27/07/2026
ভোগান্তির আরেক নাম #জাতীয়_বিশ্ববিদ্যালয় গাজীপুর 😑
website এ গতমাসের ১৪ তারিখে দেখালো আমার সার্টিফিকেট সংশোধন হয়ে প্রিন্ট হলো।
১৭ তারিখে গেলাম, তারা বলে কাউন্টারে সার্টিফিকেট আসেনাই।
এই মাসের গতকাল ২৭ জুলাই আবার গেলাম, তারা ৩/৪ ঘন্টা অপেক্ষায় রেখে বলে আমার সার্টিফিকেট পাওয়া যাচ্ছেনা।
এতদূর থেকে এতটা রাস্তা যাওয়া আসা একদিন শেষ আর টাকা যে কতগুলো খরচ হয় এটাতো আর বলে বুঝাতে হবেনা।
নিম্ন উচ্চ আসনে সব অকর্মায় ঢেঁকিগুলোকে বসায় রাখছে। অকারণে এতসব অট্টালিকা আর অফিস গড়ে রাখছে, কোন কাজের না।
এতটা হয়রানির পর আবার তাদের গলার স্বর আর আচরণ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ...
এই জুলুমেরও একদিন আল্লাহ তায়ালা ঠিকই বিচার করবেন। ইনশাআল্লাহ...