Gjff

Gjff #আল্লাহর_আইন_চাই_সৎ_লোকের_শাসন_চাই ?

25/02/2026

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে বিএনপির ২৩ নেতাকর্মী

25/02/2026

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েসহ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তিনি এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তাদের জানা আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

25/02/2026
21/02/2026
21/02/2026

জামায়াতে ইসলামী দুই বছর মেয়াদে তাদের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করেছে। দলের সেক্রেটারি জেনারেল পদে মিয়া গোলাম পরওয়ার পুনরায় নির্বাচিত হয়েছেন।

প্রায় ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া এ টি এম আজহারুল ইসলাম ফিরেছেন দলের কেন্দ্রীয় পদে, তাকে ১ নম্বর নায়েবে আমির করা হয়েছে।

প্রথমবার এমপি নির্বাচিত হওয়া এই নেতা ২০১২ সালের ২২ অগাস্ট গ্রেপ্তারের সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

শুক্রবার জামায়াতের ফেইসবুক পেইজে এক পোস্টে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা গঠনের তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর পুনরায় জামায়াতের সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান। গত সপ্তাহে নির্বাচনে বিজয়ী হয়ে এখন তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা।

শুক্রবার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা স্শরীরে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মজলিসে শুরার (পুরুষ ও নারী) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

সহকারী সেক্রেটারি জেনারেলরা হলেন-

১. এ টি এম মা'ছুম

২. রফিকুল ইসলাম খান

৩. হামিদুর রহমান আযাদ

৪. আবদুল হালিম

৫. মুয়াযযম হোসাইন হেলাল

৬. মুহাম্মাদ শাহজাহান

৭. এহসানুল মাহবুব জুবায়ের

জামায়াতের ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আছেন-

১. এটিএম আজহারুল ইসলাম এমপি

২. মুজিবুর রহমান এমপি

৩. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি

৪. মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি

৫. এ টি এম মা'ছুম

৬. রফিকুল ইসলাম খান

৭. হামিদুর রহমান আযাদ

৮. আবদুল হালিম

৯. মুয়াযযম হোসাইন হেলাল

১০. মোহাম্মদ শাহজাহান

১১. এহসানুল মাহবুব জুবায়ের

১২. আবদুর রব

১৩. সাইফুল আলম খান মিলন

১৪. মো. শাহাবুদ্দীন

১৫. মো. ইজ্জত উল্লাহ এমপি

১৬. মতিউর রহমান আকন্দ

১৭. মো. মোবারক হোসাইন

১৮. মো. নূরুল ইসলাম বুলবুল

১৯. মোহাম্মদ সেলিম উদ্দীন

২০. শফিকুল ইসলাম মাসুদ

২১. মোহাম্মাদ রেজাউল করিম

দলের ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-

১. এ টি এম মা'ছুম (প্রধান নির্বাচন কমিশনার)

২. মুয়াযযম হোসাইন হেলাল

৩. আবদুর রব

৪. মোবারক হোসাইন

৫. আ ফ ম আবদুস সাত্তার

সারাদেশে ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক হিসেবে মনোনীতরা হলেন-

১. রংপুর-দিনাজপুর অঞ্চল: আবদুল হালিম

২. বগুড়া অঞ্চল: এটিএম আজহারুল ইসলাম

৩. রাজশাহী অঞ্চল: রফিকুল ইসলাম খান

৪. কুষ্টিয়া-যশোর অঞ্চল: মোবারক হোসাইন

৫. খুলনা অঞ্চল: মো. ইজ্জত উল্লাহ

৬. বরিশাল অঞ্চল: মুয়াযযম হোসাইন হেলাল

৭. ময়মনসিংহ অঞ্চল: মো. শাহাবুদ্দীন

৮. ঢাকা মহানগরী অঞ্চল: মিয়া গোলাম পরওয়ার

৯. ঢাকা উত্তর অঞ্চল: সাইফুল আলম খান মিলন

১০. ঢাকা দক্ষিণ অঞ্চল: আবদুর রব

১১. ফরিদপুর অঞ্চল: হামিদুর রহমান আযাদ

১২. সিলেট অঞ্চল: এহসানুল মাহবুব জুবায়ের

১৩. কুমিল্লা-নোয়াখালী অঞ্চল: এটিএম মাছুম

১৪. চট্টগ্রাম অঞ্চল: মুহাম্মাদ শাহজাহান

20/02/2026
20/02/2026
20/02/2026

Address

Manama

Telephone

+97338151107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gjff posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gjff:

Share