Shahajadi's Mirror

Contact the business

Shahajadi's Mirror Love travelling , Enjoy beautiful places in the world, Boost your mind, body & soul, Be happy, https://www.youtube.com/
(1)

পুরো পৃথিবীটা জুড়ে আজ অস্থিরতা অশান্তি বিরাজ করছে,  কিন্তু প্রকৃতি সেটা তোয়াক্কা না করে তার আপন মনে সাজিয়ে জানান দিচ্ছে...
04/03/2026

পুরো পৃথিবীটা জুড়ে আজ অস্থিরতা অশান্তি বিরাজ করছে, কিন্তু প্রকৃতি সেটা তোয়াক্কা না করে তার আপন মনে সাজিয়ে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে...
কারো কি সেই সময় আছে জানবার??
বসন্তের দিনে ❤️

আপনার হাতে সময় খুব কম, নিজেকে এবং পরিবারকে প্রস্তুত করুন। নতুবা এই আসন্ন জোয়ারে ভেসে যাওয়ার জন্য তৈরি থাকুন।সুদূর মধ্যপ্...
03/03/2026

আপনার হাতে সময় খুব কম, নিজেকে এবং পরিবারকে প্রস্তুত করুন। নতুবা এই আসন্ন জোয়ারে ভেসে যাওয়ার জন্য তৈরি থাকুন।

সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধ: আপনার খাবার টেবিলে

হয়তো আপনি ভাবছেন, যুদ্ধটা তো সুদূর মধ্যপ্রাচ্যে হচ্ছে, ইরান আর ইসরায়েলের মধ্যে। হাজার মাইল দূরের সেই আগুনের আঁচ আপনার শান্ত ডাইনিং টেবিলে বা দৈনন্দিন জীবনে লাগবে না। যদি এমনটা ভেবে থাকেন, তবে আপনি চরম ভুলের মধ্যে আছেন। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের এই যুগে কোনো রাষ্ট্রই দ্বীপ নয়। পৃথিবীটা একটা সুক্ষ্ম ইকোসিস্টেম; এখানে কেউ একা সুখে থাকতে পারে না।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার সাথে সাথেই তার প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশের প্রতিটি ঘরে পড়ার উপক্রম হয়েছে।
জ্বালানি সংকট ও বিশ্ববাজারের অস্থিরতা
ইরান-ইসরায়েল সংঘাতের খবর ছড়াতেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা শুরু হয়েছে। কাতার আর সৌদির মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম এখনই ব্যারেল প্রতি ৮% লাফিয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম শীঘ্রই $১০০ ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশের জন্য এটি একটি ভয়াবহ সতর্কবার্তা। আমাদের প্রয়োজনীয় জ্বালানির (ক্রুড অয়েল ও এলএনজি) প্রায় ৬৫-৭০% আসে মধ্যপ্রাচ্য থেকে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সাথে কোনো সমঝোতা করবে না। এমন পরিস্থিতিতে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে সৌদি আরব, ইউএই ও কুয়েত থেকে ক্রুড অয়েল এবং কাতার ও ওমান থেকে এলএনজি আসা পুরোপুরি আটকে যাবে। ফলে দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হবে। এই বাড়তি দামের জ্বালানি আমদানি করতে সরকারকে বছরে অতিরিক্ত $১-২ বিলিয়ন খরচ করতে হবে, যা আমাদের ভঙ্গুর অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।

এই জ্বালানি সংকট যখন আপনার ঘরে ঢুকবে, তখন চাল, ডাল আর চিনির দাম ৩০-৫০% বেড়ে যাওয়াটা হবে কেবল শুরু মাত্র। কারণ, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ এবং বিদ্যুৎ উৎপাদন খরচ আকাশচুম্বী হবে। এর সরাসরি প্রভাব পড়বে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। ভোজ্য তেল, এলপিজি সিলিন্ডার, সাবান-টয়লেটরিজ, কিংবা হোমকেয়ার প্রোডাক্টস—সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।

মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে যখন তারা দেখবে মোটরসাইকেলের তেল বা বাস ইত্যাদি ভাড়া এক ধাক্কায় ৫০% বেড়ে গেছে। সাপ্লাই চেইন ভেঙে পড়লে কলকারখানা কাঁচামালের অভাবে বন্ধ হতে শুরু করবে, রফতানি কমবে এবং দেশ এক ভয়াবহ দীর্ঘমেয়াদী মন্দার কবলে পড়বে।

সরকার পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে নোট ছাপাতে পারে। কিন্তু মনে রাখবেন, উৎপাদন না বাড়িয়ে শুধু কাগজের টাকা ছাপলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। বরং, সেই ছাপানো কাগজের টাকার ভিড়ে আপনার সারাজীবনের জমানো টাকার মান খড়কুটোর মতো উড়ে যাবে। মুদ্রাস্ফীতি তখন আর কেবল খবরের কাগজের শব্দ থাকবে না, তা হবে আপনার অস্তিত্বের সংকট। আপনার পকেটের টাকা দিয়ে আগের মতো আর কিছুই কেনা যাবে না।

এই সংকট শুরু হলে আমরা খুব শীঘ্রই সমাজে নিচের চিত্রগুলো দেখতে পাবো:
বাজার থেকে এলপিজি সিলিন্ডার গায়েব হয়ে যাবে। টাকা বা হারিকেন দিয়েও হয়তো খুঁজে পাওয়া যাবে না।
চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।
কেরাসিনের দাম বাড়বে অসহনীয়ভাবে, যা গ্রামাঞ্চলের মানুষের জীবন আরও কঠিন করে তুলবে।
তীব্র জ্বালানি সংকটের কারণে লোডশেডিংয়ের মাত্রা কল্পনাতীতভাবে বাড়বে।

বাঁচার উপায়: প্রস্তুতি এবং বিনিয়োগ
এই মহাদুর্যোগে কারা ভালো থাকবে? যারা সময় থাকতে সতর্কবাণী কানে নিয়েছে। যাদের বলা হয়েছিল চাষাবাদ শিখুন, নিজের এক চিমটি জমিকেও কাজে লাগান, তারা কিছুটা ভালো থাকবে। কারণ, অন্তত বেসিক খাদ্যশস্য তারা নিজেদের জমি থেকে সংগ্রহ করতে পারবে। আপনার প্লেটের খাবার থেকে শুরু করে গায়ের পোশাক—এগুলি সবই কোনো না কোনোভাবে এই বৈশ্বিক রাজনীতির শিকার।
আর্থিক সম্পদ রক্ষার ক্ষেত্রে, এই সময়ে গোল্ড (সোনা), সিলভার (রুপা) এবং ল্যান্ড (ভূমি)-এ বিনিয়োগ করা লোকেরাই সবচেয়ে ভালো অবস্থানে থাকবে। অল্প সময়ের ভেতর এগুলোর দাম রকেটের গতিতে আরেক দফা লাফিয়ে বাড়বে। কাগজের টাকার মান কমলেও, এই সম্পদগুলোর বাস্তব মূল্য বজায় থাকবে।

বাঙালি দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত আমলে নেয় না, কিন্তু যখন পকেটে টান পড়ে তখন হাহাকার করে। মনে রাখবেন, "কত ধানে কত চাল" তা বোঝার সময় খুব কাছে চলে এসেছে। এই যুদ্ধ যতদিনই চলুক, এটি বিশ্ব অর্থনীতিকে লম্বা সময়ের জন্য অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আপনার হাতে সময় খুব কম, নিজেকে এবং পরিবারকে প্রস্তুত করুন। নতুবা এই আসন্ন জোয়ারে ভেসে যাওয়ার জন্য তৈরি থাকুন।

মূল: Mahdi vai

মেয়ের আত্মহ’ত্যা, বাবার হৃ’দয়বিদারক স্ট্যাটাস!!আমাদের মেয়ে ঐশী আল্লাহ্র কাছে চলে যায় ১১ই নভেম্বর। প্রথম কয়েকদিন কোন হুঁশ...
25/02/2026

মেয়ের আত্মহ’ত্যা, বাবার হৃ’দয়বিদারক স্ট্যাটাস!!

