Shawon & Shiul

Shawon & Shiul Make memories and fun only
(2)

সবাই শুধু সাফল্যটাই দেখে, দেখে না এর পেছনের সংগ্রাম, ত্যাগ আর কষ্টগুলো। 💙
24/07/2026

সবাই শুধু সাফল্যটাই দেখে, দেখে না এর পেছনের সংগ্রাম, ত্যাগ আর কষ্টগুলো। 💙

17/05/2026

🙌 ওয়েলসের মাউন্টেন ট্রেন জার্নি

ওয়েলসে গিয়ে একবার হলেও “Snowdon Mountain Railway” ট্রাই করা উচিত। পাহাড়ের মাঝ দিয়ে ট্রেনটি আপনাকে পাহাড়ের চূড়োয় নিয়ে যাবে। আর যাওয়ার পথে সারাজীবন চোখে লেগে থাকার মতো ভিউ তো অবশ্যই পাবেন।

সাধারণত যারা হাইকিং করতে পারেন না বা ফ্যামিলি নিয়ে যান, তাদের জন্য এটা পারফেক্ট একটা অ্যাডভেঞ্চার।

🗾 কিভাবে যাবেন?

প্রথমে আপনাকে যেতে হবে Llanberis নামের ছোট্ট সুন্দর একটা ভিলেজে।কাল লিখেছিলাম এই ভিলেজ নিয়ে।কার্ডিফ বা লিভারপুল দিক থেকে আসলে ট্রেন + বাস মিলিয়ে যেতে পারেন। তবে গাড়ি থাকলে সবচেয়ে সহজ হবে।

লন্ডন থেকে গেলে পুরো জার্নি ধরতে পারেন ৪.৫-৫.৫ ঘন্টার মতো।

📍 রুট:
London Euston> Bangor> Llanberis

Bangor পর্যন্ত ট্রেন, তারপর বাস বা ট্যাক্সিতে Llanberis।

🏔️ ট্রেন জার্নিটা কেমন?

একদম সিনেমাটিক। যত উপরে উঠবেন, ওয়েদার তত বদলাবে। নিচে রোদ থাকলেও উপরে গিয়ে ঠান্ডা বাতাস আর কুয়াশা পেতে পারেন সামারেও। এখন এই মে মাসেও পাহাড়ের চূড়ায় বরফ!

পুরো আপ-ডাউন ট্রিপ সাধারণত ২.৫ থেকে ৩ ঘন্টার মতো হয়। মাঝখানে কিছু সময় উপরে নামার সুযোগও দেয় ওয়েদার ভালো থাকলে।

যা যা দেখতে পারবেন:

📍 Snowdon Summit
📍 Mountain Lakes
📍 Snowdonia National Park
📍 Llanberis Village
📍 Waterfalls & Green Hills

💷 খরচ কেমন?

ট্রেন টিকেট (Mountain Railway):
এরাউন্ড £৩৮-£৪৫ পার অ্যাডাল্ট (সিজন ও ওয়েদারের উপর ডিপেন্ড করে)

Bangor থেকে Llanberis বাস:
এরাউন্ড £৩-£৫

🍽️ খাবার:
১ দিনের জন্য £১৫-২৫ এর ভিতরে ভালোভাবেই হয়ে যাবে।

🏡 যদি একরাত থাকতে চান:
Llanberis বা Bangor এ Airbnb/Hotel পাবেন £৭০-১২০ এর ভিতরে। আগে বুক করলে খরচ কম।

⏰ কখন গেলে সবচেয়ে ভালো?

May থেকে September পর্যন্ত বেস্ট টাইম। তবে খুব জরুরি একটা বিষয় হলো ওয়েলসের ওয়েদার অনেক দ্রুত বদলায়। তাই যাওয়ার অবশ্যই ওয়েদার চেক করবেন। অনেক সময় কুয়াশা বা বাতাস বেশি থাকলে summit বা। চূড়া পর্যন্ত ট্রেন যায় না।

সকাল ৯-১০ টার ট্রেন ধরার চেষ্টা করবেন। তাহলে ভিড়ও কম পাবেন আর পুরো দিনটা সুন্দরভাবে কাটাতে পারবেন।

