Rakib

Rakib Stay here Stay fun
(3)

04/05/2016

সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে
এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে
আজকে শুনি আনন্দধ্বনি,
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়
শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা।

:) :)

29/04/2016

পাতালে মিশে যাক
যত হিংসা রাগ
ধরণীতে ছড়িয়ে পড়ুক
ভালোবাসার দাগ.....। :)

21/04/2016

ঝড়ে যাওয়া পাতা
জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা
শোনে সে আড়ালে।

আকাশ যখন গাইবে বলে
বাদলেরি গান
বাতাশ তখন বইতে গিয়েও
দেখায় অভিমান।

আকাশ যখন ফিরতি পথে
মন খারাপের সুর
বাতাশ তখন নীরব চিঠি
পাঠায় বহুদুর।

কিছু কিছু ধুলো
জমে আছে কাঁচে
ডাকনাম গুলো
ভীষনই ছোঁয়াচে।

মরে যাওয়া জমি
ভিজে গেলে জলে
চারা গাছ গুলো
কত কি যে বলে।

তোমার এমনি আসা এমনি যাওয়া এমনি হাজার ছল সাজিয়েছ যেন,
তোমার এমনি খেলা খেয়াল খুশি করছে কোলাহল থামেনি এখনও।

চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা
চুপি চুপি চাইতে গেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা।

কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছে মিছি ব্যথা হয় নিজে নিজে।

ঝড়ে যাওয়া পাতা
জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা
শোনে সে আড়ালে।

:) :)

Adresse

Odense

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Rakib sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Del