X Factor Tv UK

X Factor Tv UK UK থেকে পরিচালিত বাংলাদেশের আসল খবর || সত্য খবর || মিথ্যাচার ছদ্মবেশ পাপিদের আসল মুখ উন্মোচন || রিয়েল খবর ইনবক্সে দিন|| পেইড কাজ করা হয় না 😎

22/06/2026
15/06/2026

দেখুন 😡

সিরিজসেরা হয়ে পাওয়া ৩৫ লাখ টাকার গাড়ি মাকে উপহার দিচ্ছেন তাওহিদ হৃদয়অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্...
14/06/2026

সিরিজসেরা হয়ে পাওয়া ৩৫ লাখ টাকার গাড়ি মাকে উপহার দিচ্ছেন তাওহিদ হৃদয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩৫ লাখ টাকা মূল্যের একটি চেরি গাড়ি জিতেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তবে ব্যক্তিগত অর্জনের এই মূল্যবান উপহার নিজের কাছে না রেখে মায়ের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তিন ম্যাচের সিরিজে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে ১৫৪ রান সংগ্রহ করেন হৃদয়। এর সুবাদে তিনি সিরিজের ‘মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার’ নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে পান একটি চেরি ব্র্যান্ডের গাড়ি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ৮৮ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৫১ বলে অপরাজিত ৫৬ এবং লিটন দাস ৭৮ বলে ৫৮ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কুপার কনোলির ১৪৯ রানের ইনিংসে ভর করে লক্ষ্য তাড়া করে। শেষ মুহূর্তে শরিফুল ইসলামের বোলিংয়ে ম্যাচে উত্তেজনা ফিরলেও ৩ বল ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা। তবে শেষ ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটি মাকে উপহার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে হৃদয় লিখেছেন,
“মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???”

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হৃদয় বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ব্যাট করার সময় চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। উইকেট অনেক ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আমরা যদি বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, তাহলে এমন উইকেটে আরও বেশি খেলতে হবে। এসব উইকেটে খেলেই আমরা নিজেদের আরও উন্নত করতে চাই।”

মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে সিরিজসেরার পুরস্কার উৎসর্গ করার হৃদয়ের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

#বগুড়া #সংবাদ #ক্রিকেট

14/06/2026

🤭🤭

😭💔 এক ‘রামিসা’র শোক কাটতে না কাটতেই আরেক নিষ্পাপ ফুল ঝরে গেল... মাত্র সাড়ে ৬ বছর বয়সী ছোট্ট রাখি মুনি। যে বয়সে তার হাতে ...
13/06/2026

😭💔 এক ‘রামিসা’র শোক কাটতে না কাটতেই আরেক নিষ্পাপ ফুল ঝরে গেল...
মাত্র সাড়ে ৬ বছর বয়সী ছোট্ট রাখি মুনি। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলনা আর রঙিন স্বপ্ন—সেই বয়সেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনার শিকার হয়ে।
শিশুটির বাবা রায়হান পেশায় একজন অটোরিকশা গ্যারেজ মিস্ত্রি। খুব ছোট বয়সেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল মুনি। মায়ের অন্যত্র সংসার শুরু করার পর তার লালন-পালনের দায়িত্ব নেন ফুফু। বাবার কর্মব্যস্ততার কারণে ফুফুর স্নেহ-ভালোবাসাতেই বড় হচ্ছিল ছোট্ট এই মেয়েটি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বগুড়ার সান্তাহারের সাহেবপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়েছিল মুনি। কিন্তু এরপর আর সে ফিরে আসেনি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশীর বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, শিশুটিকে হত্যা করে একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে।
একটি শিশুর জীবন এভাবে থেমে যাওয়ার নয়। যে নিষ্পাপ মুখে হাসি থাকার কথা ছিল, সেখানে নেমে এসেছে চিরনিদ্রার নীরবতা। 😢
আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসুক এবং ছোট্ট রাখি মুনির পরিবার ন্যায়বিচার পাক।
শান্তিতে ঘুমাও, ছোট্ট মুনি। তোমার অসমাপ্ত স্বপ্নগুলো আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।

#রাখিমুনি #বাংলাদেশ

13/06/2026

আহা মেয়ে মেয়ে 🫣
শেয়ার কর সবাই 🙀

Address

Real News
Dhaka

Telephone

+8801612955205

Website

Alerts

Be the first to know and let us send you an email when X Factor Tv UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to X Factor Tv UK:

Shortcuts

Share