Islamic waz live

  • Home
  • Islamic waz live

Islamic waz live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic waz live, Digital creator, .
(1)

31/12/2024

#থার্টি_ফাস্ট_নাইট
একটু ভেবে দেখুনতো যদি আজকের রাত্রটি আপনার জীবনের শেষ রাত্র হয়ে যায়!?

31/12/2024

➤থার্টি ফার্স্ট নাইট কি ?
➤কোথা থেকে এর সূচনা?
➤কেনো এটি ইসলামের সাথে সাংঘর্ষিক ?

বর্তমান আমরা এমন একটি সময়ে অবস্থান করছি যেখানে ফিতনা আমাদের দিকে চারদিক দিয়ে ধেয়ে আসছে। এবং প্রতি ইংরেজি বছর শেষে এরকমই একটি ঈমান বিধ্বংসী ফিতনা হল 'থার্টি ফার্স্ট নাইটের ফিতনা' !

আশেপাশের সবাই যা করছে, আমিও অন্ধের মতো এসবের মূল না জেনেই তার অনুসরণ করছি!
মুসলিম হিসেবে আমার মর্যাদা কি এতটাই অস্তিত্বহীন ?

আমরা তাকাতে পারি রাসূল ﷺ এর সেই বাণীর দিকে, যেখানে তিনি শেষ যামানার এসব ফিতনা সম্পর্কে বলেছেন-

❝হজরত আবু মুসা আশয়ারি (রা.) বর্ণিত হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই তোমাদের পরবর্তী যুগে ফেতনা হবে গভীর অন্ধকার রাতের মতো। সে সময় মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে।❞ [মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১৩/৩৮৫; জুহদ লি ইমাম আহমদ: ১৯৯]

-----------------------------------------------------------------------

❏ থার্টি ফার্স্ট নাইট এর সূচনা কোথা থেকে?

থার্টি ফার্স্ট নাইট নিয়ে সবচেয়ে প্রচলিত এবং শক্ত মত হলো এটি আসে রোমানদের থেকে।আনুমানিক খ্রিষ্টপূর্ব ৪৬ সালে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। এটিই জুলিয়ান ক্যালেন্ডার। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি 'জানুস দেবতার' উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যিনি দ্বিমুখী দেবতা হিসেবে পরিচিত ছিলেন—এক মুখ অতীতে এবং অন্য মুখ ভবিষ্যতে। তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়। এবং এ থেকেই শুরু হয় থার্টি ফার্স্ট নাইট পালনের সূচনা। অর্থাৎ একজন মুসলিমের জন্য

- হিন্দুদের পূজায় অংশগ্রহণ যেমন হারাম
- খ্রিস্টানদের ক্রিসমাসে অংশগ্রহণ যেমন হারাম
- ঠিক তেমনি হারাম থার্টিফার্স্ট নাইটকে উদযাপন করা

❝যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ-অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে❞ [সুনানে আবু দাউদ হাদীস নং-৪০৩১]

-----------------------------------------------------------------------

❏ কি এই থার্টি ফার্স্ট নাইট/কি হয় এটিকে ঘিরে/এবং কেনো এটি ইসলামের সাথে সাংঘর্ষিক ?

➤প্রথমত হারাম গান-বাজনা যা এই উৎসবের মূল আয়োজন।
__অথছ ইসলামে বাদ্যযন্ত্র হারাম

➤এরপর ফ্রি মিক্সিং-নারী পুরুষের অবাধ মেলামেশা।
__অথছ ইসলামে তা সম্পূর্ণ নিষিদ্ধ

➤এরপর আতশবাজি ফোটানো-ফানুস উড়ানো
__যা অনুসরণ করা হয়ে থাকে মুশরিকদের থেকে এবং যার মাধ্যমে অন্য মানুষদের কষ্ট প্রদানের মাধ্যমে তাদের হক নষ্ট করা হয়ে থাকে

➤আর সর্বোপরি বিজাতির অনুসরণ অনুকরণ।
__অথছ যে তা করবে সে তাদের মতোই জাহান্নামী

-----------------------------------------------------------------------

নিজেকেই প্রশ্ন করুন !
আল্লাহ কি আপনাকে আনন্দ উৎসবের জন্য বছরে দুটো ঈদ উপহার দেননি? তাহলে কেনো আপনি নিজ রবের অবাধ্য হয়ে কাফের-মুশরিকদের অনুসরণ করে এইরকম জঘন্য উৎসবে মেতে উঠবেন?

যেখানে সব শেষে আপনাকে আপনার রবের কাছেই প্রত্যাবর্তন করতে হবে এবং জবাব দিতে হবে দুনিয়াতে করা এই সমস্ত কর্মকাণ্ডের !

ভয় করুন সেই দিনকে, যেদিন দুনিয়ার এই সামান্য আমোদ ফুর্তি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে...( আল্লাহুম্মাগফিরলি )

[ দাওয়াহর নিয়তে অন্যদের কাছে প্রচার করুন। নিজে ফিতনা হতে থেকে বাঁচুন এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ ]


~সংগৃহীত

31/12/2024

থার্টি_ফাস্ট_নাইট" তথা ৩১ ডিসেম্বর দিবাগত রাতের কি ভয়ংকর ইতিহাস !!!

31/12/2024

মানুষ বাঁচেই বা কয়দিন। 🖤🦋

30/12/2024

থার্টি_ফাস্ট_নাইট উদযাপন হারাম হওয়ার ২নং কারণ।
দালিলিক পর্যালোচনা।
Noman Ahmad Qasemi

30/12/2024

থার্টি_ফাস্ট_নাইট উদযাপন হারাম হওয়ার ১নং কারণ।
দালিলিক পর্যালোচনা।
মুফতি নোমান আহমেদ কাসেম।

19/11/2024

” হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা “

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic waz live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share