যাড আবেদ রাজাকে মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবীতে অনশন।

03/11/2025

মৌলভীবাজারের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা-

মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু
মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু
মৌলভীবাজার-৩: এম নাসের রহমান
মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান হাজি মুজিব

30/10/2025

১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের সমর্থনে কুলাউড়ায় লাল পতাকা মিছিল করে ৮ দফা দাবি বাস্তবায়ন টিম।

Address


3230

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulaura Voice:

  • Want your business to be the top-listed Media Company?

Share