BNP Media

BNP Media 🄻🄸🄺🄴🔰🄲🄾🄼🄼🄴🄽🅃🔰🅂🄷🄰🅁🄴
🇧🇩🌾BNP Media 🌾 Join with us. 🌾🌾🇧🇩 https://youtube.com/-bnp?si=TyqCODISP_XBtnw1

বিএনপি সরকারের ১০০ দিন — মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, মে মাসে দে...
03/06/2026

বিএনপি সরকারের ১০০ দিন — মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে। খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই মূলত সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

সুত্রঃ প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর সংবাদ সম্মেলন / মে ২৫, ২০২৬


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি #সরকারের_১০০_দিন

‘আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা 🇧🇩🌾দীপেন দেওয়ান🌾🇧🇩পদত্যাগের তিন দিন পর মন...
03/06/2026

‘আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা
🇧🇩🌾দীপেন দেওয়ান🌾🇧🇩

পদত্যাগের তিন দিন পর মন্ত্রী দীপেন দেওয়ানের ফেসবুক পোস্ট, যা লিখলেন

পাহাড়ের মানুষকে শান্ত, ধৈর্য ধারণ, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায়ের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান। একইসঙ্গে তিনি কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও পাহাড়ে সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখারও আহ্বান জানিয়েছেন।

পদত্যাগের তৃতীয় দিন বুধবার (৩ জুন) রাত ৯টায় দীপেন দেওয়ান তার নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে এই বার্তা দেন। বার্তাটি গণমাধ্যমকর্মীদের কাছেও পৌঁছে দেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আল-আমিন।

পাঠকদের জন্য সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল-

বার্তায় দীপেন দেওয়ান লিখেছেন, ‌‘সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।’

‘আমি পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন।

কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখুন।’
তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।

মন্ত্রিত্ব ত্যাগের পর নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে দীপেন দেওয়ান লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। আমি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি।’

‘আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা।

আমি জীবনের অবশিষ্ট সময়ও এই প্রিয় দল, এর আদর্শ এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যেতে চাই। ব্যক্তিগত বা রাজনৈতিক যে কোনো পরিস্থিতিতেই আমি দলের প্রতি আমার আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখবো। এই দল আমি কখনো ত্যাগ করবো না।’
তিনি লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে বড় বিষয়। তাই আমি পার্বত্য চট্টগ্রামের সকল জনগণের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সংঘাত নয়।’

‘পরিশেষে বলতে চাই—মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি পূর্ণ আস্থাশীল, নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। আমি আবারও দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার শেষ ঠিকানা।

03/06/2026
বিএনপি সরকারের ১০০ দিন — বিমানবন্দর ও চলন্ত ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে।স...
03/06/2026

বিএনপি সরকারের ১০০ দিন — বিমানবন্দর ও চলন্ত ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে।

সুত্রঃ প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর সংবাদ সম্মেলন / মে ২৫, ২০২৬


#সবারআগেবাংলাদেশ

#বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি #সরকারের_১০০_দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালুনিয়া শাখার অনুমোদিত ৯ সদস্যবিশিষ্ট আংশিক কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে...
03/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালুনিয়া শাখার অনুমোদিত ৯ সদস্যবিশিষ্ট আংশিক কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাঁর আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাতালুনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু আহমদ নিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সহ-সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মহসিন এবং সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, লায়েবুর রহমান ও ইঞ্জিনিয়ার নুরে আলম।

মায়ের ----প্রতি অবহেলাযুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার।রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদ...
03/06/2026

মায়ের ----

প্রতি অবহেলা
যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার।

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। এ ঘটনার পর তাঁর ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে সেই পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই যুগ্ম সচিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তির কথা জানানো হয়। আজই তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় আজ থেকেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবে।

নূর জাহান বেগম নামের ওই নারীর আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর এই নারীর যে ছেলে যুগ্ম সচিব, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্পেনে কাতালোনিয়া বিএনপির কমিটি ঘোষণা, লায়েবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিতস্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাত...
03/06/2026

