16/02/2026
সবকিছুই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে, শুধু সন্তানহারা বাবা-মা, ভাইহারা বোন, স্বামীহারা স্ত্রীরা আজীবন তাদের আপনজন হারানোর বেদনা বয়ে যাবে।
ধিক্কার আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের প্রতি, যারা এতগুলো মানুষ মারার পরে নূন্যতম অনুশোচনা ও প্রকাশ করেনি। আর অন্য একটা দল নিজেদের মুচলেকা অনুযায়ী ক্ষমতা পাকাপোক্ত করতে সবকিছু স্বাভাবিক করার পায়তারা করছে।
দেশের সব রাজনৈতিক দল এবং রাষ্ট্র কাঠামোর প্রতি ঘৃণা দিন দিন বেড়েই যাচ্ছে। যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কথা সাধারণ জনগণ, কিন্তু তারাই আজ বলির পাঠা। তাদের লাশের উপর দাঁড়িয়েই তাদের সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছে সবাই।