Amar Canada

Amar Canada Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Canada, News & Media Website, Toronto, ON.

(বন্ধুরা চলে আসুন সময় মত, দেখা হবে, গান হবে, ফান হবে আরো হবে নাচ)টরন্টো থেকে প্রকাশিত বাংলা কমিউনিটির পত্রিকায় ২৭ সেপ্টে...
09/27/2019

(বন্ধুরা চলে আসুন সময় মত, দেখা হবে, গান হবে, ফান হবে আরো হবে নাচ)
টরন্টো থেকে প্রকাশিত বাংলা কমিউনিটির পত্রিকায় ২৭ সেপ্টেম্বর, শুক্রবার (বিকেল ৩ থেকে রাত ১১ টা) , ১৪০০, ভিক্টোরিয়া পার্ক সুপারমার্কেট এরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মাইলস'র শো'র সংবাদ। ধন্যবাদ বাংলা কাগজ, ভোরের আলো, বাংলামেইল।

২৭ সেপ্টেম্বর টরন্টো মাতাবে মাইলস  বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল 'মাইলস'র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টোতে 'ওপেন এয়ার কন...
09/25/2019

২৭ সেপ্টেম্বর টরন্টো মাতাবে মাইলস

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল 'মাইলস'র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টোতে 'ওপেন এয়ার কনসার্ট' অনুষ্ঠিত হতে যাচ্ছে। টরন্টো থেকে সদ্য প্রকাশিতব্য 'আমার কানাডা' নামের বাংলা পত্রিকার উদ্যোগে এ শো'র আয়োজন করা হয়েছে।

জানা যায়, টরন্টো সিটির ১৪০০,ভিকটোরিয়া সুপার মর্কেটের বিশাল পার্কিং এরিয়ায় আগামী ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শো চলবে। প্রবেশমূল্য ফ্রি। শো'তে মাইলস'র পুরো টিম অংশগ্রহণ করবে। এছাড়াও শো'র পাশাপাশি কানাডিয়ান বাংলাদেশীদের জন্য কানাডার মূল ধারার সংবাদ নিয়ে অগ্রযাত্রা শুরু করতে যাওয়া 'আমার কানাডা' নামের বাংলা পত্রিকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমার কানাডা পত্রিকার প্রকাশক রাসেল রহমান সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

রাসেল রহমান আরো জানান, বাংলাদেশের ব্যান্ড সংগীতের যুবরাজ সাফিনের নেতৃত্বে মাইলস'র পুরো টিম আসছেন টরন্টোতে। মাইলস'র চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে তারা উত্তর আমেরিকায় সফর করছেন। এরমধ্যে কানাডায় তিনটি শো সম্পন্ন করেছে মাইলস'র পুরো টিম। আগামী ২৭ সেপ্টেম্বর টরন্টোয় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটিই হবে কানাডার সবচেয়ে বড় শো করতে চাই। এমনটাই আশাকরছেন রাসেল রহমান ও সাফিন। ইতোমধ্যে আমাদের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ শো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টরন্টোতে বসবাসরত বাংলাদেশীদের আগ্রহ দেখে বলা যায় হাজার হাজার লোকের সমাগম হবে। প্রবেশ মূল্য না থাকায় সবার এ আগ্রহ। বিশেষ করে তরুণদের আগ্রহ চোখে পড়ার মতো বলে তিনি জানান।

09/24/2019

আগামী ২৭ সেপ্টেম্বর আমরা আসছি টরন্টোতে- মাইলস

(প্রাইম স্পন্সর )আগামী ২৭ সেপ্টেম্বর টরন্টো সিটির ভিক্টোরিয়া সুপার মার্কেট পার্কিং লটে অনুষ্ঠিতব্য মাইলস'র ৪০তম বার্ষিকী...
09/21/2019

(প্রাইম স্পন্সর )
আগামী ২৭ সেপ্টেম্বর টরন্টো সিটির ভিক্টোরিয়া সুপার মার্কেট পার্কিং লটে অনুষ্ঠিতব্য মাইলস'র ৪০তম বার্ষিকী কনাসার্ট'র প্রাইম স্পন্সর হলেন, মর্টগেজ এজেন্ট বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ আসহাবউদ্দিন খান আসহাব। 'আমার কানাডা' পরিবারের পক্ষ থেকে আসহাবউদ্দিন খান আসহাবের প্রতি কৃতজ্ঞতা।

আগামী ২৭ সেপ্টেম্বর টরন্টো সিটির ভিক্টোরিয়া সুপার মার্কেট পার্কিং লটে অনুষ্ঠিতব্য মাইলস'র ৪০তম বার্ষিকী কনাসার্ট'র পাওয়া...
09/21/2019

