CCB News

CCB News CCB News is your go-to source for breaking news, insightful analysis, and in-depth coverage of the stories that matter. Stay connected with CCB News.

From global events to local happenings, we keep you informed with reliable, up-to-date reporting.

জোর করে চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল, সেই বৃদ্ধ বললেন ‘হেই থাইক্কা কামকাজ করতে পারি না’বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিক...
25/09/2025

জোর করে চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল, সেই বৃদ্ধ বললেন ‘হেই থাইক্কা কামকাজ করতে পারি না’

বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, হেনস্তার শিকার ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি ময়মনিসংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাঁকে হালিম ফকির হিসেবেই চেনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হালিম উদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। সংসারজীবনে তিনি পুত্র ও কন্যাসন্তানের জনক। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিল তাঁর মাথায়। হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন। টুকটাক কবিরাজিও করেন। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তাঁর মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের ওপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বৃহস্পতিবার বিকেলে হালিম উদ্দিনকে দেখতে যান ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। তখন সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন হালিম উদ্দিন আকন্দ।

বৃদ্ধ হালিম উদ্দিন বলেন, ‘সেদিন (ঘটনার দিন) সকালে বাজারে একটি দোকানে বইছিলাম। কোদালিয়ার একটা লোক আমারে হুইজ (জিজ্ঞাসা) করে, কই যাইবাম। তহন কই, লালমা (গ্রাম) যাইবাম। কয়, অতো আগ্গয়া (দূরে)! তহন আমি হাঁইট্টা যাওনের লাইগ্যা পথ দেই। হিও এইবায় আয়া মোবাইল করছে হেরারে। পরে হেরা বাইর অইছে, আমারে আটকাইছে। আমি ঘরে বইয়া আছিলাম। আমারে ছেছরাইয়া বাইর কইরা এই কাম করছে।’ তিনি আরও বলেন, ‘আমার তো শক্তি কোলাই না। ৮-১০ জনে ধইরাললে কী করণ। আমারে ফালায়া দিয়া হুতাইয়া চুল কাটছে। হেইবালা আমি বেহুঁশ হয়া গেছিলাম।’

সেই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ হালিম উদ্দন। বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন। তিনি বলেন, ‘হেই থাইক্কা আমি কামকাজ করতে পারি না, বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি। রোগী ঝাড়তে পারি না। আসকা মাইরা শইল বেহুঁশ হইয়া যায়, মাথাত পানি ঢালন লাগে (হঠাৎ হঠাৎ অচেতন হয়ে পড়েন, মাথায় পানি ঢালতে হয়)।’

যাঁরা চুল কেটে দিলেন, তাঁদের বিচার চান কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কোনো কিছু কই না, যা করে মালিকে করব।’

ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘হালিম ভাই তরিকায়ে নক্সাবন্দিয়া ধারায় অনুরক্ত। বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করছি। ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা শুধু ময়মনসিংহে নয়, যেন বাংলাদেশে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, বৃদ্ধ ব্যক্তিটি এলাকায় হালিম ফকির হিসেবেই পরিচিত। তিনি কবিরাজি করেন। গত ঈদুল আজহার আগে কয়েকজন কটি পড়া লোক এসে তাঁর চুল কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে চলে যান। ওই সব লোককে স্থানীয় কেউ চিনতে পারেনি। তাঁরা আজ বৃদ্ধের খোঁজখবর নিয়েছেন। তাঁরা কোনো আইনি পদক্ষেপ নিতে চাইলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন বলেন, বৃদ্ধ ব্যক্তিটি সম্পর্কে থানার ওসিকে খোঁজ নিতে বলা হয়েছে। যদি ও রকম ঘটনা হয়, তাহলে থানায় আইনগত ব্যবস্থা নিতে বলা হবে।

প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংগঠনটির মতে, এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত।

আজ এক বিবৃতিতে আসক বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন। এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

আলোচনা চলাকালে কর্মসূচির অর্থই হচ্ছে ‘অহেতুক চাপ দেওয়া’: ফখরুলপাঁচ দফা দাবিতে এদিন ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতসহ ক...
18/09/2025

আলোচনা চলাকালে কর্মসূচির অর্থই হচ্ছে ‘অহেতুক চাপ দেওয়া’: ফখরুল

পাঁচ দফা দাবিতে এদিন ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতসহ কয়েকটি ইসলামপন্থি দল।

সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থি দলের রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ‘গণতন্ত্রের জন্য শুভ নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি, এটার (কর্মসূচি) কোনো প্রয়োজন ছিলো না। আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলছে, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে, এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা।”

“যেটা আমি মনে করি যে, গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।”পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধসহ জামায়াতসহ কয়েকটি দল এদিন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

একই দাবিতে বিভাগ ও জেলা-উপজেলা পর্যায়েও আরও দুইদিনের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

18/05/2025

28/11/2024

উগ্রবাদী হিন্দুকে প্রতিহত করতে মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না


#সমন্বয়ক

চাঁদপুরের মতলব দক্ষিণের একজন সংগ্রামী বাদাম বিক্রেতার জীবনকাহিনিচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের ৬৬ বছ...
28/11/2024