আমাদের মেয়ে ঐশী আল্লাহ্র কাছে চলে যায় ১১ই নভেম্বর। প্রথম কয়েকদিন কোন হুঁশ ছিল না। কিছুই বুঝতে পারছিলাম না মেয়েটি কেন এভাবে চলে গেল। ওর স্কুলের ভিপি আমাকে লিখেছে, “I cannot tell you how shocked and saddened I am, in fact the whole school is, on hearing of the very tragic demise of the lovely girl, who was so friendly and full of life.” কি ভুল করলাম আমরা? মেয়েকে কি ঠিকমত আদর করি নাই? কোন কষ্ট দিয়েছি? স্কুলে কেউ খুব কষ্ট দিয়েছে? পরিক্ষার চাপ? সাইকিয়াট্রিস্ট ট্রিট্মেন্ট চলছিল, ডিপ্রেশনের হাই ডোজ ঔষধ আর ১২টা কাউনসেলিং সেশন চলেছে তারপরেও আত্মহত্যা করলো!! ওর সাইকিয়াট্রিস্টও ঐদিন আমার এক কলিগকে ফোনে বলেছে, “বুঝলাম না, এন্টি সুইসাইডাল ঔষধ খাচ্ছিল তারপরেও এটা করলো!!!” আমরা কিছুই মিলাতে পারছিলাম না।

ঐশী চলে যাবার পর দিন থেকে আমাদের হারেস মামা বারবার বলছিল, “এন্টি ডিপ্রেশন মেডিসিন তো সুইসাইডাল টেনডেন্সি বাড়ায়, বিশেষ করে Prozac । তোদেরকে ডাক্তার কিছু বলে নাই?” পরে Prozac নিয়ে কিছুটা পড়লাম, দেশে বিদেশে অনেক ডাক্তারেরে সাথে কথা বললাম, ঔষধের রেগুলেশন আর লিফলেট পড়লাম। ঐশীর সাইকিয়াট্রিস্ট এর সাথেও আলাপ করলাম। তারপর ব্যাপারটা যখন বুঝলাম, ততক্ষনে পৃথিবীর কঠিনতম ভার আর কষ্ট আমাদের জেঁকে বসেছে।

আমি বিষয়টি এখানে শেয়ার করছি কারন আমি চাই না আর কোন বাবা মা’র কপালে সারা জীবনের দুর্বিসহ কষ্ট আসুক। সবাই মনোযোগ দিয়ে পড়বেন। আর কেউ যেন ভুল না করেন। যে ভুলের মূল্য স্রেফ কয়েকটা জীবনের মূল্যের সমান। আমার জীবন দিয়েও এই ভূল শুধরাতে পারবো না ।

আগস্ট মাসের ২০ তারিখের দিকে ঐষী ওর মাকে বলছিল, মা আমি পড়তে চাচ্ছি কিন্তু কিছুতেই মন লাগাতে পারছি না। যা পড়ি ভুলে যাচ্ছি। ঐশী কেঁদেছিল সেদিন। ওর মা আমার সাথে আলাপ করে সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং নিয়ে যাবে কিনা। আমি বলি নিয়ে যাও।

২৪শে আগস্ট ঐশীকে আমাদের বাবার বয়েসি এক সাইকিয়াট্রিস্ট এর কাছে নেয়া হল। বললাম সব। সেই সাইকিয়াট্রিস্ট এবং তার এসিস্ট্যন্ট, অল্প বয়সী এক মেয়ে ডাক্তার প্রেস্ক্রিপশনে ঐশীর ব্যাপারে লিখলেন,

“Procrastination, not focusing on anything, attention down, Memory problem.”

