DailyBuzz

DailyBuzz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DailyBuzz, Digital creator, .
(1)

30/11/2025

✨ যেখানে কুরআন আছে… সেখানেই শান্তি।
হৃদয়ের অস্থিরতা দূর হয়, জীবনের পথ পরিষ্কার হয়।
একবার সত্যিকারের অনুভব করে দেখুন—
কুরআনের আলো মানুষকে বদলে দিতে পারে। 🤍

ডেঙ্গুতে মৃ*ত্যু আরও ৫ জনের
16/11/2025

ডেঙ্গুতে মৃ*ত্যু আরও ৫ জনের

ডেঙ্গুতে মৃ*ত্যু আরও ৫ জনের | 24TV

গত একদিনে অর্থাৎ চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃ*ত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার।

এতে বলা হয়েছে, গত একদিনে অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

16/11/2025

"ডিগ্রিধারী রিক্সাচালক: জীবনের চাকা ঘুরছে টিকে থাকার লড়াইয়ে"

15/11/2025

আগামীকাল ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি | 24TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসছে ১২টি রাজনৈতিক দল। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি অংশ সংলাপে অংশ নেবে।

এ ছাড়া বিকেলে ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

15/11/2025

প্রত্যাহারকৃত ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে পদায়ন | 24TV

সারা দেশের ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপন অনুযায়ী- পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, মাদারীপুরের ডিসি আফছানা বিলকিসকে কৃষি মন্ত্রণালয়ে, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, যশোরের ডিসি মো. আজহারুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মো. ইসরাইল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে স্থানীয় সরকার বিভাগে, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগে, বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

14/11/2025

29/10/2025

Address


4100

Alerts

Be the first to know and let us send you an email when DailyBuzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DailyBuzz:

  • Want your business to be the top-listed Media Company?

Share