স্পেনে কাতালোনিয়া বিএনপির কমিটি ঘোষণা, লায়েবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়ার নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লায়েবুর রহমান।
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কৃতি সন্তান ও প্রবাসী তরুণ বিএনপি নেতা লায়েবুর রহমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়েবুর রহমান বলেন, “দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। এই দায়িত্ব আমাকে আরও বেশি দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।” এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ দলের শীর্ষ নেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
জানা যায়, তিনি ২০১৩ সালে স্পেনে কাতালোনিয়া যুবদলের সদস্য, ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ কাতালোনিয়ার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে কাতালোনিয়া বিএনপির প্রচার সম্পাদক এবং সর্বশেষ কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বার্সেলোনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
উল্লেখ্য, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে শফিউল আলম শফি, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক লিটন, সহ-সভাপতি হিসেবে হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে শিপলু আহমদ নিয়াজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মামুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আখতারুজ্জামান মহসিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খালেদুর রহমান চৌধুরী, লায়েবুর রহমান ও ইঞ্জিনিয়ার নুরে আলম দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

03/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়নাধীন বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে 'লাগেজ কেটে উপহার-সামগ্রী চুরি যাওয়া একজন হাজির সন্তান' মর্মে একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট...
03/06/2026

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে 'লাগেজ কেটে উপহার-সামগ্রী চুরি যাওয়া একজন হাজির সন্তান' মর্মে একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, পোস্টটিতে যাত্রীর মালামাল চুরির ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রেরিত তদন্ত রিপোর্টে জানা যায় যে, গত ২ জুন, ২০২৬ তারিখে জেদ্দা থেকে ৪৯১ জন সম্মানিত হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ হজ ফ্লাইট BG 3104 ঢাকা অবতরণ করে। পরবর্তীতে ‘মোখতার কামাল পলাশ' নামক একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয় যে, প্রায় ১৫০ জনের লাগেজ কেটে মালামাল বের করে নিয়েছে যা সম্পূর্ণ ভুল। ঢাকা বিমানবন্দরের ইমানদার কর্মকর্তা-কর্মচারীরা, রিপোর্টে প্রেরিত তথ্যানুসারে, উক্ত ফ্লাইটে আসা ৮৩০ পিস লাগেজের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জন যাত্রী তাদের ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পেয়েছেন বলে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের নিকট মৌখিকভাবে জানান। আগত যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, উক্ত লাগেজগুলোর ভেতরে জমজমের পানি, বিভিন্ন প্রসাধনী সামগ্রী (শ্যাম্পু ও লোশন) এবং খেজুর ছিল। সম্মানিত যাত্রীদের ব্যাগ থেকে কোনো মূল্যবান সামগ্রী খোয়া যায়নি। তবে একজন যাত্রী তার ব্যাগের ভেতর থেকে একটি সিগারেট হারানোর কথা মৌখিকভাবে উল্লেখ করেন।

কর্তব্যরত বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফরা উক্ত যাত্রীগণকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড (LL Desk)-এ গিয়ে অফিসিয়াল লিখিত অভিযোগ (Property Irregularity Report PIR) দায়ের করার জন্য অনুরোধ করেন। কিন্তু সম্মানিত যাত্রীরা কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের না করেই বিমানবন্দরের এলাকা ত্যাগ করেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো হাজি বা যাত্রী মূল চেক ইন লাগেজের ভেতরে কোনো অবস্থাতেই জমজমের পানি বা যথাযথভাবে সিলগালা না করা প্রসাধনী সামগ্রী বহন করতে পারবেন না। জেদ্দা বিমানবন্দরে লাগেজ স্ক্যানিংয়ের সময় ধরা পড়লে নিয়ম অনুযায়ী সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ লাগেজ কেটে বা খুলে তা বাজেয়াপ্ত করে থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতিত নগদ টাকা বা ম্যানিব্যাগ বুকিং লাগেজে দেয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিং এর প্রমাণ পাওয়া যায়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্মানিত হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্মানিত যাত্রীগণের মালামাল নিরাপদে ফিরিয়ে দেয়ার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। তারপরও যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে ।

Address

Bangladesh, Dhaka �
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP Media:

Share