Train With Zico Zaman

  • Home
  • Train With Zico Zaman

Train With Zico Zaman Whether you seek a new fitness challenge, renewed motivation or lifestyle shift, i am here to help y

ঈদ মোবারক সবাইকে! সবার পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের এই ছুটির মুহূর্তগুলো, হাসি আর আনন্দে ভরে উঠুক প্রতিটা দিন।
22/03/2026

ঈদ মোবারক সবাইকে!
সবার পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের এই ছুটির মুহূর্তগুলো, হাসি আর আনন্দে ভরে উঠুক প্রতিটা দিন।

সম্প্রতি স্টার কাবাবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন স্টাফ মিলে এক ক্রেতার সঙ্গে ভ...
08/03/2026

সম্প্রতি স্টার কাবাবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন স্টাফ মিলে এক ক্রেতার সঙ্গে ভয়াবহ মারামারিতে জড়িয়ে পড়েছে। চেয়ার দিয়ে আঘাত করা হচ্ছে, মারধরে সেই ক্রেতার অবস্থা একেবারে শোচনীয় তার বাঙ্গি একদম ফাটায় ফেলছে।। ঘটনাটি দেখে রেস্টুরেন্টের প্রায় সব কাস্টমারই উঠে দাঁড়িয়েছে, কেউ দূরে সরে গেছে, কেউ রেস্টুরেন্ট ছেড়ে পালিয়েছে। কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেছে। মোট কথা, ওই স্থানে কেউই স্বাভাবিক অবস্থায় নেই—শুধু একজন বাদে।

ভিডিওটির এক কোণে আমার একটি ভিন্ন দৃশ্য চোখে পড়ে। সেখানে একজন কাস্টমার চুপচাপ বসে নিজের কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন। মাঝেমধ্যে তিনি মারামারির দিকে তাকাচ্ছেন ঠিকই, কিন্তু তাতে তার খাওয়ার আনন্দে কোনো ব্যাঘাত ঘটছে না। চারপাশে যত হট্টগোলই হোক, তিনি শান্তভাবে নিজের খাবার উপভোগ করে যাচ্ছেন।

এই ছোট্ট দৃশ্যটি যেন আমাদের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আমাদের চারপাশে প্রায়ই নানা ধরনের অপ্রয়োজনীয় ঝামেলা, বিতর্ক বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। যদি আমরা সবকিছুতে অকারণে জড়িয়ে না পড়ে, অনেক ক্ষেত্রে সেগুলোকে উপেক্ষা করে নিজের কাজে মন দিতে পারি, তাহলে অশান্তি অনেকটাই কমে যেতে পারে।

অর্থাৎ, সবকিছুতে প্রতিক্রিয়া দেখানোই সমাধান নয়। কখনো কখনো অপ্রয়োজনীয় ঝামেলাকে এড়িয়ে চলাই শান্তি বজায় রাখার সবচেয়ে ভালো উপায়।

তারা নাকি নায়ক–নায়িকা!নায়ক–নায়িকার সংজ্ঞাটাই তাহলে বদলে গেল নাকি ভাই?যদি সত্যিই এদের নায়ক–নায়িকা ধরি, তাহলে আমাদের বাংলা...
01/03/2026

তারা নাকি নায়ক–নায়িকা!
নায়ক–নায়িকার সংজ্ঞাটাই তাহলে বদলে গেল নাকি ভাই?

যদি সত্যিই এদের নায়ক–নায়িকা ধরি, তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রাজ্জাক, ববিতা, সালমান শাহ — এরা তাহলে কী?
আর এই প্রজন্মে শাকিব খান, আরেফিন শুভ, পরীমনি — এদের অবস্থান কোথায়?

