Cute Cactus

Cute Cactus Look, here's a cute thing!

Sometimes I want to give in to my eternal sadness.That never really goes away.That emptiness, the hollow feeling inside ...
05/17/2023

Sometimes I want to give in to my eternal sadness.
That never really goes away.
That emptiness, the hollow feeling inside my chest.
Transfuses into a ballad of nothingness.
And I feel everything is turning so heavy.
My arms, my shoulders, my limbs, my skin and bones.
So heavy, so numb that nothing could move it around.
No sticks or stones.
Pound after pound, I keep on losing Weight.
But the heaviness in my heart
Grows bigger and bigger.
No sign of weighing less.

I keep on asking, "what's wrong with me?
What's my problem, that can't be seen?"
Everyone assumes that I'm happy, an uplifting soul!
Then why the damn I can't feel it in me?!
Am I playing foul or just a fool?"
All I can hear, all I can smell
Is a cry for help- from the miseries I'm drowning in.
For an eternity.
Where does it end?!
I don't know, neither does my therapist.
While I keep on losing friends.
And missing out on things and experiences
From my life continuously.
Do I feel the FOMO?
Maybe, sometimes.
But do I even care most of the time?
Even when just breathing is hard like lifting a brick wall.
Do I have the scope to survive?

I assume I might be okay.
Maybe it's just a phase that's gonna pass
But how long does a phase last?
So that I can differentiate that from my actual self nowadays?
Things are not that hard.
Actually, things are pretty easy to understand
But it's just a circle of "On and Off"
"Catch and Loose"
That's so very confusing to all of us.
Nobody knows,
What's the meaning of this suffering that I suffer from?
Do I even have any illness?
Or that's just my normal self that's unable to feel any happiness?
No more.
But is it that bad
To be like that?
Just to stay alive so that you don’t become another statistical case?

Although the statistics are high.
Rough but pretty accurate.
I know, cause I read it all.
I got handed over a lot of resources.
To look into, so that I could carry on
Holding on myself.
But is it worth anything?
Living like the dead?
Being alive like the muddlehead?
Where nothing makes sense?
And nothing seems to be fulfilling?
Why wouldn’t anyone agree to disagree?
And argue on the affirmative instead?!
Seeing "optimism" is a virtue.
But how long does it need to be carried before coming to an end?
This May shower,
Reminds me of Rain Lilies.
Saying that, "Glooms can also turn into blooms".
A quarter of my life has already passed down
But I've still been waiting to learn,
"When will I also emerge into a flower?"

~ Flower 🥀

(Moumita Sarkar, 16-05-2023, Montreal, Canada)

I need a man but I got you 🎵🎶🎼
04/29/2023

I need a man but I got you 🎵🎶🎼






























গল্পের নাম, "যে গল্পের কোন রাজা ছিল না।"তো একদেশে ছিল এক মধ্যবিত্ত।সেই মধ্যবিত্তের কপালে কোন সুখ ছিলনা। না ছিল শান্তি।সে...
02/27/2023

গল্পের নাম, "যে গল্পের কোন রাজা ছিল না।"

তো একদেশে ছিল এক মধ্যবিত্ত।
সেই মধ্যবিত্তের কপালে কোন সুখ ছিলনা। না ছিল শান্তি।
সেই মধ্যবিত্তের হাতে ছিল শুধু একটা বালুঘড়ি।
আর ছিল সাথে দৌড়িয়ে চলা সময়।
মধ্যবিত্ত বুঝতে পারত না যে এই সময় দিয়ে সে কি করবে।
যখন নদীতে বাণ আসত, মধ্যবিত্তের মনে হত যেন, "শ্যাওলা অথবা মাছ হয়ে ভেসে চলে যাই নদী বেয়ে"!
আবার যখন শরতের আকাশে মেঘ খেলত, পারে হত কাশফুলের আনাগোনা, তখন তার মনে হত যেন "ওইখানে কাশ হয়ে বসে থাকি। ভারি মজা হবে!"
বসন্তের বাতাসে তার মন উতলা হত ঠিকই।
মনেও হত যেন, "ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতির পাখার রঙ মেখে ঘুরে বেড়াই বনে বাদারে" –
কিন্তু তার হাতের যে বালুঘড়ি, তা যেন সর্বদা তাকে এক অজানা ত্রাসের হাতকড়া পরিয়ে রেখেছে।
যদি নদীতে ভেসে যায় অথবা কাশফুল হয়ে বসে থাকে কিংবা কেবল মধু-পিপাসু ভ্রমরের ন্যায় কিয়ৎকালের জন্য তার কর্মবিরতি দিয়ে সেই অনুভূতিকে আকড়ে ধরে– তবে নাকি তার বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।
এটাই নাকি সে রাজ্যের নিয়ম।
তবে জীবনের প্রকৃত ক্ষতিটা কি সেই হিসেবটা কিন্তু তার কোনদিনই মেলে না।
আশা, ভরসা, ভালোবাসা কেবলই যেন এক মরুভূমির মরিচিকার নাম হয়ে রয়ে যায় চোখের সামনে চিরকাল।
বালুঘড়ির স্রোতের ন্যায় তার জীবনের সময় ফুরিয়ে আসে একসময়।
অস্তিত্বের গাঁথুনির সর্বাত্মক প্রচেষ্টার শেষে সে খোঁজ পায়,
"সে দেশে আসলে কোন তার কোন কাজই ছিল না। কোন নিয়ম হুকুমের বালাইও ছিল না। যা ছিল তা হল সবই তার বিবর্তনের ধারায় প্রাপ্ত নিষ্প্রয়োজন সামাজিকতার দায়বদ্ধতায় পূর্ণ অবিবর্তিত মস্তিষ্কের স্নায়ুকোষের খেলা। কেননা, সেই দেশের কোন রাজাই ছিল না।"