📌 কিছু টিপস:

* জানালার পাশের সিট নেওয়ার চেষ্টা করবেন।
* সাথে জ্যাকেট রাখবেন সামারেও (মাস্ট,পাতলা হলেও)
* আগে থেকেই অনলাইনে টিকেট কেটে রাখা ভালো, কারণ সামারে দ্রুত sold out হয়ে যায়।
* যাদের motion sickness আছে তারা হালকা খাবার খেয়ে উঠবেন।

সবমিলিয়ে, এটা এমন একটা এক্সপেরিয়েন্স যেটা ইউকের খুব কম জায়গায়ই পাবেন।

খরচ একটু বেশি মনে হলেও এক্সপেরিয়েন্সটা পুরোপুরি ওর্থ ইট💙

সবার যাত্রা শুভ হোক 🙌

17/01/2026

কি করবো কিছুই বুঝে আশে না!!

অনেক দিন পর বিকেলের রোদটা যেন অন্যরকম লাগছিল। ব্যস্ততা, ক্লান্তি আর চার দেয়ালের মধ্যে বন্দী জীবনের ফাঁক গলে হঠাৎ করেই আমরা আবিষ্কার করলাম বাসার পাশেই সাজানো এক টুকরো রঙিন পৃথিবী। পার্কের গেট পেরোতেই মনে হলো যেন ছোট্ট কোনো উৎসবে ঢুকে পড়েছি চারদিকে ঝলমলে আলো, রঙিন বেলুন, শিশুদের হাসির শব্দ আর আনন্দে ভরা মানুষের ভিড়।

পার্কের ভেতরে একের পর এক রাইড। ঘুরন্ত নাগরদোলা আকাশ ছুঁতে চাইছে, ছোটদের ট্রেন টুংটাং শব্দ তুলে ছুটে চলছে, আর ক্যারোসেলে বসে সোফিয়ার মুখে লেগে আছে বিস্ময় আর খুশির ঝিলিক। তার ছোট্ট হাত দুটো শক্ত করে আম্মুর আঁচল ধরে আছে, আবার কখনো আমার দিকে তাকিয়ে হাসছে যেন প্রতিটা মুহূর্ত সে মনে ধরে রাখতে চাইছে।

খাবারের দোকানগুলোও ছিল যেন আলাদা আকর্ষণ। গরম ফুচকার ঝাঁঝালো গন্ধ, তুলোর মতো নরম কটন ক্যান্ডি, ভাজা চপ আর মিষ্টি কর্ন সব মিলিয়ে একেবারে মেলার আমেজ। শাওন সোফিয়ার জন্য রঙিন আইসক্রিম কিনে দিল, আর তার ঠোঁট জুড়ে রইল মিষ্টি হাসি। আম্মু পাশে বসে আমাদের দেখছিলেন তৃপ্ত চোখে মনে হচ্ছিল, নাতনির আনন্দেই যেন তাঁর সব সুখ।

গেম শো-এর জায়গাটাও ছিল ভীষণ জমজমাট। ছোট্ট বল ছুঁড়ে পুরস্কার জেতার খেলায় সোফিয়া বারবার হাততালি দিচ্ছিল। আমরা বড়রা খেলায় খুব একটা জিততে না পারলেও তার হাসিটাই ছিল আমাদের সবচেয়ে বড় পুরস্কার।

সেদিনের বিকেলটা ছিল খুব সাধারণ অথচ ভীষণ বিশেষ। দূরে কোথাও না গিয়েও কত সুন্দর একটা সময় কাটানো যায়, কত ছোট ছোট মুহূর্ত কত বড় সুখ এনে দিতে পারে সেটাই যেন নতুন করে শিখলাম। আমি, আম্মু, শাওন আর আমাদের ছোট্ট সোফিয়া একসাথে কাটানো সেই আনন্দময় বিকেলটা হৃদয়ে রয়ে গেল এক টুকরো উজ্জ্বল স্মৃতি হয়ে।

