Spice & Spark

Spice & Spark Flavour for the soul, spark for the spirit….
(3)

21/09/2026

ধৈর্যের পরীক্ষা দিয়েই যাচ্ছি, শেষ হচ্ছে না 😔

আপনারা যারা আমার MRI রিপোর্টের জন্য আমার সাথে ওয়েট করছেন, তারা প্লিজ আজকে আর ওয়েট করবেন না।একটু আগেই ফোন এসেছে। আজকে আ...
21/09/2026

আপনারা যারা আমার MRI রিপোর্টের জন্য আমার সাথে ওয়েট করছেন, তারা প্লিজ আজকে আর ওয়েট করবেন না।

একটু আগেই ফোন এসেছে। আজকে আমার রেডিওথেরাপিস্টের সাথে যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল, সেটা ক্যানসেল করা হয়েছে।

ওরা বলেছে, ফার্স্টে রেডিওথেরাপিস্ট আমার রিপোর্ট নিয়ে আমার নিউরোসার্জনের সাথে কথা বলবেন। তারপর উনারা কথা বলে সিদ্ধান্ত নেবেন, আমাকে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে বা পরবর্তী স্টেপ কী হবে।

আর আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে নিউরোসার্জনের সাথে, ২৫/০৯/২০২৬ তারিখে।
সো, তার আগে আমিও আসলে কিছু জানতে পারব না।

সত্যি বলতে, গতকাল সারারাত আমি ঘুমাতে পারিনি। কখন কী হবে, সকাল হবে, কী রিপোর্ট পাবো, রিপোর্টে কী আসবে, এসব চিন্তায় সারারাত কেটেছে।

আর সকালে উঠে রেডি হচ্ছি আর তখন জানতে পারলাম আমার অ্যাপয়েন্টমেন্টটাই ক্যানসেল হয়ে গেছে।

তো, এই হচ্ছে আপডেট।

কালকে জীবনে প্রথমবার একজন রেডিওথেরাপিস্টের কাছে যাব। অ্যাপয়েন্টমেন্ট আছে। আর হয়তো কালই MRI রিপোর্ট সম্পর্কেও জানতে পারব...
20/09/2026

কালকে জীবনে প্রথমবার একজন রেডিওথেরাপিস্টের কাছে যাব। অ্যাপয়েন্টমেন্ট আছে। আর হয়তো কালই MRI রিপোর্ট সম্পর্কেও জানতে পারব।

আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, যখন সুস্থ ছিলাম কিংবা অসুস্থ হয়েছি, কখনোই ভাবিনি যে জীবনের কোনো একদিন আমার ব্রেইন টিউমার হবে, আবার ব্রেইন সার্জারী হবে।

আবার সেই ব্রেইন টিউমার ব্যাক করবে। আমাকে রেডিওথেরাপিস্টের কাছে যেতে হবে, MRI রিপোর্ট নিয়ে বসতে হবে, কিংবা চিকিৎসা নিয়ে, বেঁচে থাকা নিয়ে এভাবে ভাবতে হবে।

জীবনটা সত্যিই অদ্ভুত। আমরা কত কিছু পরিকল্পনা করি, কত কিছু নিয়ে ভাবি, অথচ জীবনে কী ঘটতে যাচ্ছে, সেটা কখনোই জানি না। আমরা আসলে কিছুই ভাবি না, কিছুই জানি না। সবটাই শুধু আল্লাহ জানেন।

হঠাৎ একদিন জীবনের গল্পটা এমন একটা জায়গায় এসে দাঁড়ায়, যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি।

মানুষের জীবন বোধহয় এমনই। আমরা ভাবি জীবনটা আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে, অথচ জীবনের নিজেরই কত গল্প, কত বাঁক, কত অপ্রত্যাশিত অধ্যায় লুকিয়ে থাকে।

কাল কী জানতে পারব, জানি না। যা আমার জন্য ভালো হবে, আল্লাহ তাই যেনো লিখে রাখেন। আসলে এভাবে সুন্দর করে কত কিছুই তো লিখা যায়। কিন্তু সত্যি বলতে আমি নামাজে বসলে আমার অটোমেটিক কান্না চলে আসে। বুকের ভেতরটা ভেংগে চুরমার হয়ে যায়।