(গল্পের নাম - যে গল্পের কোন রাজা ছিল না)

02/16/2023
আমরুল কাঠের গয়না গড়াইয়া যেদিন আমায় তুমি ডাকিলে, সেদিন মনে হইল ভবে আমার চাইতে সুখী বুঝি আর কেউ নাই।জগতের সকল সুখ যেন আমার...
02/15/2023

আমরুল কাঠের গয়না গড়াইয়া যেদিন আমায় তুমি ডাকিলে, সেদিন মনে হইল ভবে আমার চাইতে সুখী বুঝি আর কেউ নাই।

জগতের সকল সুখ যেন আমার চরণতলে আসিয়া কোন এক অদৃশ্য রজ্জুতে বাঁধা পড়িয়াছে। আমিই যেন সর্বেসর্বা, সর্বোত্তমা, সর্বোচ্চ সুখী। সে আমি দেখিতে যেমনই হইনা কেন; কালো কিংবা ফর্সা, খাঁটো কিংবা মোটা, লিকলিকে কিংবা ঢেঙ্গা তাহাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানি যে, আমি সর্বোত্তমা! আমি সর্বোত্তমা বিধায়ই তো তুমি আমায় ডাকিলে, আমরুল কাঠের গয়না গড়িয়া আমার গলায় পড়াইলে। কী, তাহা নয় বুঝি? কই – ওইতো ও পাড়ার টেপি, এ পাড়ার গুগলি তো সেই স্থান পাইল না! ওরাও তো রূপে-গুণে কাহারো চাইতে কম যায় না। টেপিদের গোলাভরা ধান, গুগলির বাবা পাস দেওয়া উকিল! টেপির গালে টোল পড়ে, গুগলির মাথার চুল আটিয়া বাঁধিয়া সাঁটো করা যায়না। সেকথা তো পাড়ার সকলেই জানে। ডাগর ডাগর চোখ দিয়া তাহারা সকলেই তোমাকে চাহিয়া দেখে। সে আমি দেখিয়াছি। তোমায় চাহে কিনা তাহা আমি বলিতে পারিনে। কিন্তু নয়নের ও ভাষা তুমি বোঝ কি?

সে আমার জানা নেই। জানিতে চাহিও না আমি। তবে, বুঝিতে পারি শুধু এটুকুই যে আজ আমার গলায় এই আমরুল কাঠের গহনা পড়িয়া মনে যে অহংকার হইয়াছে – সে বিধাতা আর অন্য কাউকে দেন নাই। তাই আজ আমি সেরা। আমার মতন শ্রেষ্ঠা আমার দৃষ্টিতে আর কেউ নাই। অন্তত আজ রাতের ওই গরিমা কেবলই আমার। বিশ্বব্রহ্মান্ডের সকল গরিমা তুচ্ছ হইয়া ভূমিতে মিশিয়া গেলেও আমার এই গরিমা ভগ্ন হইবার নয়। আজ রাতের গরিমা অদৃষ্টের কোন নিঠুর-ফন্দিই ধূলিসাৎ করিতে পারিবে না। কোন পঙ্কেই ইহা মলিন হইবার নয়। আজ যাহা আমি পাইয়াছি এই আমলকি বৃক্ষতলে আঁচল পাতিয়া তাহা কি পুরুষোত্তম ভগবান সকলের কপালে লিখিয়াছেন?