উনারা ঐশিকে প্রথম দিন থেকেই Prozac-20mg (anti depression) দিনে ২টা করে, Cavinton-(brain booster) ৩টা করে, Mirtaz (ঘুমের) ১টা করে ঔষধ দেয়। পরে Ritalin (Mood enhancer) দেয়।

এগুলো চলে সেপ্টেম্বরের ১২ পর্যন্ত। সাথে চলে উনাদের কাছে ৩ দফা কাউনসেলিং । আমাদের ১৭ বছরের ঐশী, যে জীবনেও হাত বা তার আঙ্গুল কাটে নাই, সেই মেয়ে সেপ্টঃ ১২ তারিখে একরকম হাসতে হাসতে প্রথম সুইসাইডের চেষ্টা করে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে। সাথে সাথে এপোলো হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওকে বাঁচানো হয় আর ওর সাইকিয়াট্রিস্টকে ফোনে জানানো হয়। তারা বললেন, সুস্থ হলে আমাদের কাছে নিয়ে আসেন।

সেপ্টেম্বরে ১৬ তারিখে ঐশীকে আবার নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট সব ঔষধের ডোজ বাড়িয়ে দিলেন। Prozac করা হল ৩টা (৬০ মিঃগ্রাঃ), যোগ করলেন Luraprex 40 mg ২টা (bipolar disorder and schizophrenia), সাথে Cavinton ৬টা, Mirtaz ১টা, ঈন্ডেভার ৩টা আর Ritalin-২টা। ঐশীর মা প্রায়ই টেলিফোনে ঐ মেয়ে এসিস্ট্যান্ট ডাক্তারকে বলত”, ওকে এখনো ৩টা করে প্রোজ্যাক দিচ্ছেন, ওরতো ডিপ্রেশন লাগে না।“ জবাব দিল, “না আছে। আমরা চেহারা দেখে বুঝতে পারি।“ এভাবে আড়াই মাস মোট ১২ দফা কাউনসেলিং আর এই সমস্ত হাই ডোজের ঔষধ চলার পর, নভেম্বর এর ১১ তারিখে আমার ‘lovely girl, friendly and full of life’ ঐশী মা স্কুল থেকে ফিরে এসে নিজেই আল্লাহ্র কাছে চলে যায়। যাওয়ার ১ ঘন্টা আগে আমাকে WhatsApp করে, “can you bring cherry from unimart today? Or tomorrow”

কিছুদিন পর থেকে Prozac নিয়ে পড়া শুরু করলাম। আমেরিকার FDA, Prozac এর ব্যাপারে WARNING: SUICIDALITY AND ANTIDEPRESSANT DRUGS: Increased risk of suicidal thinking and behavior in children, adolescents, and young adults taking antidepressants। Anyone considering the use of PROZAC or any other antidepressant in a child, adolescent, or young adult must balance this risk with the clinical need.

এটাকে ব্ল্যাক বক্স WARNING বলা হয়। এছাড়াও Luraprex ঔষধের লিফলেটে বলা আছে, Precautions: It can cause increase suicidal thoughts and behaviors in adolescents and young adults.

অর্থাৎ সুইসাইড warning লাগানো দুইটা ঔষধ , Prozac (60mg) আর Luraprex (80 mg) হাই ডোজ চলেছে দুই মাসের উপরে। উনারা আমাদের এইসমস্ত ওয়ার্নিং নিয়ে কিছুই বলেন নি।

ঐশী চলে যাওয়ার কয়েকদিন পরে পরিবারের কয়েকজন গেলাম সেই সাইকিয়াট্রিস্ট আর তার সহকারী মহিলা ডাক্তারের কাছে। কথোপকথন ছিল এরকম (সংক্ষিপ্ত);

স্যার, ঐশীকে আমরা এখানে নিয়ে আসলাম ও পড়তে পারছিল না। আপনি ওকে ANTIDEPRESSANT DRUGS দিলেন কেন?

- আসলে ওর যে এটেনশন কম, ফোকাস কম, এগুলাই ডিপ্রেশনের লক্ষন।

ঠিক আছে স্যার কিন্তু প্রোজ্যাক যে দিলেন স্যার, সেটা আগস্ট মাস থেকে খাওয়ার পর সেপ্টেম্বরে ও প্রথম সুইসাইড এটেম্পট করলো আর প্রোজ্যাক এর ব্যাপারেতো ব্ল্যাক বক্স ওয়ার্নিং দেয়া ছিল যে বাচ্চারা এই ঔষধ খেলে তাদের সুইসাইডাল চিন্তা বাড়ায়। এ ব্যাপারে আমাদেরতো কিছুই বলেননি। তারুপর ওর প্রথম এটেম্পট এর পর আপনি দিলেন ডোজ বাড়িয়ে। সাথে লুরাপ্রেক্স ও দিলেন!!