চাঁদপুরের মতলব দক্ষিণের একজন সংগ্রামী বাদাম বিক্রেতার জীবনকাহিনি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামের ৬৬ বছর বয়সী হানিফ ব্যাপারী জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০ বছর ধরে বাদাম বিক্রি করে সংসার চালিয়ে আসছেন। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতাকে পাশ কাটিয়ে প্রতিদিনের সংগ্রামে টিকে থাকার এক অনন্য দৃষ্টান্ত এই মানুষটি।

হানিফ ব্যাপারীর পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাঁদের জন্য প্রতিদিন কলেজগেট এলাকার ফুটপাতে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে বাদাম ভেজে বিক্রি করেন। গতকাল বিকেলে তাঁর সঙ্গে কথা বলে জানা গেলো, জমিজমাহীন হানিফ এখনো কারও সাহায্যের দিকে হাত বাড়াতে চান না। নিজের পরিশ্রমে আয় করা সামান্য টাকা দিয়েই পরিবার চালানোর চেষ্টা করেন।

বগুড়ার আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ডঅবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বগুড়ার আলোচিত ব্যক্তি তুফান সরকারে...
27/11/2024

বগুড়ার আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বগুড়ার আলোচিত ব্যক্তি তুফান সরকারের বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (তারিখ) বগুড়া আদালত এই রায় প্রদান করে, যেখানে তুফান সরকারকে তার অবৈধ সম্পদ সম্পর্কিত তথ্য গোপন এবং আইন অমান্য করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৩ বছরের সাজা প্রদান করে।

এটি একটি গুরুত্বপূর্ণ রায়, যা সমাজে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবে।

𝐓𝐨𝐦 𝐂𝐫𝐮𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐋𝐞𝐠𝐚𝐜𝐲 𝐨𝐟 𝐌𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐈𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞 – 𝐀 𝐃𝐞𝐞𝐩 𝐃𝐢𝐯𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧-𝐏𝐚𝐜𝐤𝐞𝐝 𝐅𝐫𝐚𝐧𝐜𝐡𝐢𝐬𝐞Tom Cruise has redefined t...
12/11/2024

𝐓𝐨𝐦 𝐂𝐫𝐮𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐋𝐞𝐠𝐚𝐜𝐲 𝐨𝐟 𝐌𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐈𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞 – 𝐀 𝐃𝐞𝐞𝐩 𝐃𝐢𝐯𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧-𝐏𝐚𝐜𝐤𝐞𝐝 𝐅𝐫𝐚𝐧𝐜𝐡𝐢𝐬𝐞

Tom Cruise has redefined the action genre through his role as Ethan Hunt in the Mission: Impossible franchise, a series celebrated for its thrilling stunts, complex plots, and Cruise’s dedication to performing his own high-risk sequences. Spanning over two decades, the Mission: Impossible films have evolved in scale and storytelling, shaping Cruise's image as a global action star and highlighting his commitment to pushing cinematic boundaries. Here’s a look at the franchise’s development, Cruise’s unique contributions, and what fans can expect in the future.

𝐓𝐡𝐞 𝐆𝐞𝐧𝐞𝐬𝐢𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐬𝐬𝐢𝐨𝐧: 𝐈𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞
Originally based on a 1960s television series, Mission: Impossible made its big-screen debut in 1996, with Tom Cruise not only starring as Ethan Hunt but also producing the film. Cruise’s Ethan Hunt is an elite agent of the Impossible Mission Force (IMF), a fictional government agency handling covert missions worldwide. The series is known for Hunt’s knack for survival, his quick thinking, and his loyalty to his team, all traits that Cruise has embodied consistently across each installment. With its intricate plot twists and espionage themes, Mission: Impossible quickly captured the audience’s interest, proving to be more than just an action thriller.

দম্পতির ৩ ঘন্টার সহবাসের চেষ্টায় স্বাস্থ্য সমস্যা: কারণ, প্রভাব ও চিকিৎসা পরামর্শএকটি সাম্প্রতিক ঘটনা অনেকের মনোযোগ কেড়...
11/11/2024

দম্পতির ৩ ঘন্টার সহবাসের চেষ্টায় স্বাস্থ্য সমস্যা: কারণ, প্রভাব ও চিকিৎসা পরামর্শ

একটি সাম্প্রতিক ঘটনা অনেকের মনোযোগ কেড়েছে যেখানে একটি দম্পতি ৩ ঘন্টার সহবাসের চেষ্টা করতে গিয়ে স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন। সহবাসের সময়সীমা নিয়ে বিভিন্ন জনের আগ্রহ থাকলেও দীর্ঘ সময় সহবাস করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত বিপদ রয়েছে যা সচেতন হওয়া উচিত। চলুন জেনে নেই এই ঘটনায় চিকিৎসকদের পর্যবেক্ষণ, এই ধরনের সমস্যার কারণ এবং দীর্ঘ সময় সহবাস করার প্রভাব এবং এটি কিভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।















Address

London

Alerts

Be the first to know and let us send you an email when CCB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share