AZHAR AFKAR

AZHAR AFKAR সমাজ, সংস্কৃতি, শিক্ষা, আখলাক ও বিনির্মাণ •

A student initiative from Al-Azhar

31/03/2026

শেখ সাদী থেকে আমাদের হাদি: ইনসাফের রাজনীতির তত্ত্বকথা
আলোচক: আনাস ইসলাম

26/12/2025

ভার/তীয় আধিপত্যবাদ বিরোধী কিংবদন্তি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আজহার আফকারের সামান্য কাজ। আমরা কায়রোতে হাদি চর্চা শুরু করলাম। ওসমান হাদি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বেন ইনসাফ ও বিপ্লবের প্রতীক হিসেবে, ইন শা আল্লাহ।

ফুটেজ কার্টেসি : ইনকিলাব মঞ্চ

শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে স্মরণ রাখবার ক্ষুদ্র এক প্রয়াস। আলোচনা ও দোয়া শেষে আগত মেহমান, দর্শক-শ্রোতা ও আয়োজকদের এক ...
24/12/2025

শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে স্মরণ রাখবার ক্ষুদ্র এক প্রয়াস। আলোচনা ও দোয়া শেষে আগত মেহমান, দর্শক-শ্রোতা ও আয়োজকদের এক ফ্রেমে ধরা স্মৃতিমুহূর্ত। আল্লাহ ভাইয়ের শাহাদাত কবুল করেন, আমাদেরকে তাঁর সংগ্রাম আগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। এবং দ্রুত ভাইয়ের হত্যাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনিয়ে দেন। আমিন।

-
“ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদির (রহ.) রুহের মাগফিরাত কামনায় চিন্তা ও কর্মশীর্ষক আলোচনা এবং দোয়া” আয়োজন থেকে।

আজহার আফকার: চিন্তার এক নতুন যাত্রার সূচনা।জ্ঞান কখনো স্থির থাকে না। সে প্রশ্ন করে, সংলাপ চায়, নতুন ভাষা খোঁজে, আর ঠিক এ...
23/12/2025

আজহার আফকার: চিন্তার এক নতুন যাত্রার সূচনা।
জ্ঞান কখনো স্থির থাকে না। সে প্রশ্ন করে, সংলাপ চায়, নতুন ভাষা খোঁজে, আর ঠিক এই চিরচলমান চিন্তার ধারাতেই আমরা একত্রিত হয়েছি “আজহার আফকার”–এর আনুষ্ঠানিক যাত্রার শুরু ওয়াক্তে। আজহার আফকার কোনো সংগঠন মাত্রও না; এটা একটা চিন্তাচর্চার পরিসর, একটা মুক্ত বৌদ্ধিক মঞ্চ, যেখানে প্রশ্নকে ভয় করা হবে না, মতভিন্নতাকে দমন করা হবে না, বরং এগুলোই হবে বোঝাপড়ার সেতু।

গতকাল আজহার আফকার এর যাত্রার প্রথম সেমিনার ছিল বীর বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি র. কে নিয়ে।
প্রতিটি ছবি ক্লিক করুন আমাদের আলোচকদের বিষয়বস্তু দেখার জন্য।

নোক্তা: আমাদের সবগুলো আলোচনা ধাপে ধাপে আপলোড করা হবে।

অনুষ্ঠান রিমাইন্ডারআসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, গতানুগতিক আলোচনা সভার সীমাবদ্ধতা পেরিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি এক...
22/12/2025

অনুষ্ঠান রিমাইন্ডার

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, গতানুগতিক আলোচনা সভার সীমাবদ্ধতা পেরিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি এক ব্যতিক্রমধর্মী আলোচনা ও দোয়া অনুষ্ঠান যেখানে চিন্তা, চেতনা ও আত্মিক উপলব্ধির মিলন ঘটবে। বোঝার সুবিধার্থে আমাদের অনুষ্ঠানের কয়েকটি আলোচ্য বিষয় উল্লেখ করা হলোঃ

হাদি হত্যাকান্ড: অবহেলা, দায়বদ্ধতা ও রাষ্ট্রের করনীয়
হাদি পাঠ্যে আমাদের নতুন সবক
হাদির মানবিক ফিলোসোফি ও ইনসাফের সংগ্রাম
শাহবাগ বনাম বাংলাদেশ : হাদির রাজনৈতিক মেরুকরণ
শহিদ হাদির কালচারাল মুভমেন্ট ও দরদের রাজনীতি

সংক্ষিপ্ত রূপে এমন আরো চমকপ্রদ চিন্তার খোরাক নিয়ে বক্তাগণ উপস্থিত হবেন, ইনশাল্লাহ। অতএব আপনাদের দলবদ্ধভাবে সরব উপস্থিতি কামনা করছি।

দ্রষ্টব্য: উপস্থিতি সকলের জন্য উন্মুক্ত এবং পরিবার/ নারীদের জন্য পৃথক পর্দাসহ বসার ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানের প্রতিপাদ্য:
ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদি (রহঃ)-এর রূহের মাগফিরাত কামনায় চিন্তা ও কর্মশীর্ষক আলোচনা ও দোয়া।

তারিখ ও সময়:
২২/১২/২০২৫ রোজ সোমবার রাত ৭ টা।

স্থান: বুরজ আল-তাতবিকিয়্যিন, আব্বাসিয়া, কায়রো।
গুগল লোকেশন: https://maps.app.goo.gl/qPpXx6VXrNQZjtFk6?g_st=awb

আয়োজনে:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

ব্যবস্থাপনায়:
আজহার আফকার

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।হাদি, শরিফ ওসমান হাদি, আমাদের ওসমান ভাই। বাংলাদেশের দলমত, জাতি গোষ্ঠী নির্বিশেষে বাংলাদ...
21/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হাদি, শরিফ ওসমান হাদি, আমাদের ওসমান ভাই। বাংলাদেশের দলমত, জাতি গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের গণ মানুষের নিকটে যিনি ন্যায়, ইনসাফ ও সাহসিকতার বাতিঘর হিসেবেই পরিচিত। সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও ধর্মপরায়ণ বাংলাদেশের বলিষ্ঠ কন্ঠস্বরকে রোধ করতে কাপুরুষোচিত আততায়ী হামলার মাধ্যমে থামিয়ে দেওয়া হয় ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নায়ক মহান বীর শহীদ শরিফ ওসমান হাদিকে (রহ.)।

এই মহান বীরেকে স্মরণীয় করে রাখতে ছোট্ট পরিসরে কিন্তু তাৎপর্যপূর্ণ করে একটি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মৃতিচারণ, তাঁর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ এবং দোয়ার মাধ্যমে মহান এই বীর অমর হয়ে থাকুন আমাদের চেতনায় ও প্রেরণায়।

দলবদ্ধভাবে আপনাদের সরব উপস্থিতিই হোক নীরব প্রতিবাদের শক্তিশালী প্রকাশ।

অনুষ্ঠানের প্রতিপাদ্য:
ভারতীয় অধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদি (রহঃ)-এর রূহের মাগফিরাত কামনায় চিন্তা ও কর্মশীর্ষক আলোচনা ও দোয়া।

তারিখ ও সময়:
২২/১২/২০২৫ রোজ সোমবার রাত ৭ টা।

স্থান: বুরজ আল-তাতবিকিয়্যিন, আব্বাসিয়া, কায়রো।
গুগল লোকেশন: https://maps.app.goo.gl/qPpXx6VXrNQZjtFk6?g_st=awb

আয়োজনে:
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

ব্যবস্থাপনায়:
আজহার আফকার

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when AZHAR AFKAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share