Jonota

Jonota A world wide Bengali TV channel.
(2)

শুনলাম তামিম ইকবালের ফর্ম নাই। মেডিক্যাল ফিট না। তাইলে ক্যামনে কি!!!!তবে, দোষ শুধু পাপ-অন এর না, তামিমেরও আছে। রাগ না কর...
27/02/2024

শুনলাম তামিম ইকবালের ফর্ম নাই। মেডিক্যাল ফিট না। তাইলে ক্যামনে কি!!!!
তবে, দোষ শুধু পাপ-অন এর না, তামিমেরও আছে। রাগ না করে তিনি বিশ্বকাপে গেলে হয়তো দেশের আরো ভালো হতো।

24/02/2024

৭ অক্টোবরের পর থেকে গত সাড়ে চার মাসে ইসরায়েলের একটানা আক্রমণে গাজায় নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা
দুই বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নারী ও শিশুদের মৃত্যুর ছয় গুণ ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান গাজা অঞ্চলে
ইসরায়েলের মারাত্মক বর্বরতার বহিঃপ্রকাশ। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

শুভ্র দেব নিয়ে নানান সমালোচনা, যা অনলাইনের চেয়ে বাংলাদেশের টিভি ও সংবাদ মাধ্যম বেশি করছে। যাকে এক প্রকারের সিন্ডিকেট সমা...
23/02/2024

শুভ্র দেব নিয়ে নানান সমালোচনা, যা অনলাইনের চেয়ে বাংলাদেশের টিভি ও সংবাদ মাধ্যম বেশি করছে। যাকে এক প্রকারের সিন্ডিকেট সমালোচনাও বলতে পারেন। আমরা এটিএন বাংলার মাহফুজুর রহমানের সমালোচনা করতে পারি কিন্তু বাংলাদেশের বাংলা ভাষায় প্রথম স্যাটেলাইট চ্যানেল কিন্তু উনিই শুরু করেছেন, অনেক টাকা ওয়ালা বলেন আর তথাকথিত মিডিয়ার ফেরিওয়লা বলেন, কেউ সাহস করেননি। আমি ছোট বেলায় দেখেছি, বাংলা গানে চলচ্চিত্রের গান ছিল এক শ্রেণির কাছে জনপ্রিয়, আর আঞ্চলিক ভাষার গান যাকে ফোক, লালন, বাউল, পল্লী এসব গানকেও এক শ্রেণির মানুষ পছন্দ করতো। তখন ব্যান্ড গান ছিল শুধু তরুণ পাগলাটে কতিপয় শ্রেণীর কাছে। কিন্তু এসবের বাহিরে যে ক্যাসেট বানিয়ে সব শ্রেণীর কাছে জনপ্রিয় হওয়া যায়, তা কিন্তু দেখিয়েছেন তপন চৌধুরী, শুভ্র দেব, রবি চৌধুরী, সেলিম চৌধুরী, মনির খান সহ পরবর্তী আরো অনেকে। আর এদের তৈরী আধুনিক গানই দর্শকরা শুনতে শুনতে ব্যান্ড গানের দিকে ঝুঁকে, যার পরবর্তী ফিউশন আসছে, র‌্যাপ আসছে। যাইহোক এই তপন চৌধুরী, শুভ্র দেব বা রবি চৌধুরীদের নিয়ে সমালোচনা করার আগে ইতিহাস জানবেন। ধন্যবাদ।

খিজির হায়াত খান এর কষ্টার্জিত নির্মাণ ‘ওরা ৭ জন’ আমরা লন্ডন বা আমেরিকাতে ইন্টারন্যাশনাল প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’ এ‘Th...
18/02/2024

খিজির হায়াত খান এর কষ্টার্জিত নির্মাণ ‘ওরা ৭ জন’ আমরা লন্ডন বা আমেরিকাতে ইন্টারন্যাশনাল প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’ এ‘The 7’ দেখতে পাচ্ছি। যদিও এর জন্য আপনাকে কিছু পাউন্ড বা ডলার পরিশোধ করতে হবে। আমি ইতিমধ্যে পরিশোধ করে দেখেছি। আশা করি আমরা যারা বাংলা ভাষা, বাঙালীদের শিকড়ে বিশ্বাস করি, আমাদের উচিৎ হবে এটি একবার করে ক্রয় বা ভাড়া করে বাংলা ভাষার চলচ্চিত্রকে বিশ্বদরবারে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর এরমধে সাইফ খান, ইন্তেখাব দিনার ভাই, জাকিয়া বারী মম সহ যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের অভিনয় শৈলী প্রদর্শন করেছেন, সবার প্রতি শুভকামনা রইলো।

Amidst the 1971 Bangladesh Liberation War, Major Luthfur commands a dauntless Mukti Bahini team of seven. Their steadfast valor solidifying their stature as a formidable force in the quest for the birth of Bangladesh.

07/02/2024

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রামু জোনের সেক্ট কমান্ডার মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি আরাকান আর্মি ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের বাহিনীর লড়াই তীব্র হয়ে ওঠার পর সেদেশের নিরাপত্তা বাহিনীর অনেকেই পালিয়ে ভারতে ও বাংলাদেশে যাচ্ছে। গত তিনদিন বাংলাদেশে তিন শতাধিক সীমান্ত রক্ষী পালিয়ে এসেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মন্তব্য করেছেন, মানবিক কারণে ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার খাতিরে গত তিন দিনে আড়াইশোর বেশি মিয়ানমার নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

07/02/2024

মায়ানমার পরিস্থিতি, বিজিবি এর বক্তব্য

07/02/2024

বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সামরিক বাহিনীর ১৪ সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে তাদের আশ্রয় নেয়ার বিষয়টি বিজিবির জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তুমব্রু এলাকার বিজিবি ক্যাম্পের সিও মো. সাইফুল ইসলাম চৌধুরী এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। তুমব্রু প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের পর এ সংবাদ সম্মেলন হবে।

এর আগে সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের লাগাতার গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও রকেট
লান্সার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা কেঁপে কেঁপে উঠছে। তাদের ছোড়া গুলির শিশা ও রকেট লঞ্চার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে উড়ে এসে পড়ছে।
এ সময় এক বাংলাদেশি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারে সীমান্তবর্তী ক্যাম্প দখলকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে।
ঘুমধুম-তুমব্রু এলাকায় বসত বাড়িতে এসব এসে পড়ছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। আতঙ্ক, উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা।
এছাড়াও কৃষকরা কৃষি ক্ষেতে যেতে ও দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন।

02/02/2024

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেলসহ অন্তত ১০টি মোটরসাইকেল। কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া জানান, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি (শামীম দাড়িয়া) মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যায় ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে সাধারণ সম্পাদক শামীমের লোকজনের ওপর হামলা চালায়। এরপর দু’গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৮ জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

31/01/2024

আবহাওয়ার সংবাদ।

29/01/2024

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেছেন, ‘নেত্রী আমাকে একটা কথা বলেছেন, তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো।

29/01/2024

আল্লাহ বলতেছেন কয় দেখি তোমাদের মাথার উপর যে রাতের অন্ধকার। মাওলানা তাজউদ্দীন আল হামিদী

27/01/2024

শরীফ থেকে শরিফা হয়ার গল্প বললেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

Address

4 Thames Road
Barking
IG110HZ

Alerts

Be the first to know and let us send you an email when Jonota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonota:

Share

Category