নায়ক–নায়িকা হওয়া শুধু পর্দায় উপস্থিত থাকার বিষয় না। এটা এক ধরনের ব্যক্তিত্ব, প্রভাব আর মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার নাম। যারা যুগের পর যুগ মানুষের ভালোবাসায় বেঁচে থাকেন, তারাই তো সত্যিকারের নায়ক–নায়িকা।

ইকরাকে আমি চিনি ২০১৯ সাল থেকে। অক্সিজিমে ভর্তি হয়েছিল এক ছোটভাই Fahad Ahmed এর মাধ্যমে। তখন থেকেই দেখেছি নিজের প্রতি কতটা নিবেদিতপ্রাণ ছিল সে, চোখেমুখে আত্মবিশ্বাস। সব সময় হাসিখুশি, প্রাণবন্ত। জিমের প্রতিটি স্টাফের সাথে ভীষণ ভদ্র আর আন্তরিক আচরণ করত। তাকে দেখলে বোঝা যেত—সে জীবনের প্রতি কতটা ইতিবাচক, কতটা উচ্ছ্বসিত।

এমন একটা মেয়ে আত্মহত্যা করবে—এ কথা কল্পনাতেও আসে না।
তার হাসি, তার প্রাণচাঞ্চল্য, তার স্বপ্ন—সবকিছুই তো ছিল জীবনের পক্ষে, মৃত্যুর নয়।

কিছু মানুষকে আমরা শুধু পর্দায় দেখি, আর কিছু মানুষকে দেখি জীবনের ভেতর দিয়ে। ইকরা ছিল সেই দ্বিতীয় ধরনের—বাস্তবের, উজ্জ্বল, সাহসী এক মানুষ। তাই তাকে নিয়ে এমন খবর মেনে নেওয়া সত্যিই ভীষণ কঠিন।

11/02/2026
Finding calm in the middle of history and city life, paused between history and the skyline.
09/02/2026

Finding calm in the middle of history and city life, paused between history and the skyline.

নিজেকে সময় দেওয়া মানে থেমে যাওয়া নয়, বরং আবার এগিয়ে যাওয়ার শক্তি নেওয়া। সূর্য ডোবার পথে, আমি থেমে যাই—নিজেকে মনে করিয়ে দ...
06/02/2026

নিজেকে সময় দেওয়া মানে থেমে যাওয়া নয়, বরং আবার এগিয়ে যাওয়ার শক্তি নেওয়া। সূর্য ডোবার পথে, আমি থেমে যাই—নিজেকে মনে করিয়ে দিতে যে আমি এখনও আছি। সন্ধ্যার আগে এই নীরবতা আমাকে শেখায়—সব প্রশ্নের উত্তর শব্দে হয় না।

They’re waiting for the fall; I’m busy enjoying the climb. When the Almighty is your architect, the world’s opinion is j...
29/01/2026

They’re waiting for the fall; I’m busy enjoying the climb. When the Almighty is your architect, the world’s opinion is just background noise.

রোজা মানেই থেমে যাওয়া না — রোজা মানে Smart Training.অনেকে মনে করেন, রমজানে gym বন্ধ করলে বা workout বাদ দিলে শরীর নষ্ট হ...
24/01/2026

রোজা মানেই থেমে যাওয়া না — রোজা মানে Smart Training.

অনেকে মনে করেন, রমজানে gym বন্ধ করলে বা workout বাদ দিলে শরীর নষ্ট হবে না।
কিন্তু বাস্তবে ঠিক উল্টো—
রমজান আসলে শরীরের জন্য এক ধরনের natural intermittent fasting।

এই সময়:
✅ ১২–১৬ ঘণ্টা না খেলে fat burning বাড়ে
✅ Insulin level কমে আসে
✅ Growth hormone বাড়ে → যা muscle ধরে রাখতে সাহায্য করে

রোজা অবস্থায় workout করলে কী হয়?
🔥 শরীর বেশি করে fat ব্যবহার করে
🔥 জমে থাকা stored fat burn হয়
🔥 Muscle কাজের signal পায়—তাই সহজে ভাঙে না

অনেকে ভয় পান—
❌ “রোজায় muscle নষ্ট হয়ে যাবে”
কিন্তু এটা ঠিক তখনই ভুল হয়, যদি আপনি রাখেন:
✔️ ইফতার–সেহরিতে পর্যাপ্ত protein
✔️ সপ্তাহে ৩–৪ দিন strength training
✔️ পর্যাপ্ত ঘুম ও recovery

