Orin Chowdhury Tisha

Orin Chowdhury Tisha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Orin Chowdhury Tisha, Digital creator, Toronto, ON.

Spreading positivity ❤️💫

From: Brahmanbaria, Bangladesh 🇧🇩

📍 Toronto, Canada 🇨🇦

👩‍🎓MEng in Electrical & Computer Engineering at the University of Toronto (Vice President)

🎥 YouTube: Orin Chowdhury Tisha

08/18/2026

মেয়েদের জন্য পিংক বাস চালু হয়েছে,

কিন্তু মানুষ যেভাবে ট্রেন্ড ফলো করে ইদানিং, কয়েকদিন পর দেখব পুরুষদের জন্য নীল বাস, কাপলদের জন্য লাল বাস আর সিঙ্গেলদের জন্য একটা সাদা বাস… যেটা দেখলেই সবাই বুঝবে, এই মানুষটার জীবনে কিছুই নাই।

08/18/2026

চোর আর ইমাম সাহেবের সেই গল্পের কথা মনে আছে?

জীবনে ঘুরে বেড়ানোটা খুব দরকার। সবসময় একই জায়গায়, একই রুটিনে থাকতে থাকতে আমরা নিজের অজান্তেই অনেকটা ক্লান্ত হয়ে যাই। তাই ...
08/17/2026

জীবনে ঘুরে বেড়ানোটা খুব দরকার। সবসময় একই জায়গায়, একই রুটিনে থাকতে থাকতে আমরা নিজের অজান্তেই অনেকটা ক্লান্ত হয়ে যাই। তাই মাঝে মাঝে সবকিছু থেকে একটু দূরে চলে যেতে ইচ্ছে করে।

নতুন কোনো জায়গা, অচেনা কোনো রাস্তা, জানালার পাশে বসে দূরের দৃশ্য দেখা কিংবা কোনো এক বিকেলে উদ্দেশ্য ছাড়াই হাঁটতে থাকা…

সবকিছু গুছিয়ে তারপর ঘুরতে যাবো, এই অপেক্ষাটা করতে করতে জীবনটা যেন পার করে না দিই। সুযোগ পেলেই বের হয়ে পড়া উচিত বয়সের ভারে নুয়ে পড়ার আগেই ❤️

08/17/2026

A random day at Revitasize 🌸

08/16/2026

লাউ পাতা দিয়ে কি কি বানানো যায়?

কিছু কল আসে, ফোনটা হাতে নিয়েই মনে হয়, “আহা, এই মানুষটার সাথে একটু কথা বলি।”আবার কিছু কল আসে, স্ক্রিনে নামটা দেখেই ফোনট...
08/15/2026

কিছু কল আসে, ফোনটা হাতে নিয়েই মনে হয়, “আহা, এই মানুষটার সাথে একটু কথা বলি।”

আবার কিছু কল আসে, স্ক্রিনে নামটা দেখেই ফোনটা উল্টো করে রাখতে ইচ্ছে করে।

দুটোর পার্থক্য আসলে মানুষটার সাথে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, সেটা না। পার্থক্যটা অনেক সময় আপনি ওই মানুষটার সাথে কথা বলার পর কেমন অনুভব করেন, সেখানে।

কিছু মানুষ আছে, যাদের সাথে কথা বললে মনে হয় আপনি নিজের মতো করেই থাকতে পারছেন। আপনি একটা ভালো খবর শেয়ার করলে তারা মন থেকে খুশি হয়, আপনার কোনো একটা পছন্দের জিনিস নিয়ে আপনি উত্তেজিত হয়ে বললে তারাও আগ্রহ নিয়ে শোনে। কথার মাঝখানে অকারণে comparison আসে না, কে কার থেকে এগিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা থাকে না, judgment থাকে না।

দুজন মানুষ দুজনের কথা শোনে। দুজনের চিন্তাভাবনা হয়তো এক না, কিন্তু একে অপরকে বোঝার একটা চেষ্টা থাকে। আপনি হয়তো কথাটা শেষ করে হাসছেন, আর মনে হচ্ছে, “ভালো লাগলো কথা বলে।”

এই ছোট্ট অনুভূতিটার মূল্য এখন অনেক বেশি। কারণ পৃথিবীতে এমনিতেই মন খারাপ করার মতো জিনিসের অভাব নেই। তাই কিছু মানুষের সাথে কথা বলার পর যদি আপনি একটু বেশি হাসেন, একটু হালকা অনুভব করেন, তাহলে সেই মানুষগুলো সত্যিই জীবনে গুরুত্বপূর্ণ।

