06/30/2026
কানাডায় সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের তহবিল সংগ্রহ অনুস্টানে হামলা আহত ১ জন।
সাসকাটন প্রতিনিধি : গত ২৭ শে জুন সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের বার্ষিক তহবিল সংগ্রহ অনুস্টানে কামনাশিষ দেব ভেনু স্পনসরকারী কল্লোল দেব কে প্রহারে আহত করেন।
কামনাসিস দেব লোকজন নিয়ে কল্লোল দেব এর দুহাত ধরে রেখে তাকে মাথায় আঘাত করেন।উপস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাসকাটন এর সভাপতি সাইফুল আহমদ আহত কল্লোল দেব কে হত্যার হুমকি দেন।
ঘটনার পর পুলিশ আসলে দ্রুত কল্লোল দেব কে হাসপাতালে ভর্তি করা হয়।তিনি এখন আশংকামুক্ত।এদিকে সাসকাটন পুলিশে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় সাসকাটন বাংলাদেশী কমিউনিটির মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সাসকাটন জালালাদাদ এসোসিয়েসন এর জড়িত সভাপতির অপসারণ চান কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসীরা।
আহত কল্লোল দেব বলেন ধর্মীয় একটি অনুস্টানে এমন ঘটনায় আমি নির্বাক।এসময় জালালাবাদ এসোসিয়েসন এর সভাপতি সাইফুল আহমেদ এর সন্ত্রাসী আচরণ ও প্রকাশ্য হত্যার হুমকি খুবই দু:খজনক।
আহত বাংলাদেশী রেস্তোরাঁ ব্যাবসায়ী কল্লোল দেব কানাডা বাংলা টাইমস কে আরও বলেন সাসকাটন সার্বজনীন পূজা পরিষদ থেকে ভেনু স্পন্সর করার জন্য আমাকে বলা হলে আমি রাজি হই।
ছবি: ১/২/৩ কল্লোল দেব
৪ কামনাশিস দেব
৫ সাইফুল আহমেদ