এই যে পুষ্প সুরোভিত সন্ধ্যাকানন, আসন্ন শীতের আমলকী-সুরভিত হালকা হিমেল হাওয়া আর হেমন্তান্তের কুয়াশার মিলিত যুগ্মচিত্র– আকন্দরাঙা আকাশপটে, এ-কি সকলই ঈশ্বরের অকপোট স্বীকারক্তি নয় যে, এসব আমারই জন্য? আমার গরীমাকে স্বীকার করিয়া বর্ধিতসম্মান দেওয়ার উপলক্ষ্যেই প্রকৃতিকে উনি এমন দিব্যরূপে, অপরূপ আভায় সাজাইয়াছে? এমন রূপ, যেন মনে হয় সান্ধ্যকালীন দিবাস্বপ্ন সামনে আসিয়া স্বয়ং আমায় বলিতেছে, "হে পরমোত্তমা, আমি আজ আপনার একান্ত বাধ্যগত, আজ্ঞাধীন, নত! আমি আপনার অনুচর হইয়া আজ আসিয়াছি। আপনি আমাকে দয়া করিয়া গ্রহণ করিয়া স্বহস্তে আপন সৌহার্য্যে সাজাইয়া নিন, আজিকার সন্ধ্যা আপনারই জন্য! আপনার তরেই আজ আমরা সবাই এই ধরায় একত্রে প্রকট হইয়াছি। আপনার মতন বিস্ময়াধীন আজ আর কেউ নাই! আপন গরিমার ছন্দে আজ আপনি সকলকে জয় করিয়া লইয়াছেন! আপনার ইচ্ছানুযায়ী আজ আমরা সকলে চলিব, বলিব, খেলিব, ফলিব! আজ আপনি আমাদের সকলকে নিজ মাধুর্যে চালাইয়া নিন।"

আমি মৃদু-হাসিয়া, অভিজ্ঞ আজ্ঞাদাতার ন্যায় অব্যয়সূচক দৃষ্টিপাত করিয়া পূর্বমতন ঘাড় নাড়িয়া পুনরায় আমার দিব্য-আভূষণ আমরুল কাঠের গয়নার দিকে হাত বাড়াইলাম। এই অমূল্য অলংকারই তো আমার আজিকার এই গগনচুম্বী অহংকারের একমাত্র উৎস। আমার এই পরিপূর্ণ আত্মশ্লাঘার একমাত্র কারণ।

অতঃপর, পরম তৃপ্তিতে পাশ ফিরিয়া আমি তোমায় দেখিতে লাগিলাম। সহসাই বাতাস তীব্রতর হইল। আকাশে মেঘের ঘনঘটায় চারিপাশ কৃষ্ণবৎ দেখাইল। হঠাৎ এক তীব্র বিদ্যুৎ চমকেই আমি অকস্মাৎ হিতাহিত-জ্ঞানশূণ্যের ন্যায় আঁতকাইয়া উঠিয়া, ঝাড়িয়া এক লম্ফ দিয়া বসিলাম। যেন কিছুটা সম্বিৎ আসিল! বাড়ি ফেরার পথ খুঁজিয়া পাইতে হাতরাইয়া গাছতলা হইতে উঠিয়া ভূমি ছাড়িতে উদ্যত হইলাম। আমার বিছানো রুমাল আর চক-পেন্সিলগুলি কোমল দূর্বাঘাসে গড়াগড়ি খাইতেছিল। কার্টিজগুলি অনেকটাই দুই এক ফোঁটা বৃষ্টির জলে ক্রমে ভিজিয়া উঠিতেছে।
আর সময় নাই।

স্রোতবৎ পা চালাইয়া হাঁটা ধরিলাম। বেশ জম্পেশ একটা হাই উঠিতেই মনে আসিল, "আজকের সন্ধ্যা চিরস্মরণীয়..!"

কিন্তু, আমি তো স্বপ্নে বিভোর হইয়া ভুলিয়াই গিয়াছিলাম যে, "আমরুল কাঁঠের গয়না" আদৌ হয়কি?

~ আমরুল কাঠের গয়না 🍀

মৌমিতা সরকার। ঢাকা, বাংলাদেশ।


( #মৌমিতাসরকার #আমরুলকাঠেরগয়না #গদ্য #লেখা #লেখক)

Adresse

Montreal, QC

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Cute Cactus publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Cute Cactus:

Raccourcis

Partager