- আসলে প্রজ্যাক খুব ভালো ঔষধ, বেস্ট ANTIDEPRESSANT DRUGS ওয়ার্ল্ডের। ম্যাক্সিমাম পারমিসেবল ডোজ দিয়েছিলাম ৬০ মিগ্রা। কিন্তু পারলাম না। ৪১ বছরের মধ্যে আমার প্রথম রুগী এভাবে চলে গেল। Extremely sorry, আমি আসলে এই ব্ল্যাক বক্স ওয়ার্নিং এর ব্যাপারে জানতাম না!!!!!

আর আপনি যে বলেছিলেন, ঐশীর এন্টি সুইসাইডাল ঔষধ চলছিল সেটা কোনটা?

- প্রোজ্যাকই তো এন্টি সুইসাইডাল। এটা সবাই জানে।

মানে? যেটার ব্যাপারে সুইসাইডাল ওয়ার্নিং দেয়া আছে সেটা এন্টি সুইসাইডাল?

ওনার কোন জবাব নেই। ডাক্তার সাহেব এক পর্যায়ে আমাদের বোঝানের চেষ্টা করেন যে ডিপ্রেশনে থেকেই মানুষ সুইসাইড করে। যদি তাই হয় তাহলেতো আড়াই মাস ধরে পৃথিবীর বেস্ট এন্টি ডিপ্রেসেন্ট ঔষধের ম্যাক্সিমাম ডোজ চলার পর ঐশীরতো খুব ভালো মেজাজে থাকার কথা।

এরপর আসলে আর কোন কথা থাকে না। কিছুক্ষন পরে আমরা কাঁদতে কাঁদতে ডাক্তারের ওখান থেকে চলে আসলাম। আসার সময় চিৎকার করে বললাম, কিছুই পড়েন না, কোন খোজ খবর রাখেন না। পারবেন আমার মেয়েকে ফেরত দিতে?

দুইদিন পরে আমি গুলশানে ঔষধের দোকানে গিয়ে প্রোজ্যাক এর লিফলেট নিয়ে আসলাম দেখার জন্য সেখানে আসলে কি লেখা আছে। এগুলো লেখা।

Prozac is not for use In children and adolescents under 18.

WARNING & PRECAUTIONS: Thoughts of su***de and worsening of your depression or anxiety disorder. Patients under 18 have an increased risk of side effects such as su***de attempt, suicidal thoughts and hostility (predominantly aggression, oppositional behaviour and anger) when they take this class of medicines. Information from clinical trials has shown an increased risk of suicidal behaviour in adults aged less than 25 years with psychiatric conditions who were treated with an antidepressant.

Use in children and adolescents aged 8 to 18 years with depression:

Treatment should be started and be supervised by a specialist. The starting dose is 10 mg/day. After 1 to 2 weeks, your doctor may increase the dose to 20 mg/day. The dose should be increased carefully to ensure that you receive the lowest effective dose.

ঐশীর প্রোজ্যাক এর ডোজ শুরু করে প্রথম দিন থেকেই তাও আবার ৪০ মিগ্রা। পরে বাড়িয়ে করে ৬০ মিগ্রা। কোথায় পেলেন ডাক্তার সাহেব বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম পারমিসেবল ডোজ ৬০ মিগ্রা? ঔষধ কোম্পানি বলছে সর্বোচ্চ ২০ মিঃগ্রা।

অর্থাৎ ডাক্তার সাহেব আর তার এসিস্ট্যান্ট যেই ঔষধ প্রতিনিয়ত শত শত রুগীদের দেন তার লিফলেট পড়েন না? এটাকি সম্ভব? আমার স্রেফ মনে হল হাতুড়ে দুই ডাক্তার শিক্ষিতের বেশে ঢাকায় বসে চিকিৎসা দিচ্ছে আর কারিকারি হারাম টাকা কামাচ্ছে।