Workout করার সেরা সময়:
🟢 ইফতারের আগে ৩০–৬০ মিনিট
🟢 অথবা ইফতারের ১–২ ঘণ্টা পরে

Bottom line 👇
❌ রমজানে exercise বন্ধ করার দরকার নেই
✅ বরং এটা fat loss আর discipline reset করার golden opportunity

Ramadan সত্যিই হতে পারে আপনার Transformation এর গোল্ডেন Month 💪

২০১৪ সালের এই ছবিটা আমার জীবনের এক বিশেষ অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়।তখন আমি Mr. Bangladesh কনটেস্টের প্রস্তুতি নিচ্ছি...
22/01/2026

২০১৪ সালের এই ছবিটা আমার জীবনের এক বিশেষ অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়।

তখন আমি Mr. Bangladesh কনটেস্টের প্রস্তুতি নিচ্ছিলাম—Oxygym-এর আগের বিল্ডিংয়ে। রাত তখন প্রায় ১১টা–১১:৩০। ওই সময়টাতেও Oxygym-এর ট্রেইনার শহেদ ভাই আমাকে ভীষণভাবে উৎসাহ দিতেন, আমাকে পজিটিভলি পুশ করতেন।

তখনকার রুটিন ছিল একদম কঠিন—
সকালে খালি পেটে ১ ঘন্টা লেদার কলেজের মাঠে কার্ডিও,
বিকেলে জামিল ভাইয়ের সাথে ওয়েট ট্রেনিং, উনি নিজে কন্টেস্ট না করলেও আমাকে সাপর্ট করার জন‍্যে সেইম রুটিনে ব‍্যায়াম করতেন আর উইকনেস গুলো নিয়ে কাজ করতে বলতেন।

আর রাত ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত শুধু অ্যাবসের এক্সারসাইজ… যখন জিমে আর কোনো মেম্বার থাকত না।

সব শেষ করে আবার লালমাটিয়া থেকে হেঁটে বাসা পর্যন্ত কার্ডিও।

ওই সময় আরেকজন মানুষ ছিলেন আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা—Shahin Sharif ভাই। রাত ১১:৩০ মিনিটে এসে জিমের নিচ থেকে আমাকে ডাক দিতেন আর বলতেন,
“জিকো ভাই, এত কষ্ট করছেন—আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর ভালো প্রতিদান দেবেন।”
এই কথাগুলো আজও কানে বাজে।

দিনগুলো ছিল ভীষণ কষ্টের… কিন্তু ভীষণ সুন্দরও। আজ ভাবলে নস্টালজিক লাগে।

এখনকার অনেক ট্রেইনি ৭ দিন ডায়েট আর ফ্যাট বার্নার খেয়ে ৬-প্যাক অ্যাবস চায়, ভালো বডি চায়।
তাদের উদ্দেশে আজও আমি একটাই কথা বলি—

পরিশ্রমের কোনো বিকল্প নেই।

22/01/2026

সামনে রোজা—সিয়াম সাধনার মাস।
এই মাসে gym-এ exercise করা উচিত কি না, এটা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। এমনকি যারা সারা বছর নিয়মিত workout করেন, সপ্তাহে ৭ দিন ব্যায়াম করেন—তারাও রোজায় পুরো মাস ঈদের ছুটি সহ প্রায় ৪০–৫০ দিন টানা gap দিয়ে দেন।

কেউ বলেন শরীর দুর্বল হবে,
কেউ বলেন muscle নষ্ট হবে,
আবার কেউ বলেন রোজায় exercise করা ঠিক না।

এই বিভ্রান্তি দূর করতেই—
👉 আমি, Zico Zaman, একটিমাত্র post-এই clear করে বলব
রোজায় gym করবেন কি করবেন না, কী করলে উপকার হবে,
আর কী করলে ক্ষতি—সবকিছু science-based ও confusion-free।

Train with Zico Zaman
Stay tuned.

Address

2/2, Block- A, Lalmatia, Dhaka-1205. 1st & 2nd Floor, Oxygym.

Telephone

+8801680103395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Train With Zico Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share