Afsana Alam

Afsana Alam If you’re wondering where to begin, start right where you are. Don’t spend a lifetime just thinking!🦋🌸

Hello সবাই...🌸
আমি আফসানা, বর্তমানে Higher Study এর জন্য University of Greenwich, London এ MBA করছি। যারা নতুন তাদের জানার জন্য, Professional life এ আমি Grameenphone এ থাকাকালীন সময়েই Online Business page establish করি Style Seekers নামে আর এর sister concern হিসেবে আমার Private Girls Group “Style Seekers with Afsana” create হয়েছে, যেখানে সবাই আমার Business products গুলোর customer review বা Feedback জানতে পারে। কিন্তু Feedback ছাড়াও আমার YouTube channel "Afsana Alam" এর সব Videos আর in general helping post এ সবার সাড়া পাওয়ায় private girls group ছাড়াও page টায় একটা standard community তৈরী করেছি যেখানে সবাই একটা platform পাবে যে কোন বিষয় like Makeover, Health & Beauty, Travel, Study, Personal Hygiene, Mental Health discussion ইত্যাদি জানার বা মতামত শেয়ার করার। Last but not least, I request, সবাই active থাকবো & সবার অনুভূতির প্রতি Respectful থাকবো! We all believe...
where quality assures, quantity doesn't matter!🌸
Believe in yourself...you are amazing! 🥰

:
🎬YouTube 🌐 https://www.youtube.com/channel/UC5BoAqY5WP6LNqPGS5Livdg
📀Instagram🌐 https://www.instagram.com/invites/contact/?i=nv9iybqhvdby&utm_content=65gf18f
👩🏻‍💻LinkedIn 🌐 https://www.linkedin.com/in/afsanaalam

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল। ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো। তাহলে সে ধ্বংস হলো কেন?এই একটা প্রশ্ন বুঝলে তুমি ...
26/09/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাঁধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"(নাউযুবিল্লাহ)
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

লেখাটা কালেক্টেড অবস্থায় পেয়েছি আরেকজনের কাছে, তাই প্রকৃত লেখকের নামটা মেনশন করতে পারলাম না, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক যিনি লিখেছেন ✨🌸

23/08/2026

কোনো এক পড়ন্ত বিকেলে, সাগরতীরে হাত ধরে হাঁটার জন্য হলেও - পৃথিবীর সব জরী তার শুভ্রকে খুঁজে পাক!🤍

27/06/2026

Minding my own business👩🏻‍💻

11/06/2026

Short escape! ✨🌸🌿🏰


゚

দুনিয়ার যত ধরনের নাস্তা আছে, তার মধ্যে সেরা নাস্তা আমাদের পরোটা, ভাজি আর ভূনা গোস্ত-আহা! ❤️🥹
06/06/2026

দুনিয়ার যত ধরনের নাস্তা আছে, তার মধ্যে সেরা নাস্তা আমাদের পরোটা, ভাজি আর ভূনা গোস্ত-আহা! ❤️🥹

তেত্রিশ 🥲☀️
26/05/2026

তেত্রিশ 🥲☀️

24/05/2026

নিজ বাগানের তরতাজা পেঁপে, গাছের নিচেই বসে খাবার যে অনুভূতি!🧡

সন্ধ্যায় কোর্ট থেকে বের হয়ে রিকশা খুঁজছি বাসায় যাওয়ার জন্য। দুয়েকটা দেখার পরে একটা অটো আসলো- হাত দেখালাম, দাঁড়ালো। আমাকে...
22/05/2026

সন্ধ্যায় কোর্ট থেকে বের হয়ে রিকশা খুঁজছি বাসায় যাওয়ার জন্য। দুয়েকটা দেখার পরে একটা অটো আসলো- হাত দেখালাম, দাঁড়ালো। আমাকে নিতে রাজি হলো কিন্তু ড্রাইভারের পাশে দেখলাম ৭-৮ বছরের এক মেয়ে বসে আছে। শিশুটার পরিচয় জানতে চাইলে জানালো "তার মেয়ে"।

আমি বললাম "মেয়েকে ঢাকা শহরটা ঘুরে দেখাচ্ছো বুঝি?" তার উত্তর আসার আগেই আমি বলতে থাকলাম "ভালো, খুব ভালো উদ্দ্যোগ, এতে মেয়েটা আনন্দ পাওয়ার পাশাপাশি ঢাকা শহর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে তাছাড়া বাবার পেশা সম্পর্কেও একটা পরিষ্কার ধারনা হবে"

ড্রাইভার এইবার যা বললো তাতে আমিও একটা মারাত্মক অসহায়ত্ব বোধ করলাম। সে বলল "স্যার আপনি যা বলছেন তার কিছুইনা, প্রথমে মাইয়া আমার একটু আনন্দ পেলেও এখন কয়েক ঘন্টা ধরে সে আর তেমন একটা আনন্দ পাচ্ছে না, অনেকটা বাধ্য হয়েই তাকে আমি গাড়িতে বসাইয়া রাখছি, তার মায়ে কাজে গেছে বাসায় কেউ নাই, মেয়েটারে বাসায় একা একা রাখতে ডর লাগতাছিল তাই সাথে নিয়া আসছি নিরাপত্তার অভাবে।" মাইয়া সন্তান এখন খুব অনিরাপদ, আমার সাথে গাড়িতে ঘুরতে কষ্ট অইবো কিন্তু জানটা তো অন্তত বাচবে মাইয়াটার আমার।"🙂

-collected

Ma sha allah, such a surreal moment to be featured on a global platform like COSRX. They just shared my work on their of...
04/05/2026

Ma sha allah, such a surreal moment to be featured on a global platform like COSRX. They just shared my work on their official TikTok. Trying to stay calm but inside I’m screaming 😭💙✨

🌸

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana Alam:

Shortcuts

Share