25/11/2024
ক্রোয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স এর জন্য নতুন কিছু হয়েছে, আসুন জেনে নেই।
১ঃ আপনার লাইসেন্স পরিবর্তন করে ক্রোয়েশিয়ান লাইসেন্স এর ক্ষেত্রে আপনার টি আর সি এর মেয়াদ মিনিমাম ৬ মাস হতে হবে।
২ঃ আপনার লাইসেন্স এর অনলাইন কপি বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়িত করতে হবে।
৩ঃ যারা মিডলইস্টে লাইসেন্স ধারী তাদের লাইসেন্স এর ক্যাটাগরির একটা কপি লাগবে। অর্থাৎ আপনার লাইসেন্স কোনো ক্যাটাগরির সেটা উল্লেখ আছে এমন একটা কপি করে নিবেন।
বিঃদ্রঃ দিন দিন বাংলাদেশিদের জন্য লাইসেন্স এর ব্যাপার টা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এর কারণ আমরা নিজেরাই, অনেকেই ফেইক লাইসেন্স দিয়ে ক্রোয়েশিয়ার লাইসেন্স নেয়ার জন্য হুমড়ি খেয়ে পরেছি। অনেকেই সফল হয়েছেন তবে মনে রাখবেন এর ফলও ভোগ করতে হবে আপনাকে৷ নিজে ভালো থাকার জন্য আমরা অন্যজনকে বিপদে ফেলতে ২য় বার ভাবিনা।
Ali Hossain