Time News

Time News Timenewsukbd is your all kind of news platform where you can get news on current affairs, businesses,

01/09/2026
25/08/2026

স্কানথর্প যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ২১শে আগষ্টের নিহতদের স্বরণে শোকসভা অনুষ্ঠিত।

09/08/2026

স্কানথর্প যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

21/07/2026

স্কানথর্প যুবলীগের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত।

19/07/2026

স্কানথর্পে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা,
আয়োজনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সানোয়ার এম কামালীর সংবর্ধনা অনুষ্ঠিত। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ...
03/07/2026

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সানোয়ার এম কামালীর সংবর্ধনা অনুষ্ঠিত।

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জনকারী তরুণ প্রতিভা সানোয়ার এম কামালী-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার সাফল্যের মধ্যে রয়েছে, তিনি দুটি বিভাগে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন, একটি বিভাগে রানার-আপ এবং চীনের ম্যাকাওয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডের জাতীয় দলে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি টানা তিনবার উপজেলা পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল খালিক শরিফ উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউল হক। কারী সাবের আহমেদের কোরআন তেলাওয়াতে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিন। এছাড়া বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুক আলী, স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান রজিউর রহমান মুর্তুজা, ইউনাইটেড রুটস এর চেয়ারপার্সন লতিফ মিয়া কামালী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন মুজিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর নূর, মোহাম্মাদ ইলিয়াস জাবেদ, সফিউল ইসলাম ফয়সাল, ফখরুল হোসাইন , ইসফাক আহম্মদ, সামসুর রহমান বাবলু, আনজুম চৌধুরী সহ আরো অনেকে।

এছাড়া ও উপস্থিত ছিলেন
স্থানীয় সামাজিক সংগঠন
ইউনাইটেড রুটস ও স্কানথর্প গার্ডেনার্স ক্লাবের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সানোয়ার এম কামালী এবং তার দলের এই অসাধারণ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং স্কানথর্পের বাংলাদেশি কমিউনিটি ও সমগ্র বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে সানোয়ার এম কামালী এবং তার দলের সদস্য সাদিক কামালী-কে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার -এর কমিটি পুনর্গঠন।যুক্তরাজ্যের স্কানথর্প শহরে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ...
17/06/2026

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার -এর কমিটি পুনর্গঠন।

যুক্তরাজ্যের স্কানথর্প শহরে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী চ্যারিটেবল সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) শহরের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের চেয়ারপার্সন আব্দুল খালিক শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাষ্টি বৃন্দ যথাক্রমে সিনিয়র ভাইস চেয়ারপার্সন আবুল কাশেম খান, সাবেক চেয়ারপার্সন মুজিবুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী ও আব্দুল মুহিত গাজী, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক, ট্রেজারার ফখরুল হোসাইন, এসিসট্যান্ট ট্রেজারার এডভোকেট মাহমুদুল হাসান মিলন, একাউন্টেন্ট জিয়াউল হক ও আব্দুল নূর প্রমুখ।

সভায় চেয়ারপার্সন পদে কমিউনিটির সেবা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ থাকায় এ পদে আবারও বর্তমান চেয়ারপার্সন আব্দুল খালিক শরীফ উদ্দিন কে সর্বসম্মতিক্রমে পুনরায় চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়।
তবে নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে একাউন্টেন্ট জিয়াউল হক এবং ট্রেজারার পদে সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী কে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির কল্যাণ, ও নতুন ক্রয়কৃত ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সভা শেষে উপস্থিত ট্রাষ্টি বৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Address

Henderson Avenue
Scunthorpe
DN157RN

Alerts

Be the first to know and let us send you an email when Time News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time News:

Shortcuts

Share