আর আমিও আমার মেয়ে চলে যাওয়ার পর সব পড়ে ফেললাম!! যখন ঔষধ চলছিল কিছুই পড়ি নাই। শুধু ডাক্তারের উপর বিশ্বাস করেছিলাম। আমার এই ভুলের এত চড়া মূল্য দিতে হবে কখনো কল্পনাও করিনি।

পরে আমরা এই প্রেসক্রিপশন দেশে বিদেশে অনেক ডাক্তারকে দেখিয়েছি। বিদেশে সাইকিয়াট্রিস্ককে দেখিয়েছি। তাদের অনেকেই বলেছেন এটা আসলে medicine induced su***de. কেউ অবাক হয়েছেন বাচ্চাকে কিভাবে প্রোজ্যাক দেয়!! কেউ ডোজ নিয়ে বলেছেন- দিনে ৩টা করে প্রজ্যাক কিভাবে দিল? কোরিয়ান এক ডাক্তার আমার বন্ধুকে বলেছে, একটা ছোট বাচ্চাকে এক বয়স্ক বদ্ধ পাগলের ঔষধ দিয়েছে!! লন্ডন থেকে এক ডাক্তার বলেছে এটা জাস্ট পলি মেডিসিন ম্যাল্প্র্যাক্টিস।

মেয়েটা আড়াই মাস ধরে বয়স্ক বদ্ধ পাগলের হাই ডোজের ঔষধ খেয়ে না জানি কতটা কষ্ট পেয়েছে। কিছু বলেনিও তার বাবা মাকে। এভাবে মেয়েটি চলে গেল না ফেরার দেশে। সন্তানহারা আমরা এখন শুধু দোয়া চাই ওর জন্য, আর চাই যেন আর কোন বাচ্চার ঐশীর মত অবস্থা না হয়। এতেই মনে হয় ঐশীর আত্মা খুশি হবে।

আপনাদের কাছে আমাদের অনুরোধ, কোন বাচ্চাকে ANTIDEPRESSANT DRUGS শুরু করার আগে ডাক্তারকে জিগ্যেস করবেন, এই ঔষধ কেন দিচ্ছেন? এটা না খেলে কি হবে? খেলে কি সাইড এফেক্ট হবে? কতদিন খাবে? আর অবশ্যই অবশ্যই ঔষধের লিফলেট পড়বেন। এই ভুল আর কেউ করবেন না প্লিজ। ঔষধের লিফলেট পড়তে কিন্তু ২-৩ মিনিটের বেশী লাগে না। আসলে যেকোন ঔষধেরই লিফলেট পড়বেন।

আমি প্রতিদিন সকালে ঐশীর কবরে যাই। ওর জন্য দোয়া করি মন থেকে। আমার খুব ভারি কান্নায় আল্লাহ্র কাছে বিচার চাই। আর ঐশীকেও বলি, ‘তোর অনেক স্বপ্ন ছিল মা। বিদেশে পড়তে যাবি। ডে-কেয়ার সেন্টার দিবি। তোর বাবা কে ক্ষমা করে দিস মা, একজন ডাক্তারকে বেশি বিশ্বাস করেছিল। বাবা একদম বুঝে নাইরে মা। একদিন আবার দেখা হবে আমাদের চারজনের। ততদিন ভালো থাকিস মা।‘

ঐশী আত্মহত্যা করেনি।
#সংগৃহীত

This may be the happiest ending for the little monkey who was once called the loneliest in the world🥰🥰The world followed...
21/02/2026

This may be the happiest ending for the little monkey who was once called the loneliest in the world🥰🥰

The world followed the heartbreaking journey of a tiny Japanese macaque named Panchi-Kun. From the very beginning, he was rejected by his own mother and grew up in an emptiness that was painful to witness. Not knowing how to bond with the troop, Panchi-Kun often kept to himself, quietly sitting alone in some distant corner.

Longing for affection, he once moved millions online when he clung tightly to a stuffed orangutan — a lifeless toy that became a substitute for the warmth he had never received. It was his version of family.