আগামী ২৭ সেপ্টেম্বর টরন্টো সিটির ভিক্টোরিয়া সুপার মার্কেট পার্কিং লটে অনুষ্ঠিতব্য মাইলস'র ৪০তম বার্ষিকী কনাসার্ট'র পাওয়ার্ড বাই স্পন্সর হলেন ALBION Building Consultant Inc. আমার কানাডা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জামাল হোসাইন ও ফরিদা হকের প্রতি।

শেষ ভাল যার, সব ভাল তার টরন্টোতে সামারের শেষ সময়ে সবচেয়ে বড় আয়োজন মাইলস'র ওপেন এয়ার কনসার্ট। এছাড়াও এ কনসার্টে উদিত হবে ...
09/19/2019

শেষ ভাল যার, সব ভাল তার

টরন্টোতে সামারের শেষ সময়ে সবচেয়ে বড় আয়োজন মাইলস'র ওপেন এয়ার কনসার্ট। এছাড়াও এ কনসার্টে উদিত হবে এখানকার সংবাদপত্র জগতের আরেকটি নতুন সূর্য। সব মিলে টরন্টোতে বসবাসরত বাংলাদেশীদের জন্য এ অনুষ্ঠানটি একটি বড় প্রাপ্তি। সামারের শেষ সময়ে আবার হবে মিলনমেলা। হয়তো এরকম বড় আয়োজন এ বছর আর হবে না। আসুন আমরা সবাই মিলে এই আয়োজনকে সফল করি। শেষ ভাল যার, সব ভাল তার।

বেঁচে থাকলে হয়তো আগামী বছর আবার দেখা হবে, আবার হবে মিলন মেলা। আপনাদের বহুল প্রত্যাশিত এত বড় আয়োজনের গর্বিত টাইটল স্পন্সর হলেন কমিউনিটির প্রিয় মুখ ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। তাঁর পক্ষ থেকে কনসার্টে আসার জন্য সবাইকে আমন্ত্রণ।

(মাইলস ওপেন এয়ার কনসার্ট ইন টরন্টো'র গর্বিত টাইটেল স্পন্সর হলেন ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ)ব্যারিস্টার ওমর হাসান আল ...
09/13/2019

(মাইলস ওপেন এয়ার কনসার্ট ইন টরন্টো'র গর্বিত টাইটেল স্পন্সর হলেন ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ)

ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। টরন্টো শহরের প্রিয়মুখ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসা 'Miles Open Air Concert in Toronto'র গর্বিত টাইটেল স্পন্সর হলেন তিনি। টরন্টো শহরের বাংলাদেশী কমিউনিটির যে কোন আয়োজনে তার অংশগ্রহণ, সহযোগিতামূলক মনোভাব, কমিউনিটির সকলের প্রতি তার আন্তরিক আচরণের কারণে বেশ জনপ্রিয় ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। তিনি 'Miles Open Air Concert in Toronto' টাইটেল স্পন্সর হওয়ায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমার কানাডা

বাংলাদেশের জনপ্রিয় ব্যাণ্ড সংগীত দল মাইলসের টরন্টোয় অনুষ্ঠিতব্য ৪০তম বার্ষিকীর কনসার্টে 'আমার কানাডা'র আনুষ্ঠানিক ঘোষণা ...
09/12/2019

বাংলাদেশের জনপ্রিয় ব্যাণ্ড সংগীত দল মাইলসের টরন্টোয় অনুষ্ঠিতব্য ৪০তম বার্ষিকীর কনসার্টে 'আমার কানাডা'র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

(আমন্ত্রন)বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল 'মাইলস'র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টোতে 'ওপেন এয়ার কনসার্ট' অনুষ্টিত হতে যাচ্ছ...
09/12/2019

(আমন্ত্রন)
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল 'মাইলস'র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে টরন্টোতে 'ওপেন এয়ার কনসার্ট' অনুষ্টিত হতে যাচ্ছে। টরন্টোতে সদ্য প্রকাশিত হতে যাওয়া 'আমার কানাডা' বাংলা পত্রিকার উদ্যোগে এ শো'র আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শো চলবে, প্রবেশ ফ্রি। শো'তে মাইলস'র পুরো টিম অংশগ্রহণ করবে। এছাড়াও শো'র পাশাপাশি কানাডিয়ান বাংলাদেশীদের জন্য কানাডার মূল স্ট্রীমের সংবাদ নিয়ে অগ্রযাত্রা শুরু করতে যাওয়া 'আমার কানাডা' নামের পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।

Address

Toronto, ON

Telephone

+14372299714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share