Al-Azhar University News

Al-Azhar University News "Committed to spreading reliable news and updates about Al-Azhar University."

আজ বৃহস্পতিবার, ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাসের চতুর্দশ রাতে, আল-আযহার তার দরজা উন্মুক্ত রেখেছে হাজারো মুসল্লির জন্য, যার...
14/03/2025

আজ বৃহস্পতিবার, ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাসের চতুর্দশ রাতে, আল-আযহার তার দরজা উন্মুক্ত রেখেছে হাজারো মুসল্লির জন্য, যারা মিশরের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এশা ও তারাবিহর নামাজ আদায় করেছেন।

নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমগণ, তাদের মধ্যে ছিলেন, আল-আযহারের সহকারী গ্র্যান্ড শায়খ অধ্যাপক ড. মুহাম্মাদ আদ-দুওয়াইনি, ইসলামী গবেষণা কমিটির মহাসচিব ড. মুহাম্মাদ আল-জুন্দি, আল-আযহারের মসজিদ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ড. আবদুল মুনইম ফুয়াদ, এবং আল-আযহারের সাধারণ পরিচালক ড. হানি আউদাহ।

এশার আযান দেন আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-আযহারের রওয়াক বিভাগের সদস্য শায়খ আহমাদ সা’দ আল-আজমি। এরপর তিনি ইমামতি করে হাফস আন আসিমের রিওয়ায়াতে সূরা আল-হিজর থেকে এশার নামাজ পড়ান।

তারাবিহ নামাজের জন্য সূরা আল-হিজর ও সূরা আন-নাহল থেকে তিলাওয়াত করা হয়। এতে ইমামতি করেন—

শায়খ রিদা রমাদান আবদুল জাওয়াদ (আল-মিনিয়া আল-আযহারি অঞ্চলের কেরাত শিক্ষক) আবু আল-হারিস আন আল-কিসায়ি রিওয়ায়াতে।

শায়খ আহমাদ সা’দ আল-আজমি (ওয়াজ ও দাওয়াহ বিভাগের সদস্য, পশ্চিমাঞ্চলীয় ওয়াজ অঞ্চল) খালাফ আন হামজা রিওয়ায়াতে।

শায়খ মুহাম্মাদ ফাওজি আল-বারবারি (আল-আযহার মসজিদের ইমাম ও ক্বারি) ইবনে ওয়ারদান আন জাফর আল-মাদানি রিওয়ায়াতে।

তারাবিহ শেষে শাফা ও বিতরের নামাজে ইমামতি করেন শায়খ শা’বান সাইয়্যিদ হুসাইন।

আল-আযহার শরীফের মিডিয়া সেন্টার পুরো রমজান মাস জুড়ে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও আল-আযহারের অফিসিয়াল পেজে এশা ও তারাবিহ নামাজের সরাসরি সম্প্রচার করছে। এ ছাড়া, মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল, মিশরীয় স্যাটেলাইট চ্যানেল, "আন-নাস" চ্যানেল এবং কুরআন কারিম রেডিওতেও নামাজ সম্প্রচারিত হচ্ছে।

রমজান মাসে শাইখুল আযহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়িবের নির্দেশনায় দাওয়াহ ও শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে— কুরআন তিলাওয়াতের আসর, নামাজের পর দাওয়াতি আলোচনা, তারাবিহর মাঝে ইসলামী শিক্ষার পাঠ, শেষ দশকে তাহাজ্জুদ নামাজের আয়োজন, বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা, এবং বিশেষ রমজানী উৎসব পালন। এসব কর্মসূচি আল-আযহারের দাওয়াতি ও শিক্ষা কার্যক্রমের অংশ, যার উদ্দেশ্য ইসলামি জ্ঞান প্রচার এবং উদার ইসলামী মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত করা।
Al-Azhar University News

আল-আযহারের উপ-মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আদ-দুআইনী বলেছেন, রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়,এটি মূলত আত্মাকে...
13/03/2025

আল-আযহারের উপ-মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আদ-দুআইনী বলেছেন, রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়,এটি মূলত আত্মাকে পরিশুদ্ধ করার, চরিত্রকে গঠনের এবং আল্লাহর সীমার মধ্যে থাকার প্রশিক্ষণ। রমজান এমন এক সময়, যখন মানুষ নিজেকে আল্লাহর ইবাদতে নিবেদিত করে, নফসের খারাপ অভ্যাসগুলোকে দমন করে এবং আল্লাহর আদেশ মানতে অভ্যস্ত হয়।

তিনি আল-আযহারের মসজিদে তারাবির এক বয়ানে বলেন, রোজা মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে, যা শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি দিকেও প্রভাব ফেলে। রোজার আয়াতগুলোর পরই আল্লাহ তাআলা মানুষের পারস্পরিক লেনদেন ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, সত্যিকারের সুখ তখনই আসে, যখন মানুষ হারাম থেকে বেঁচে থেকে হালাল রিজিক গ্রহণ করে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে না।

তিনি আরও বলেন, রোজা আমাদের শেখায় যে, শুধু খাবার-পানীয় থেকে বিরত থাকাই যথেষ্ট নয়; বরং আমাদের প্রতিটি কাজ আল্লাহর বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ব্যবসা-বাণিজ্য, লেনদেন, সামাজিক সম্পর্ক সবকিছুতে সততা থাকতে হবে। পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, কৃত্রিম সংকট তৈরি করা, মানুষকে ঠকানো এসবই ইসলামে হারাম। প্রকৃত রোজাদার সে-ই, যে নিজের চরিত্রকে সংযত রাখে, অন্যের হক নষ্ট করে না, এবং সমাজের প্রতি ন্যায়বিচার ও সততার দৃষ্টান্ত স্থাপন করে।

শেষে তিনি বলেন, রোজা শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটি আমাদের নৈতিক চরিত্র গঠনেরও সময়। যদি আমরা সত্যিকার অর্থে রোজার শিক্ষা গ্রহণ করি, তবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিকতার আবহ তৈরি হবে। আল্লাহর সীমার মধ্যে থাকলেই জীবন সুন্দর হবে, দুনিয়াতে শান্তি আসবে, আর আখিরাতে আমরা তাঁর রহমত ও মাগফিরাত লাভ করব।
Al-Azhar University News

Address

Darrasa
Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Azhar University News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share