Bangla FM UK

Bangla FM UK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla FM UK, News & Media Website, 33 Oldport Road, Wenvoe (Gwenfô).

বাংলা এফএম | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন একটি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। নিবন্ধন নম্বর: 256 ফেব্রুয়ারি ২০২৬। www.bangla.fm https://pressinform.gov.bd/pages/static-pages/697738aa99175e5c0593076b

15/09/2026
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দিল ভারতবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত একটি নয়, দুটি আমন্ত্রণ জানিয...
15/09/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দিল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত একটি নয়, দুটি আমন্ত্রণ জানিয়েছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ ব্যাপারে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। পরবর্তীতে তাকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তিনি দুটি আমন্ত্রণ পেয়েছেন। একটি হলো দ্বিপাক্ষিক সফর, আরেকটি ব্রিকস সম্মেলনের জন্য।”
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত ১০ সেপ্টেম্বর বলেছিলেন, “(প্রধানমন্ত্রী) কীভাবে ভারতে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।”
জবাবে ভারত দাবি করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে এবং প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকসের কোনো সদস্য বা সহযোগী নয়। ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানিয়েছিল।
গত ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের সম্মেলন হয়। এতে সদস্য দেশগুলোর প্রধানরা ছাড়াও আমন্ত্রিত অন্য দেশগুলোর অতিথিরা ছিলেন।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরআগে বলেছিল, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে স্ত্রী ও সন্তানসহ দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

15/09/2026

সেপ্টেম্বর ব্রিক লেন কারি ফেস্টিভ্যালঃ মিস করবেন না!

গণমানুষের প্রধানমন্ত্রী।
15/09/2026

গণমানুষের প্রধানমন্ত্রী।

Address

33 Oldport Road
Wenvoe
CF56AL

Alerts

Be the first to know and let us send you an email when Bangla FM UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla FM UK:

Shortcuts

Share