আর কিছু মানুষ আছে, যাদের কল ধরতে ইচ্ছে করে না।

কারণ আপনি জানেন, আবার হয়তো নিজের জীবনের সাথে অন্য কারও জীবন compare করতে হবে। নিজের ভালো লাগার কোনো একটা বিষয় নিয়ে কথা বললে হয়তো শুনতে হবে, “ওটা তো কিছুই না, অমুক তো…”। নিজের কোনো সিদ্ধান্ত বললে judgment আসবে, নিজের কোনো আনন্দ শেয়ার করলে সেটাও কোনো না কোনোভাবে মাপা হবে।

তখন মানুষটার প্রতি রাগ না থাকলেও ফোনটা ধরতে ইচ্ছে করে না।

কারণ সব কল আসলে কথা বলার জন্য আসে না। কিছু কল আপনার দিনটা একটু সুন্দর করে দেয়, আর কিছু কল আপনার ভেতরের শান্তিটুকু একটু একটু করে নিয়ে যায়।

তাই জীবনে এমন মানুষ রাখুন, যাদের কল দেখলে আপনার প্রথম চিন্তা হয় না, “আবার কী বলবে?”
বরং মনে হয়, “চলো, একটু কথা বলি।”

কারণ যে মানুষটার সাথে আপনি নির্দ্বিধায় নিজের ভালো লাগার গল্পগুলো শেয়ার করতে পারেন, নিজের মতো করে হাসতে পারেন, আর কথা শেষ করে মনটা একটু ভালো হয়ে যায়, সেই সম্পর্কের আলাদা কোনো নাম না থাকলেও তার মূল্য অনেক।

একটা সম্পর্কের মধ্যে খুব দ্রুত ফাটল ধরে কখন জানেন? যখন সেখানে ভালোবাসা আর বোঝাপড়ার জায়গাটা ধীরে ধীরে তুলনা নিতে শুরু করে...
08/15/2026

একটা সম্পর্কের মধ্যে খুব দ্রুত ফাটল ধরে কখন জানেন? যখন সেখানে ভালোবাসা আর বোঝাপড়ার জায়গাটা ধীরে ধীরে তুলনা নিতে শুরু করে। আর তুলনা এমন একটা জিনিস, যেটা শুনতে যতটা সাধারণ, একজন মানুষের ভেতরে এর প্রভাব ততটাই গভীর হতে পারে। এমনকি বাবা-মাও যখন তাদের সন্তানদের একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করেন, তখন হয়তো তাদের উদ্দেশ্য থাকে ভালো কিছু শেখানো বা আরও ভালো করার জন্য উৎসাহ দেওয়া। কিন্তু সন্তান তখন সেটা সেভাবে নেয় না। সে হয়তো মনে মনে ভাবতে শুরু করে, “আমি কি তাহলে যথেষ্ট ভালো না?” আর অনেক সময় সেই কষ্টটা বাবা-মায়ের ওপর না গিয়ে গিয়ে পড়ে সেই ভাই বা বোনটার ওপর, যার সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। তখন ওই মানুষটার প্রতি অকারণ একটা বিরক্তি, অভিমান বা দূরত্ব তৈরি হতে থাকে। একই জিনিস অন্য সম্পর্কেও হয়। আপনি যদি কারও সামনে বারবার অন্য একজনের প্রশংসা করেন, তার ভালো দিকগুলো তুলে ধরেন, তাকে বেশি গুরুত্ব দেন, অথচ যার সামনে বলছেন তার ব্যাপারে কখনো সেভাবে কিছু বলেন না, তাহলে একসময় সে নিজের অজান্তেই নিজেকে ওই মানুষটার সঙ্গে তুলনা করতে শুরু করবে। “ও আমার থেকে বেশি সুন্দর”, “ও বেশি ভালো”, “ওকে সবাই বেশি পছন্দ করে”, “আমি হয়তো ওর মতো না”—এই চিন্তাগুলো আস্তে আস্তে মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। আর যখন একজন মানুষ নিজের জায়গাটা নিয়ে insecure হয়ে যায়, তখন সম্পর্কটার মধ্যেও তার আচরণ বদলাতে শুরু করে। আগে যেখানে অন্যজনের ভালো কিছু দেখলে খুশি হতো, সেখানে এখন হয়তো খারাপ লাগবে। আগে যেখানে সহজভাবে কথা বলত, সেখানে এখন কথার মধ্যে হিসাব চলে আসবে। অথচ অন্য মানুষটা হয়তো কিছুই করেনি। সমস্যাটা আসলে মানুষটার মধ্যে না, সমস্যাটা তৈরি হয়েছে তুলনা থেকে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে শুরুতে মানুষগুলোর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু বারবার একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করতে করতে সেই সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। তাই কাউকে ভালোবাসলে, কাউকে সম্মান করলে তাকে অন্য কারও মাপকাঠিতে বিচার না করাই ভালো। কারণ প্রত্যেক মানুষ তার নিজের জায়গায় আলাদা। কারও ভালো দিক অন্য কারও খারাপ দিকের প্রমাণ না, আর কারও সাফল্য আপনার ব্যর্থতার প্রমাণ না। আপনি যদি সত্যিই কোনো সম্পর্ক সুন্দর রাখতে চান, তাহলে মানুষটাকে অন্য কারও সঙ্গে মিলিয়ে না দেখে, তার নিজের জায়গা থেকে দেখুন। কারণ সম্পর্ক ভাঙে সবসময় বড় কোনো ঝগড়া থেকে না। অনেক সময় ছোট ছোট তুলনা, না বলা অভিমান আর নিজেকে অন্যের সঙ্গে মেলাতে মেলাতে তৈরি হওয়া insecurity-ই একটা সুন্দর সম্পর্ককে ভেতর থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়।

