28/08/2026
লন্ডনে একটা Secret পার্ক আছে। সেই পার্কে একটা পাউন্ডের গাছ আছে। যখনই আমার Pound প্রয়োজন হয়, চুপচাপ ওই পার্কে গিয়ে প্রয়োজন অনুযায়ী পাউন্ড পেড়ে নিয়ে আসি। তারপর দু’হাত ভরে খরচ করি।
জানি, এটা কেউ বিশ্বাস করবেন না। কিন্তু বাংলাদেশে থাকার সময় আমিও ঠিক এটাই ভাবতাম। মনে হতো লন্ডনে যারা থাকে, তাদের কাছে টাকা বুঝি খুব সহজ ব্যাপার। দরকার হলে গাছ থেকে পেড়ে নিলেই হলো।
লন্ডনে এসে অবশ্য বুঝলাম, গাছ আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে Rent, Bills, Tax, insurance আর কাজের চাপও আছে।
তাই প্লিজ, কেউ লোকেশন জিজ্ঞেস করবেন না। এত কষ্ট করে পাওয়া পাউন্ডের গাছের ঠিকানা তো আর সবাইকে বলে দেওয়া যায় না।
বাংলাদেশে থাকতে আপনারও কি মনে হতো লন্ডনে টাকা গাছে ধরে?