Mr. CracKed

Mr. CracKed খেলা আর সিনেমা দেখা দুটোই শখ আর এই দুটো নিয়েই কথা বলতে এবং লিখতে ভালো লাগে। আমার সাথে থাকুন বা না থাকুন আশা করি আমার লেখনির সাথে থাকবেন।
(22)

The prime intention of this page is Gaming, Streaming and Sport's related stuff. My 2nd page : Facebook.com/CrackedFlix
Follow & Be connected with me.

Most no-balls by spinners in Tests since 2021: 88* - Ravindra Jadeja. 40 - Noman Ali. 33 - Lasith Embuldeniya.19  - Jack...
26/08/2026

Most no-balls by spinners in Tests since 2021:

88* - Ravindra Jadeja.
40 - Noman Ali.
33 - Lasith Embuldeniya.
19 - Jack Leach.
17 - Jomel Warrican

And then there is Nathan Lyon who has bowled 35117 deliveries in his test career without conceding a single no- ball 🔥

- Debut in 2011.- Going strong in 2026.- 36 years old.- Retired from T20Is.- Giving everything in Tests.- Eying 2027 Cri...
22/08/2026

- Debut in 2011.
- Going strong in 2026.
- 36 years old.
- Retired from T20Is.
- Giving everything in Tests.
- Eying 2027 Cricket World Cup.

Starc is truly a Great in Cricket history. 💪

This is STARC 🔥মাত্র এক বছর আগে West Indies-এর বিপক্ষে মাত্র ১৫ বলে Fifer নিয়েছিলেন, আর আজ Bangladesh-এর বিপক্ষে সেটাই ...
22/08/2026

This is STARC 🔥

মাত্র এক বছর আগে West Indies-এর বিপক্ষে মাত্র ১৫ বলে Fifer নিয়েছিলেন, আর আজ Bangladesh-এর বিপক্ষে সেটাই করলেন মাত্র ২২ বলে!

ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়া যদি একটা আর্ট হয়, তাহলে Mitchell Starc সেই আর্টের Picasso!
✍️ Mr. CracKed

RICKY PONTING vs STEVE SMITH  ২২১ টেস্ট ইনিংসে কে এগিয়ে? একই পর্যায়ে এসে দুই অস্ট্রেলিয়ান ব্যাটিং কিংবদন্তির পরিসংখ্যান ...
21/08/2026

RICKY PONTING vs STEVE SMITH ২২১ টেস্ট ইনিংসে কে এগিয়ে?

একই পর্যায়ে এসে দুই অস্ট্রেলিয়ান ব্যাটিং কিংবদন্তির পরিসংখ্যান এতটাই কাছাকাছি যে, পার্থক্য খুঁজতে গেলেও অবাক হতে হবে!

২২১ টেস্ট ইনিংস শেষে Ricky Ponting-এর সংগ্রহ ছিল ১০,৯৬০ রান, ব্যাটিং গড় ৫৬.২০। তার ছিল ৪৬টি ফিফটি, ৩৭টি সেঞ্চুরি ও ৪টি ডাবল সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস ২৫৭ রান।

অন্যদিকে Steve Smith-এর সংগ্রহ ১০,৮৩৪ রান, ব্যাটিং গড় ৫৬.১৩। তারও রয়েছে ৪৫টি ফিফটি, ৩৭টি সেঞ্চুরি ও ৪টি ডাবল সেঞ্চুরি, আর সর্বোচ্চ ইনিংস ২৩৯ রান।

অর্থাৎ ২২১ ইনিংস শেষে দুজনের মধ্যে রান ব্যবধান মাত্র ১২৬ রান! সবচেয়ে অবাক করার মতো বিষয় দুজনেরই সেঞ্চুরি ৩৭টি এবং ডাবল সেঞ্চুরি ৪টি।

অস্ট্রেলিয়ার দুই ব্যাটিং গ্রেটের ক্যারিয়ারের একই পর্যায়ের এই পরিসংখ্যান সত্যিই অবিশ্বাস্য রকমের কাছাকাছি। আপনার চোখে কে এগিয়ে - Ricky Ponting নাকি Steve Smith?
✍️ Mr. CracKed

নেইমারের বাড়ানো হাতও ফিরিয়ে দিলেন থিয়াগো মেন্দেস!ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, কিন্তু কিছু দ্বন্দ্ব মাঠের ৯০ মিন...
20/08/2026

নেইমারের বাড়ানো হাতও ফিরিয়ে দিলেন থিয়াগো মেন্দেস!

ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, কিন্তু কিছু দ্বন্দ্ব মাঠের ৯০ মিনিট পেরিয়েও থেকে যায়। Santos বনাম Vasco da Gama ম্যাচের আগে তেমনই এক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

ম্যাচ শুরুর আগে Neymar Jr সৌজন্যবশত Vasco অধিনায়ক Thiago Mendes-এর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু Mendes সেই হাত ধরেননি, বরং স্পষ্টভাবেই তাকে এড়িয়ে যান।

দুজনের এই দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। তাদের বিরোধের শুরু France-এ PSG বনাম Lyon ম্যাচে, যেখানে Mendes-এর ট্যাকেলে Neymar চোট পান। এরপর Brazil-এও তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরের Santos বনাম Vasco ম্যাচেও দুজনের মধ্যে ছিল কড়া ফাউল, উত্তপ্ত বাক্যবিনিময় ও তর্ক। ম্যাচ শেষে Mendes-কে নিয়ে প্রকাশ্যেই নিজের ক্ষোভ জানিয়েছিলেন Neymar।

দেখে মনে হচ্ছে, সেই পুরোনো দ্বন্দ্ব এখনও Mendes-এর মনে বেশ ভালোভাবেই রয়ে গেছে। তাই Neymar-এর বাড়ানো হাতও এবার ফিরিয়ে দিতে একটুও দ্বিধা করলেন না তিনি!
✍️ Mr. CracKed

ম্যাচ শুরুর চারদিন আগেই শেষ প্রথমদিনের টিকেট!দ্বিতীয় টেস্টেও কী অজিদের হারাতে পারবে বাংলাদেশ??
18/08/2026

ম্যাচ শুরুর চারদিন আগেই শেষ প্রথমদিনের টিকেট!

দ্বিতীয় টেস্টেও কী অজিদের হারাতে পারবে বাংলাদেশ??

আমাদের গর্ব 🇧🇩🔥
16/08/2026

আমাদের গর্ব 🇧🇩🔥

বাংলাদেশ টেস্টে দুর্বল দল তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তাদের ডাকবে না। তাদের সঙ্গে ম্যাচ হলে ভালো কাভারেজ পাওয়া যাবে না, দর...
16/08/2026

বাংলাদেশ টেস্টে দুর্বল দল তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তাদের ডাকবে না। তাদের সঙ্গে ম্যাচ হলে ভালো কাভারেজ পাওয়া যাবে না, দর্শকও হবে না এমন কত কথাই না শুনতে হয়েছে! মনে হচ্ছিল, সব অপমান যেন জমিয়ে রেখেছিল বাংলাদেশ। নাহলে পূর্ন শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ যেভাবে খেলেছে, দেখে মনে হচ্ছিল প্রতিটা অপমানের শোধ নেওয়া হচ্ছে! আর পুরো ডারউইন স্টেডিয়াম ভরে গিয়েছিল বাংলাদেশি দর্শকে। গ্যালারির পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন ডারউইন নয়, বাংলাদেশের মিরপুর! আর মাঠে বাংলাদেশের এমন টেস্ট-ডমিনেটিং মেন্টালিটি দেখে সত্যিই কিছুটা অচেনা লাগছিল এই দলটাকে!

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে যে কাজটা এর আগে কখনো পারেনি বাংলাদেশ, সেটাই করে দেখাল টাইগাররা! ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ২০১৭ সালে মিরপুরের পর আবারও অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা।

ম্যাচজুড়ে আসলে পুরো ডমিনেশন ছিল বাংলাদেশেরই। ফার্স্ট ইনিংসে Hasan Mahmud-এর ৬ উইকেট, এরপর ব্যাট হাতে Tanzid Hasan-এর ঐতিহাসিক সেঞ্চুরি - অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম শতকের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলে ৪২৬ রান, আর অস্ট্রেলিয়া দুই ইনিংসে করে ১৯৮ ও ২৮৪। সেকেন্ড ইনিংসে Mehidy Hasan Miraz-এর ৫ উইকেট অস্ট্রেলিয়াকে আটকে দেয় মাত্র ২৮৪ রানে।

শেষে মাত্র ৫৭ রানের টার্গেট, আর বাংলাদেশ সেটাও পেরিয়ে গেল মাত্র ১ উইকেট হারিয়ে। অর্থাৎ এটা কোনো ফ্লুক নয় - ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে টেক্কা দিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ১৯৮ & ২৮৪
বাংলাদেশ ৪২৬ & ৫৭/১
বাংলাদেশ জয়ী ৯ উইকেটে।🔥

আজকের দিনটা শুধু একটা জয় নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা মেমোরেবল মাইলফলক।
ডারউইন আজ সত্যিই বাংলাদেশের!❤️
✍️ Mr. CracKed

Tanzid Tamim masss......💯💯💯💯
14/08/2026

Tanzid Tamim masss......💯💯💯💯

অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো দুইটা দিন ডমিনেট করে খেলল!! এটা কি আসলেই বাংলাদেশ...? এরকম ডমিনেটিং টেস্ট...
14/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো দুইটা দিন ডমিনেট করে খেলল!! এটা কি আসলেই বাংলাদেশ...? এরকম ডমিনেটিং টেস্ট প্লেয়িং মাইন্ডসেট বহুদিন পর বাংলাদেশের মধ্যে দেখলাম।
নাহ... বেশি প্রশংসা করা যাবেনা, নয়তো আবার তৃতীয় দিনেই দেখা যাবে সব এলোমেলো হয়ে গেছে। 🙄
✍️ Mr. CracKed

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mr. CracKed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share