15/01/2026
25/12/2025

ইংল্যান্ডের বড় বড় সুপারশপে একটা দারুণ নিয়ম আছে 👌
বাজার করার জন্য যে ট্রলি নিতে হয়, সেটা নিতে হলে ট্রলির সাথে লাগানো লকে ১ পাউন্ডের কয়েন ঢোকাতে হয়।
বাজার শেষ হলে ট্রলিটা আবার নির্দিষ্ট জায়গায় রেখে লক খুললেই আপনার ১ পাউন্ড ফিরে পাবেন
শুনতে ছোট একটা ব্যাপার মনে হলেও, এর পেছনের আইডিয়াটা অসাধারন

একসময় এই কয়েন সিস্টেম ছিল না। তখন মানুষ যেখানে সেখানে ট্রলি রেখে যেত।
ফলে ট্রলি গুছিয়ে রাখার জন্য আলাদা করে স্টাফ রাখতে হতো সময়, শ্রম আর খরচ সবই বেশি লাগত।
এই সহজ কিন্তু কার্যকর আইডিয়াটা—

✔️ সবাইকে নিয়মের মধ্যে এনেছে
✔️ দায়িত্বশীল হতে শিখিয়েছে
✔️ কোম্পানির সময় ও খরচ দুটোই বাঁচিয়েছে
কখনো কখনো বড় পরিবর্তন আসে খুব ছোট আইডিয়া থেকে।
এটাই তার সবচেয়ে সুন্দর উদাহরণ!!

24/12/2025

সেই দিন বাসার সামনে আসদা সুপার শপে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো আমাজন ফায়ার স্টিক হাতে নিয়ে দেখি প্যাকেট পুরো খালি!
ভাবলাম হয়তো ভুল একটা। পরে তাকিয়ে দেখি শেল্ফে রাখা প্রায় সবগুলোরই একই অবস্থা প্যাকেট ছেঁড়া, ভেতরের প্রডাক্ট উধাও।
তখন বুঝলাম, চোরগুলো সিকিউরিটি অ্যালার্মের ভয়ে পুরো প্যাকেট না নিয়ে ভেতরের জিনিসটাই নিয়ে গেছে।
আমরা অনেক সময় খুব সহজেই বলি, “ওরা চোর”, “এই জাতির মানুষ এমন”, “ওই দেশের লোক এমন”।
কিন্তু সত্যটা হলো চোরের কোনো দেশ, জাতি, ধর্ম বা বর্ণ হয় না।
অপরাধ একটা ব্যক্তিগত মানসিকতা, কোনো কমিউনিটির পরিচয় না।
একটা ঘটনা থেকেই পুরো একটা জাতিকে বিচার করা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে ভুল কাজ।
ভাববার বিষয়।

24/12/2025
24/12/2025
21/12/2025

কিছু মানুষ সময়ের সাথে সাথে নিজেদের অতীত ভুলে যায়। খুব কম মানুষই সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। কিন্তু যারা নিজেদের সংগ্রামের দিনগুলোর মূল্য ভুলে যায়, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কারও সংগ্রামকে তুচ্ছ করে, অবজ্ঞা করে, কথায় কথায় ধিক্কার জানায় তারা যাই হোক, প্রকৃত অর্থে মানুষ নয়।
আবার কিছু মানুষ আছে, যারা একা থাকলে এসে জড়িয়ে ধরে, অঢেল ভালোবাসা দেখায়। কিন্তু সেই মানুষটাই যখন তাদের তথাকথিত “গ্রুপ”-এর মাঝে যায়, তখন সেই জড়িয়ে ধরা মানুষটাকেই নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা করে, পেছনে কুৎসা রটায়। ভাই, এত দ্বিচারিতা কেন? এত ভণ্ডামি কেন? মূল্যবোধটা ঠিক কোথায় হারিয়ে যায়?

ছোট মনের মানুষ যতই বড় হওয়ার চেষ্টা করুক দামি জামাকাপড় পরে, আধুনিকতার মুখোশ পরে দিনের শেষে তারা ছোট মনের মানুষই থেকে যায়। বাহ্যিক চাকচিক্য দিয়ে চরিত্র বড় করা যায় না। মানুষ বড় হয় মন আর বিবেক দিয়ে।

Address

Liverpool
L60DB

Alerts

Be the first to know and let us send you an email when Shawon & Shiul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category