But those days of seeking comfort in a plush companion have now come to an end.

Recent photos captured a moment that brought tears of relief and joy to many: Panchi-Kun has finally been accepted by a real member of his troop. No longer isolated, he now sits close beside an older monkey. In the most touching image of all, he is wrapped in a warm embrace, resting peacefully against another living being.

At last, he has someone to hold him back — instead of holding onto a toy. 💕
Collected

21/02/2026

বোবা প্রাণীটি ও আদর মায়া বুঝে

রমজানে দ্রব‍্যমূল‍্যের বাজার মনিটরিং করতে নেমে রীতিমতো হু*মকির শি/কার হলেন- 'ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার।' যা '...
19/02/2026

রমজানে দ্রব‍্যমূল‍্যের বাজার মনিটরিং করতে নেমে রীতিমতো হু*মকির শি/কার হলেন- 'ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার।' যা 'ইউনূস' সরকারের আমলে, আগে কখনোই ঘটেনি। এই ভদ্রলোকের এমন আক্র*ম*নাত্মক আচরণ দেখা বুঝা যাচ্ছে এই চাকরি হয়তো আর বেশিদিন করতে পারবেন না তিনি।

ছবির এই ভদ্রলোক বলছিলেন- ''এখন আর আগের সভাপতি নাই, এখন সরকারও বদলাইছে, এখন থেকে এখানকার 'সভাপতি' ও আমি। যা করার সাবধানে কইরেন।"

'ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার' ভাইকে সজ্জন সৎ মানুষ হিসেবেই জানি। তার ধ*মকে এলাকায় কম্পন ধরতো। রমজানের বাজার মনিটরিং করে দাম বাড়ানোয়, জরিমানা করার সময় তাকে ব্যাবসায়ী প্রতিনিধির কাছে অ*প*দস্ত হতে হলো!

উল্টো দেখলাম একজন ম্যাজিস্ট্রেটকেই আঙুল উচু করে ধ*ম*ক দিয়ে চুপ করায় দিলো, ম*ব তৈরি করে হাম*লা করারও ভ*য় দেখালো।

এভাবে আঙ্গুল উচিয়ে কথা বলা ও এই ব্যাবসায়ীদের হঠাৎ করেই ঘা*ড়ের র*গ মোটা হওয়ার কারণ বুঝতে বাকি নেই আমাদের।😅

বাজার সিন্ডিকেট তাদের স্বরুপে ফিরে এসেছে। এর প্রতিবাদ করলে কি হবে তার একটা নমুনাও দেখাগেল। এলাকায় এলাকায় এসেছে এমন বহু নব্য সভাপতি।

এদের দাপটে আমরা এই দেশে কিভাবে থাকবো সেটাই প্রশ্ন।😰

আজ ব্যাবসায়ীদের এমন বডি ল্যাংগুয়েজ এর সামনে ম্যাজিস্ট্রেট জব্বার ভাইয়ের এমন মাথা নিচু করে দাড়িয়ে থাকা দেখে আমার কলিজাটা পুড়ে গেছে। 💔

ক্ষমা করবেন 'জব্বার' ভাই, আপনার মূল্যায়ন আমরা করতে পারিনি। এই জাতিকে ধ্বং*সের হাত থেকে আপনি বাচাতে পারবেন না।😢

-আলী আসগর ইমন।

Ramadan Kareem 🌙May this sacred month bring us closer to Allah and cleanse our hearts of all burdens. If we have hurt yo...
17/02/2026

Ramadan Kareem 🌙

May this sacred month bring us closer to Allah and cleanse our hearts of all burdens. If we have hurt you in any way, knowingly or unknowingly, we humbly ask for your forgiveness.

Keep us in your prayers, and may Allah grant us all mercy and guidance in this blessing month.

Ameen🤲

In UK we will start Ramadan 1447 from tonight Insha'Allah

টাইমলাইন এ রেখে দিলাম 💝
17/02/2026

টাইমলাইন এ রেখে দিলাম 💝

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahajadi's Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahajadi's Mirror:

Shortcuts

Share