03/02/2026
বিএনপি আপত্তি তুলেছিলো ইসলামী ব্যাংক, ইবনে সীনা সহ জামাতি দোকান যেন নির্বাচনী দায়িত্ব পালনে নিযুক্ত করা না হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন প্রথমে মেনে নিলেও পরে কোন এক অদৃশ্য চাপে সেই অবস্থান থেকে সরে আসে এবং তাদেরকে নির্বাচনী দায়িত্বে সংযুক্ত করে।
বিএনপি আপত্তি তুলেছিলো বিএনসিসিকে যেন নির্বাচনী দায়িত্ব না দেয়া হয় সেই আপত্তিও গ্রাহ্য করা হচ্ছে না।
ইউনূসের নেতৃত্বাধীন ইন্টেরিম সরকার বিএনপির কোন ওজর আপত্তি পাত্তা না দেয়ার শপথ গ্রহণ করেছে।
ফানি লেভেল প্লেয়িং ফিল্ড - যেই ফিল্ডে জামাতই একমাত্র প্লেয়ার হবে। সাথে রেফারি ইন্টেরিম এবং লাইন্সম্যান নির্বাচন কমিশন পুরোটাই জামাতের দালালি করতেছে।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখার অপেক্ষায় আছি। এর দ্বায়ভার পুরোটা প্রফেসর ইউনুস এবং তার ইন্টেরিম সরকারকে বহন করতে হবে।