আমার জীবনটা এত নাটকীয় না হলেও তো পারত!
অসুস্থতার কষ্ট শেয়ার করা যায় তাই এটাই শেয়ার করি। কিন্তু এর বাহিরের জীবনেও কত ট্রাজেডি থাকে মানুষের, তাই না! আমি খুব ক্লান্ত, আমি ভীত। কত কিছু যে আমার বলতে ইচ্ছা করে , কত কিছু যে লিখতে ইচ্ছা করে। আমার ভেতরে এত ঝড় আল্লাহ সব সামলে নিচ্ছেন।

নাহলে, আমার কি সাধ্য এত কষ্টের মাঝে মুখে এত হাসি ধরে রাখার!

শুধু জানি, জীবনের আরেকটা নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার জন্য, ইয়াহানের জন্য, সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করেছেন।

আল্লাহ কারও না কারও দোয়া তো অবশ্যই কবুল করবেন।
আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ সব ঠিক হবে,আমিন।

20/09/2026

সার্ডিন ফিস 🐟
প্রথমবার রান্না করলাম! 🫶🏼

Sardines Fish 🎣
20/09/2026

Sardines Fish 🎣

20/09/2026

Tiny pumpkins 🎃
Munchkin pumpkins are just toooooo cute! 🥹✨

লাইসেন্স মিউজিক ব্যবহার করেছিলাম , এতদিন পর এসে কপিরাইট দিয়েছে আর আমি ভিডিও ডিলিট করলাম।যদি কপিরাইটই দিবেন তাহলে"লাইসেন্...
20/09/2026

লাইসেন্স মিউজিক ব্যবহার করেছিলাম , এতদিন পর এসে কপিরাইট দিয়েছে আর আমি ভিডিও ডিলিট করলাম।

যদি কপিরাইটই দিবেন তাহলে
"লাইসেন্স" দিলেন কেন মামা? 😡

ভাল্লাগেনা কিন্তু এসব ফাতরামি 😤😤😤
নিজে ভালো হয়ে যান, আমাদেরও ভালো থাকতে দেন 🤧

19/09/2026

Tu kab Ma** re ** gi Saaleeee? 😤

Bas meri Hindi sun ke zabardasti hans lena 🤣🤣🤣

🤣🤣🤣

মধ্যান্নভোজ 🫶🏼কত সুন্দর বাগানের সবজি রান্না করেছি, বাংলা খাবার-দাবার 🤍এইসব রান্না, মাংস রান্নার চেয়েও কষ্ট একটু বেশিই।কি...
19/09/2026

মধ্যান্নভোজ 🫶🏼

কত সুন্দর বাগানের সবজি রান্না করেছি, বাংলা খাবার-দাবার 🤍

এইসব রান্না, মাংস রান্নার চেয়েও কষ্ট একটু বেশিই।
কিন্তু, একবেলা কোনোরকম খেলেও এরপরের বেলা আর খেতে চায় না। গড়িমসি করে, বলে ফ্রজেন কিছু দেওয়া যায়?

তখন দেখা যায়, রাতে আমাকে আবার অন্য কিছু রান্না করতে হয়, বা ওই ফ্রোজেন খাবারেই ভরসা করতে হয় 🌚

তাই আমি এই রান্না গুলা করার আগ্রহ পাই না। জানিই তো,
মনে এক রাশ বেদনা নিয়ে খাবে 🙂
এত কষ্ট করে রান্নার পর এই বেদনা দেখতে কি ভালো লাগে?

এরচেয়ে আমার ওই গরু-মুরগী রান্নাই ঠিক আছে, খাবেও কোনও ঝামেলা ছাড়া। পুরা একটা মাংসাশী প্রানী। তাও মাঝেমাঝে একটু ঘাস পাতা খাওয়াই জোর করে,এই আর কি! ☠️

19/09/2026

চিকেন গ্রীল আর শিক কাবাব 🫶🏼
গরম গরম লুচি আর নানরুটি দিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন 😋

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Spice & Spark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spice & Spark:

Shortcuts

Share