22/08/2026
প্রতিবার আম্মুর বাসা থেকে আসার সময় আম্মু এমন বক্সে করে অল্প বেশি যতোটুকুই হোক খাবার দিয়ে দিবে। প্রথম প্রথম খুব বিরক্তি দেখাতাম, যে কেনো খাওয়া দিয়ে দেয়। পরে দেখলাম আমার পছন্দের খাবার দিতে না পারলে সে অশান্তি করে।
আগে সব সময় নানু কে দেখতাম আম্মুর জন্য এমন করতো, আম্মু যা যা পছন্দ করে তা সব একসাথে করে বড়সর একটা বস্তুা করতো। তখন এইসব দেখলে খুব বিরক্ত হতাম।এখন বুঝি আসলে কেনো করতো।
মা জাতিটাই হয়তো এমন। মা জাতিটার সাথে দুনিয়ায় কোন কিছুর তুলনা দেওয়া আসলেই অসম্ভব ❤️