Baba Razu

Baba Razu Aimless Nomad Guy
Zero Skill except chilling

07/07/2026

এবার ব্রাজিলকে নিয়ে কিছু বলি। 🇧🇷💚💛
২০১০ বিশ্বকাপ থেকেই ব্রাজিলের প্রতি আমার ভালোবাসার শুরু। কাকার কাছ থেকেই ব্রাজিলকে ভালোবাসতে শিখেছিলাম। এরপর নেইমারের আগমন সেই ভালোবাসাকে আরও গভীর করে তোলে। তখন থেকেই হার-জিত যাই হোক, ব্রাজিলই আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় দল।
আমি এমন কেউ নই, যে ফুটবল সম্পর্কে সব জানি বা প্রতিটা ম্যাচ দেখি। আমার কাছে ফুটবল শুধু ট্রফি বা পরিসংখ্যান নয়, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতির নাম—ব্রাজিল।
আমার মা ফুটবল বুঝতেন না। কিন্তু তিনি জানতেন, তাঁর ছেলে ব্রাজিলকে কতটা ভালোবাসে। তাই ২০১০ আর ২০১৪ বিশ্বকাপের গভীর রাতে তিনিই আমাকে ঘুম থেকে তুলে ম্যাচ দেখাতেন। আজও সেই স্মৃতিগুলো মনে পড়লে অন্যরকম ভালো লাগে।
আমি জানি না, ব্রাজিল আবার কবে বিশ্বকাপ জিতবে। কিন্তু বিশ্বাস করি, একদিন আবার হলুদ জার্সি পরা ছেলেরা বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে। সেই দিনটাও আমি একই আবেগ আর ভালোবাসা নিয়ে উদযাপন করব।
আর একটা কথা—আমি কখনোই অন্য দল বা তাদের সমর্থকদের ছোট করে দেখি না। ফুটবল আনন্দের খেলা, ভালোবাসার খেলা। সবাই নিজের পছন্দের দলকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার হৃদয়ের সবচেয়ে কাছের নাম সবসময়ই থাকবে—ব্রাজিল।

ব্রাজিল ছিল, আছে, থাকবে।

Brazil for Life. 🇧🇷💛💚

জ্বী ধন্যবাদ 🖤

29/06/2026

শ্রদ্ধেয় শিল্পী মুস্তাফা মনোয়ার। অনন্তলোকে ...

মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবির। মুস্তাফা মনোয়ার হেঁটে যেতে যেতে খেয়াল করলেন শিশুদের ভয়ার্ত মলিন চেহারা। অত্যন্ত ব্যথিত হলেন তিনি। শিশুদের মলিন মুখে হাসি ফোটানোর জন্য সেখানে আয়োজন করলেন জীবনের প্রথম পাপেট শো। সেই থেকে শুরু। তখনকার শিশুদের থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম তাদের রঙিন শৈশবের জন্য ঋণী এই গুণী মানুষটার কাছে।

মুস্তাফা মনোয়ারের বিচরণ একদিকে শুধু নয়। নবম শ্রেণিতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। জড়িত ছিলেন ‘মীনা’র সঙ্গে। নির্মাণ করেছেন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০০৪ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’।

মুস্তাফা মনোয়ার চলে গেলেন আজ। এই গুণী মানুষটির কাছে অনেক অনেক কিছুই পেয়েছি আমরা। তারপরও... সব ছাপিয়ে বিভিন্ন প্রজন্মের কাছে তিনি ষাঁড় ভাই, পারুল, বাউলের মতোই তিনি আপন।

ভালো থাকবেন, বাংলাদেশের পাপেটম্যান!

25/06/2026

পেটে আজন্মের ক্ষিদে নিয়ে ভাতের স্বপ্ন..

উড়োজাহাজ (২০১৮)
পরিচালক - বুদ্ধদেব দাশগুপ্ত

22/06/2026

মহাবিশ্বে কত কোটি কোটি গ্যালাক্সি আছে কত কোটি কোটি নক্ষত্র আছে কিন্তু আমার কাছে আমার বাবার চেয়ে বড় এবং উজ্জ্বল কোনো নক্ষত্র আর কখনো মনে হয়নি

21/06/2026

বাবা কে বাবা দিবসের শুভেচ্ছা ❤️‍🩹

11/06/2026

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।

পথ আমাকে সব সময় নতুন গল্পের কাছে নিয়ে যায়। সেই গল্পের খোঁজে আজ পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ পাথালিয়া জামে মসজিদে। দূর থেক...
08/06/2026

পথ আমাকে সব সময় নতুন গল্পের কাছে নিয়ে যায়। সেই গল্পের খোঁজে আজ পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ পাথালিয়া জামে মসজিদে। দূর থেকেই চোখে পড়ছিল এর দৃষ্টিনন্দন স্থাপত্য, আর কাছে যেতে যেতে মনে হচ্ছিল যেন একটি নীরব গল্প আমাকে আহ্বান করছে।

মসজিদের আঙিনায় দাঁড়িয়ে চারপাশের শান্ত পরিবেশ অনুভব করছিলাম। মানুষের পদচারণা, প্রার্থনার সুর আর স্থাপনার সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আবহ। এখানে এসে মনে হলো, কিছু জায়গা শুধু দেখা যায় না—অনুভবও করা যায়।

বাংলার পথে পথে ঘুরতে গিয়ে আমি বারবার আবিষ্কার করি আমাদের ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতির অজানা অধ্যায়গুলো। দক্ষিণ পাথালিয়া জামে মসজিদও তেমনই এক অধ্যায়, যা আমার ভ্রমণের গল্পে যোগ করেছে নতুন এক স্মৃতি।

📷 পথে পরিচিত এক ভদ্রলোক

📌 দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ গোপালপুর, টাঙ্গাইল

আমি একজন গল্পকথক। আর বাংলার পথে পথে ছড়িয়ে থাকা প্রতিটি স্থানই আমার গল্পের এক একটি পৃষ্ঠা। ✨

#বাংলার_পথে_পথে

07/06/2026

There is a little child inside me and the doctor said if they remove it, I'll die.

🎥🕊️

06/06/2026

জীবনে অনেক বড় বড় বিপদ আসবে। বার বার আসবে৷ কখনো এমন হবে না যে "এরপর রাজা রানী সুখের শান্তিতে বসবাস করতে লাগল।

আমাদের গল্পগুলোতে এই লাইনটা না থাকলেই ভাল হত। আমরা জীবনে অনেক কষ্ট সহ্য করে যখন সামনে এগিয়ে যাই তারপর যখন আবার নতুন কোন সমস্যা আসে আমরা ভেঙে পড়ি। ভাবি এত কষ্ট কেন আসবে আমার জীবনে?

অথচ এই কষ্ট গুলো পার করে করে সুখ খুঁজে নেওয়াই জীবন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Baba Razu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share