London Bangla Voice news

London Bangla Voice news ব্রিটেনের প্রতিদিনের তরতাজা খবর পেতে লাইক করুন। UK Bangladeshi community news and views www.onebanglanews.com/ UK bangladesh community online portal
(1)

বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের দায়ে এরই মধ্যে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তিনজনকে নিষিদ্ধ করেছে বিসিবি। নিষিদ্ধ ...
12/09/2026

বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের দায়ে এরই মধ্যে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তিনজনকে নিষিদ্ধ করেছে বিসিবি। নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে আছেন বিসিবির এক সাবেক পরিচালকও। এর আগে গত মে মাসে আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজির মালিক মিলিয়ে পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।

তবে জানা যাচ্ছিল না বিপিএলের ১১তম আসরে অভিযুক্ত খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের সুপারিশেই বিপিএলের ১২তম আসরে অভিযুক্ত ৯ ক্রিকেটারকে নিলামে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু এরপর তাঁদের ব্যাপারে আর কিছু জানায়নি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল বা ইন্টেগ্রিটি ইউনিট। বিপিএলের ওই আসরে না খেললেও তাঁরা খেলছেন ঘরোয়া অন্যান্য ক্রিকেটে, একজন ডাক পেয়েছেন জাতীয় দলেও।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল সুস্পষ্টভাবে কিছু বলেননি। অস্পষ্টতা বিসিবির আইনজীবি ও ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সিলর ব্যারিস্টার মাহিন এম রহমানের কথায়ও, ‘তারা দোষীও নয়, আবার নির্দোষও নয়।’

বিস্তারিত কমেন্টে...

12/09/2026

প্রতারণার ফাঁদে শিক্ষার্থীদের স্টুডেন্ট লোন

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও...
12/09/2026

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের খরচ মেটাতে সহায়তা করতে ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

মোট ৭৫ জন বাসিন্দাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা কোর্স, স্নাতকোত্তর অধ্যয়ন এবং পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এই অনুদানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউ)-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রদান করা হয়, যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এপর্যন্ত ৪,৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেতে সহায়তা করেছে।

বিস্তারিত কমেন্টে...

পপসংগীত তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগ্‌দত্তা মাইকেল পোলানস্কির ঔরসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৪০ বছর ব...
12/09/2026

পপসংগীত তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগ্‌দত্তা মাইকেল পোলানস্কির ঔরসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা। গাগার ঘনিষ্ঠ একটি সূত্র পিপল সাময়িকীকে এ তথ্য জানিয়েছে। তবে সন্তানের জন্মের তারিখ, নাম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গাগার মা হওয়ারখবরটি প্রথমে প্রকাশ করে বিনোদনবিষয়ক গণমাধ্যম পেজ সিক্স।

ভক্তদের কাছে লেডি গাগা বহু বছর ধরেই ‘মাদার মনস্টার’ নামে পরিচিত। এবার সেই ডাকনাম যেন নতুন অর্থ পেল। দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছার কথা বলে আসছিলেন এই গায়িকা। ২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে নিজের আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানে সিনেমায় আরও কাজ করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
গাগা বলেছিলেন, ‘আমি আরও সিনেমায় কাজ করতে চাই, আমি সন্তান নিতে চাই।’

‘মা হওয়া আমার পরবর্তী প্রধান চরিত্র’
২০২০ সালের মার্চে ইনস্টাইল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছা নিয়ে আরও খোলামেলা কথা বলেন গাগা। তিনি বলেন, ‘আমি সন্তান নেওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত। মা হওয়ার জন্য মুখিয়ে আছি। ভাবুন তো, আমরা কী অসাধারণ কাজ করতে পারি! নিজের শরীরের ভেতর একটি মানুষকে ধারণ করে তাকে বেড়ে উঠতে সাহায্য করি। এরপর সে পৃথিবীতে আসে, আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।’
ভক্তদের কাছে ‘মাদার মনস্টার’ হিসেবে পরিচিত হওয়ার প্রসঙ্গও উঠে আসে সেই সাক্ষাৎকারে।

বিস্তারিত কমেন্টে...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানি তেলের দামও শিগগিরই কমবে।...
12/09/2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানি তেলের দামও শিগগিরই কমবে।

আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় এটি (ইরান যুদ্ধ) খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচনকে জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির। দাম বাড়ছে দিন দিন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যখন যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন তেলের দামও দ্রুত নেমে আসবে।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মত, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি এই নির্বাচনে প্রভাব ফেলবে। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে এর ফল ভুগবে।

বিস্তারিত কমেন্টে...

ইতালির মিলানে আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’ শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বড় এই বাণি...
12/09/2026

ইতালির মিলানে আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’ শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াশিল্প খাতের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আজ শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইপিবির আর্থিক সহায়তায় ও রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর এই অংশগ্রহণের আয়োজন করা হয়।

ইপিবির পরিচালক (মেলা ও প্রদর্শনী বিভাগ) মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, এ মেলায় অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ। পাশাপাশি মূল্য সংযোজিত (ভ্যালু-অ্যাডেড) তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রচার এবং ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা।

বিস্তারিত কমেন্টে...

যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারে মেলায় রাইড দুর্ঘটনায় দুই শিশুসহ এক নারী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রদারহ্যামের ...
12/09/2026

যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারে মেলায় রাইড দুর্ঘটনায় দুই শিশুসহ এক নারী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রদারহ্যামের মল্টবি ক্র্যাগস ফেয়ারে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে ১১ ও ১৩ বছর বয়সী দুই শিশু এবং ২১ বছর বয়সী এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুর্ঘটনার পরপরই দর্শনার্থীদের নিরাপদে বের করে নিতে মেলা প্রাঙ্গণ সাময়িকভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

বিস্তারিত কমেন্টে...

যুক্তরাজ্যের পোর্টসমাউথে কঠোর নি*ষেধাজ্ঞার মধ্যেই মুখোমুখি অবস্থানে নেমেছে অভিবাসনবিরোধী ও বর্ণবাদবিরোধী দুটি পক্ষ। সম্ভ...
12/09/2026

যুক্তরাজ্যের পোর্টসমাউথে কঠোর নি*ষেধাজ্ঞার মধ্যেই মুখোমুখি অবস্থানে নেমেছে অভিবাসনবিরোধী ও বর্ণবাদবিরোধী দুটি পক্ষ। সম্ভাব্য অপ*রাধ ও বিশৃঙ্খলা ঠেকাতে শহরটিতে চলা বিক্ষোভে মুখে মাস্ক বা মুখোশ পরা পুরোপুরি নি*ষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। কড়া পুলিশি পাহারায় শত শত বিক্ষোভকারী গিল্ডহল স্কয়ারের দিকে পদযাত্রা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

বিস্তারিত কমেন্টে...

যুক্তরাজ্যের পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। বিক্ষোভ চ...
12/09/2026

যুক্তরাজ্যের পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। বিক্ষোভ চলাকালে পু*লিশের ওপর বোতল নিক্ষেপ ও এক সদস্যের ওপর হা*মলার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিবাসীবাহী বাস আটকাতে গিয়ে শত শত বিক্ষোভকারী সড়ক অবরোধ করলে সেখানে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ৪২ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত কমেন্টে...

12/09/2026

কি খবর ভালানি, মালয়েশিয়া থেকে সিলেটে এসেছেন ক্রিস্টাল লিম ন্যানি

Address

18 New Road
London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla Voice news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London Bangla Voice news:

Shortcuts

Share