🌻💙জীবনে খারাপ সময় আসবেই। এমন কিছু সময় আসবে, যখন মনে হবে সবকিছু একসাথে ভেঙে পড়ছে। যতই চেষ্টা করি, কিছুতেই যেন পরিস্থিত...
08/14/2026

🌻💙
জীবনে খারাপ সময় আসবেই। এমন কিছু সময় আসবে, যখন মনে হবে সবকিছু একসাথে ভেঙে পড়ছে। যতই চেষ্টা করি, কিছুতেই যেন পরিস্থিতি নিজের মতো করে ঠিক করা যায় না। তখন খুব সহজেই মনে হয়, এই বুঝি জীবনটা এখানেই আটকে গেল।

কিন্তু জীবন আসলে কখনো এক জায়গায় আটকে থাকে না।

আজ যে কষ্টটা অসহ্য মনে হচ্ছে, কিছুদিন পর হয়তো সেটার দিকে ফিরে তাকিয়ে বুঝবে, এই সময়টা তোমাকে অনেক কিছু শিখিয়েছে। কে সত্যিই তোমার আপন, কোন জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ, কোথায় নিজেকে একটু বেশি ভালোবাসা দরকার, আর কোন জায়গা থেকে চুপচাপ উঠে চলে আসাই ভালো।

জীবনে সবকিছু আমাদের ইচ্ছেমতো হবে না। কিছু মানুষকে হারাতে হবে, কিছু স্বপ্ন ছেড়ে দিতে হবে, কিছু পরিকল্পনা বদলাতে হবে। প্রথমে খুব কষ্ট হবে। মনে হবে, যা চেয়েছিলাম তা হলো না কেন? কিন্তু সময়ের সাথে বুঝবে, সব হারানোই ক্ষতি নয়। কিছু জিনিস চলে যায় বলেই জীবনে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয়।

তাই খারাপ সময় এলে নিজেকে শেষ ভেবে বসো না। একটু থামো, কাঁদতে হলে কাঁদো, মন খারাপ হলে মন খারাপ থাকতে দাও। শুধু নিজের হাতটা নিজে ছেড়ে দিও না।

সব উত্তর আজই জানতে হবে না। সবকিছু আজই ঠিক করতে হবে না। আজ শুধু আজকের দিনটা পার করো। তারপর আরেকটা দিন। এভাবেই একদিন দেখবে, যে সময়টা একসময় তোমাকে ভেঙে দিচ্ছিল, সেটাই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে আগের চেয়ে অনেক বেশি শক্ত, শান্ত আর নিজের কাছে সত্যি।

জীবন সবসময় সহজ হবে না। কিন্তু কঠিন সময়ও সবসময় থাকবে না।

তাই যা চলে গেছে, তাকে যেতে দাও। যা বদলে গেছে, তাকে মেনে নাও। আর যা এখনো তোমার সামনে আছে, সেটাকে মন দিয়ে বাঁচো।

কারণ একটা খারাপ অধ্যায় কখনোই একটা পুরো খারাপ জীবনকে বোঝায় না।

হয়তো এখন তুমি বুঝতে পারছো না কেন এত কিছু ঘটছে। কিন্তু বিশ্বাস করো, একদিন পেছনে ফিরে তাকিয়ে তুমি নিজেকেই বলবে, ভালোই হয়েছে আমি তখন হাল ছেড়ে দিইনি।

Address

Toronto, ON

Telephone

+6477683021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orin Chowdhury Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share