15/06/2026
প্রবাসে আমরা ভাবি আমরা একা, দেশে সব আছে। কিন্তু দেশের আত্নীয় রা দেখবেন আমাদের চেয়ে বেশি ব্যাস্ত। ইজি কাজে বিজি। আমরা একা হাতে ঘরের সব কাজ সামলেও দেশের মানুষদের খোজ নেবার সময় বের করলেও, দেখবেন একেবারে কিছুই না করা মানুষ টাও ফোনের মধ্যেই ব্যস্ততার নিদর্শন দিতে ভূলবে না। আরেক টা ফোন আসছে বলেই ফোন রেখেও দিবে। তাদের মনে হয় আমাদের সময়ের কোন দাম নেই। সময় শুধু তাদের ই দামী। বিভিন্ন সময়ে ফোন দিয়ে দেশি আত্নীয় র এহেন এটিটিউট দেখে যখন তাদের আর ফোন দেবার রুচি আপনার থাকবে না, তখন আপনি হলেন দেমাগি প্রবাসী। বিদেশ গিয়ে ভূলেই গেসে, ভাভাগো ভাভা টাইপ কমেন্ট আপনাকে করা হবে। দেশে আসলে সবচেয়ে বড় বিপদের সংগী হিসেবে কাজের মানুষ দের ই পেয়েছি। টাকা দিয়ে সুবিধা মত হ্যাল্প নেয়া যায়। দেশে একবার ছেলের ডেংগু হয়েছিল, আর এক ভাগনির বিয়ে ছিল। আত্নীয় স্বজন ফ্যামিলি সবাই সেই বিয়ের প্রিপারেশন নাচ গান প্র্যাক্টিস নিয়েই ব্যাস্ত ছিল। এদিকে আমি কি এক ভয়াবহ দিন পার করছি। বিয়ে খেতে যেতে পারিনি, কেউ ফোন দিয়ে খোজ পর্যন্ত নেবার প্রয়োজন মনে করে নি। তখনই বুঝে গিয়েছিলাম, বিপদে আপনাকে একাই থাকতে হবে। এত সো কলড আপন মানুষ কোন কাজের না। এর থেকে প্রবাস জীবন বহু ভাল। এখানের নন আপন মানুষ ও বিপদ শুনলে এগিয়ে আসবে ইন শা আল্লাহ আমার বিশ্বাস। দেশ না বিদেশ বড় কথা না। আশেপাশের মানুষদের মনুষ্যত্ব থাকা টা জরুরি।