23/09/2026
গোপালগঞ্জের দুই বাংলাদেশিকে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় সেনা সদস্য গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জের দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ।
জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সেনাবাহিনীর সদস্য গৌতম অধিকারীর নাম উল্লেখ করেন। এরপর পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাগরায় তার নিজ বাড়ি থেকে ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজস্থানের যোধপুরে কর্মরত থাকলেও বর্তমানে ছুটিতে ছিলেন।
তিনজনেরই ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।